মূল লেখায় যান

সর্বশেষ লেখা

"বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম..." -------কাজী নজরুল ইসলাম। "আজ ১২ই ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫-তম প্রয়াণ দিবস। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়ে যার… [বিস্তারিত]

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যে তাঁর আগমন অনেক টা ধুমকেতুর মতো করে। আমার কাছে মনে হয় তিনি আসলেন, জয় করলেন। শিউলি ফুলের মতো সুবাস ছড়িয়ে স্বল্প সময়ে আবার হারিয়ে গেলেন। যদিও বেঁচে ছিলেন অনেক বছর। কিন্তু সাহিত্য জগতে তাঁর বিচরণ খুবই স্বল্প সময়ের। এই স্বল্প সময়ে তিনি রেখে গেছেন অমূল্য সম্পদ।… [বিস্তারিত]

তার জন্যে

কামরুল ইসলামকবিতা৬টি মন্তব্য

আমি তার জন্য আজো স্বপ্ন বুনি নিয়মে অনিয়মে তার কথাই যেনো শুনি তার জন্যই, তাকে ভাবি রোজ তার ভালোতেই, তার কাছে আমি নিখোঁজ তারে নিয়েই কবিতা, আনন্দ হাসির ছল তার প্রেমেই, একাকীত্বের পদদল তারে নিয়েই যেন ভুবন, চিন্তা চেতনা তার কাছেই আমার, আজীবন চির বঞ্চণা অহর্নিশি আমি, তার গান গাই মনের ব্যকুলতায়, তার সব বৃথাই… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তারের পরামর্শ নিন

খুঁজে ফিরি তবুও

রোকসানা খন্দকার রুকুরম্য৮টি মন্তব্য

"বাবা মাঈ উঠো দুধ বাতাসা পিয়া কারো, যুগ যুগ জিয়া কারো"- এ হলো সাত-সকালে মায়ের আহ্বান। সারারাত সোফার গরমে পিঠ পুড়ে, না ঘুমিয়ে চেখে- মুখে রাজ্যের বিরক্তি ভর করছে। তবুও খুশি খুশি মুখে উঠে গিয়ে দেখা গেল, কোথায় দুধ আর কোথায় বাতাসা। কপালে বড়জোর এককাপ আদা চা বা কফিই জুটতে পারে! বাড়িভর্তি সিজেনাল গেষ্ট। মায়ের… [বিস্তারিত]

হবেই হবে মানবতার জয়!

বোরহানুল ইসলাম লিটনকবিতা৮টি মন্তব্য

মিথ্যা মেকি পা’য় দলে আয় রে জোয়ান আয় চলে করিস নে আর যোগ্য সময় ক্ষয় - হবেই হবে মানবতার জয়! হাতের পরে হাত রেখে চল রে তোরা পথ দেখে ছিন্ন করে ঘুণ জরা সংশয় - হবেই হবে মানবতার জয়! ঘিরলে তবু শীত খরা সাজ রে কালের হরকরা ভাব এ’ ধরা চিরস্থায়ী নয় - হবেই হবে… [বিস্তারিত]

রঙিলা

মো: মোয়াজ্জেম হোসেন অপুকবিতা৮টি মন্তব্য

রঙিলা ****** কেহ কষ্টের দুতরা বাজায়, আর কেহ রঙের ঘুড়ি উড়ায়। নিরলে বসিয়া ভগবান মিটমিটাইয়া হাসে। আহারে রঙিলা! অহর নিশি জপি যারে, পাইতাম যদি কাছে তারে, বসাইয়া কোলেতে করিতাম আদরো তারে।। কিন্চিত ভুলে সরে যায় দুরে, আবার মস্ত ভুলেও, কাছে টানে ক্ষমা করে সে। কি যে তার মতিগতি, কি যে তার নিয়ম নীতি! আহারে রঙিলা!… [বিস্তারিত]

ভুলতে পারিনি আজো

ফারজানা তৈয়ূবকবিতা৬টি মন্তব্য

বুক পকেটে প্রিয়তমার ছবি বুকের গহীনে "মা" ডাক পিছনে ছুটছে দুর্বৃত্তের দল কঠিন তাদের হাঁক। কাজের খোঁজে গিয়েছিল সে নিউমার্কেটের গলিতে পিটিয়ে তারে লাশ বানালো পারবো কি সে কথা ভুলিতে? ছমাস আগে বিয়ে হয়েছে এখনো শুকায়নি মেহেদির দাগ প্রিয়তমা তারে আর কভু খুঁজে পাবেনা করতে পারবেনা রাগ। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়… [বিস্তারিত]

মিলে, অমিলে

কামরুল ইসলামকবিতা৫টি মন্তব্য

বিশ্ব জুড়ে হাওয়া বইছে নিয়মিত পৃথকিকরণ শুকনো পাতা ঝরে পড়ে নতুন পাতায় প্রকৃতি বরণ । এ হাওয়া জড়িয়ে গা বাসালাম আমিও আজ বেশ নিজের কাছে নিজেই হলাম প্রায় নিরুদ্দেশ । খুঁজে না কেউ, বুঝে না কেউ ঝরা পাতার কান্না এই আছি, এই নেই জীবনের খতিয়ান টা টান না । মিলে, অমিলে ভুলে ভরা হিসাবের জের… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তারের পরামর্শ নিন

