যখন তুমি প্রার্থনারত, কিংবা অলস বিকেলে বেলকনিতে বসে ঠোট মিলাও কফির মগে; সেই মুহুর্তে, মাথার খুলির গারদ থেকে বেরিয়ে এসে তোমাকে নিয়ে খেলে আমার কিছু উদ্ভট এলোমেলো চিন্তা। সম্মোহিত আকাশ-কুসুম কল্পনা তোমাকে একাকার করে দেয় আমার অস্তিত্বে, হৃৎপিন্ডে, মস্তিষ্কে; কখনো তোমার দৃষ্টি আকর্ষিত করতে, পিঁপড়ার পায়ে পরিয়ে দেয় নূপুর; অথবা ঝিলের শাপলা ফুটিয়ে দেয় শিমুলের [
বিস্তারিত]