করোনা বিশ্ববাসীর জন্য একটা বিরাট মোকাবিলা ছিল। তা কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হলো রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। আর তা একেবারে পুরো বিশ্বকে কাবু করে ফেলেছে। একের পর এক দ্রব্যমূল্যের উদ্ধগতিতে জনগন নাজেহাল প্রায়। হয়তো দুএকটা জিনিসের দাম ফলাও করা হয়। মূলত দেখা যায় সমস্ত জিনিসের দামই বেড়েই চলছে। আবার বাড়লো সয়াবিন তেলের দাম। চলছে যেন… [বিস্তারিত]

দূরারোগ্য ব্যাধি

সুপর্ণা ফাল্গুনীকবিতা৫টি মন্তব্য

তোমাকে ভুলতে গিয়ে ধূলো পড়া তানপুরাটা পড়ে আছে এককোণে, বসন্তবৌরি শিরিষের ভেজা ডালে পালকের প্রাচীর ঘেঁষে শুয়ে আছে আনমনে। ঠোঁটের গালিচায় বিবর্ণ পদ্মদ্বয়ের ছটফটানি, তবুও তোমাকে ভোলা গেলো না, রুদ্ধ হলো না স্রোতস্বিনী স্মৃতিগুলো; যা আজো বহমান হৃদয়ের বালুকাবেলায়। পরদেশী মেঘগুলো আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে চোখের রেটিনায়, অকস্মাৎ ঝরবে শ্রাবণের বারি হয়ে। কামনার আগুনে পুড়ে যায়… [বিস্তারিত]

তুমি আমায় ভালোবাসোনি

জিনিয়া জুঁইকবিতা২টি মন্তব্য

আমাদের নীড় বাঁধার সময় যখনই এগিয়ে আসে ঠিক তখনই তুমি এক পা করে পেছাতে থাকো। আশ্চর্য! আমি কেমন সমাজ-সংসার তুচ্ছ করে তোমার কাছে ছুটে গিয়েছিলাম। এদিকে তুমি অনায়াসে বলে বেড়াও, তোমাকে আর ভালো লাগে না। ওমন শুষ্ক, আদ্র চোখে বড্ড বেমানান মনে হয়! এই যে রোজ তোমার জন্য চোখে কাজল আঁকি, সেটা বোধহয় তুমি কোনোদিন… [বিস্তারিত]

পরজীবী।

মনিরুজ্জামান অনিককবিতা৪টি মন্তব্য

তোমার বুকের ভেতর যেনো বেড়ে উঠেছি আমি তোমার হলুদ বিকেল, গা এলিয়ে দেয়া সন্ধ্যা, ঘুমকাতুরে চোখে চায়ের পেয়ালা, রাতের শরীর, সবকিছুতেই কি নির্মম ভাবে ভেঙে যাওয়া প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। মস্তিষ্কের কোষে পৃথিবীর যে সৌন্দর্য লুকিয়ে রেখেছো তা ভক্ষণ করে আমার দিন কাটে। শরীরে লুকানো নদীর জলে অবগাহন সেরে আমি হয়ে উঠি আরো সজীব আরো… [বিস্তারিত]

বলা হয়ে থাকে ২১ শে অগাস্টের বোমা হামলা বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী অবিশ্বাস এনে দিয়েছে। কথাটা আসলে মিথ্যা না। আমি অবশ্য দু কাঠি বাড়িয়ে মনে করি অবিশ্বাসের সাথে সাথে অসংখ্য ক্রান্তিকাল পেরিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে কিছুটা হলেও যে সম্মান করতো, সেটিতেও ২১ শে অগাস্ট এক ধরনের প্রভাব বিস্তার করেছে। বাংলাদেশ আওয়ামীলীগ রাজনৈতিক দল… [বিস্তারিত]

নীল বিষে

কামরুল ইসলামকবিতা২টি মন্তব্য

তুমি আর আসবেনা এই দেয়ালে আলপনা আঁকা সব মনের খেয়ালে ফুরাবে না সময়, তারা গুনে গুনে মিছে কেন মন, স্বপ্ন যায় বুনে সারা দিন ছিলে যখন আমারি দখলে অভিনয় ছিল সব, ভালবাসার আদলে তবু কেন মন চায়, বার বার বুক পেতে রেখেছি, তুমি আসিবার মন জ্বলে বুক জ্বলে, আশাহীন নয়নে অথৈ জলে ভাসি, ভাষাহীন জীবনে… [বিস্তারিত]

অক্লান্ত ঘাস

আলমগীর সরকার লিটনকবিতা৪টি মন্তব্য

ভাদ্ররী মেঘলা আকাশ বর্ণ চূড়ায় বিষাদের অনল তবু পুড়ছে না মাটির মন ভাদ্ররী মেঘলা আকাশ; এই সরিষা ফুলের মাঠ এতো বর্ষায় ভাসছে পাপড়ি অথচ বৃষ্টির আনন্দ নেই; যত সরিষা ফুলের মাঠ! মেঘ শূন্য আঁধারে আর্তনাদ ঘন রাতদুপুরে সর্বনাশ- স্নিগ্ধ ভোরে অক্লান্ত ঘাস! বলো কে বায় বাতাস? ০৮ ভাদ্র ১৪২৯, ২৩ আগস্ট ’২২ [বিস্তারিত]