নিগূঢ় মননে দেখি অপলকে চেয়ে মায়ার বাঁধনে গড়া ভব সংসার, পরহিতে কেউ চলে অকাতরে ধেয়ে ছলে-বলে কেউ শুধু পেতে খুঁজে দ্বার। জন্মে পথের ধারে অপরের হিতে গরবে বৃক্ষ সাজে প্রকৃতির ছাতা, কতো যে ক্লান্ত শ্বাস পথিকের হরে তবু কেউ ভাঙে ডাল ছিঁড়ে কেউ পাতা। প্রতিটি ভুবনে আছে এমন রতন ঘামের প্রবাহে টানে সংসার ঘানি, না… [বিস্তারিত]
সর্বশেষ লেখা
ঊনচল্লিশ বছর পর, আজ দেখছি গগনে শরতের শুভ্র মেঘের ভেলা, শুধু তুমি আসবে বলে। তোমার আগমনের বার্তায়, আমি শিউলি আর কাশফুল তুলে এনেছি, তুমি আমি একসাথে দেখব বলে। ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই, আমি কোনো দিন শরতের শুভ্র মেঘের ভেলা দেখিনি, দেখিনি শিউলি আর কাশফুল। ঊনচল্লিশ বছর পর, আজ হেমন্তের ফসল বাড়িতে এনেছি,… [বিস্তারিত]
শব্দেরা নাইওর গেছে ভাবনার খোরাক সঙ্গে নিয়ে; নাও চালায় উপমার বৈঠা- গলায় মাঝিমাল্লার গান। বাতাসে বিরহী তরঙ্গ বরাদ্দ হয়েছে , বন্দিনী নক্ষত্রলোকের সঙ্গীরা- ছুটে বেড়ায় আপন অক্ষে; বিষাদের নীল ভেসে আসে বাঁধন ছেঁড়া পালে। সাত পাকে বাঁধা ছিন্ন করে পরকীয়ায় আসক্ত লেখনী- নায়াগ্রার জলপ্রপাত ছুটে চলে ধূসর-কালোর গহীনে; যেখানে শায়িত হয় সহস্রাধিক কাব্য পুঞ্জ, অবৈধ… [বিস্তারিত]
সিকি-স্বপ্ন-আদিখ্যেতার আদিপনা, গা ছমছমে জজবা, তুখোড় আয়োজন-প্রয়োজনের তুমুল হুলুস্থুল ছাড়াই এ বসন্তে একটুখানি ফিরে তাকাতে ফিরে যেতে চাই ধানসিড়িটির তীরে; সঙ্কোচহীন নিপুণতায় এই স্বর্ণজলে ঠোঁট ছোঁয়াতে চাই; অবরুদ্ধ নির্জনতার কপাট ঠেলে; নিঃশব্দ নাবিকের মত না-জ্বলে ওঠা স্রোতে নাও ভাসাতে ইচ্ছে করে, শূন্যতার নেকাব ছিন্ন করে; গোপনচারী কাক-জ্যোৎস্নায় নিরন্তর ডাকছে আমায় স্বপ্ন-নির্জনতার বাঁশরীতে, দেখবে/দেখাবে বলে; অবিরাম… [বিস্তারিত]
ঊনচল্লিশ বছর পর, আজ গ্রীষ্মের রৌদ্রের তাপদাহে হাঁটছি, শুধু তুমি আসবে বলে। তোমার আগমনের বার্তায়, মধুমাসের সকল ফল বাড়িতে এনেছি, তুমি আমি একসাথে তা খাব বলে। ওগো প্রিয়, তুমি ছিলে না তাই আমি কোনো দিন গ্রীস্মের রৌদ্রর তাপদাহে হাঁটিনি, খায়নি কোনো ফল মধুমাসের। ঊনচল্লিশ বছর পর, আজ আমি আনন্দে বৃষ্টিতে ভিজছি, শুধু তুমি আসবে বলে।… [বিস্তারিত]
সময়ের সাথে অসময়ের পরকিয়া বিচ্ছেদ ঘটে নদীর সাথে ঢেউয়ের চারদেয়ালে আটকা পড়ে একটা মাছি আর প্রজাপতি আকাশে ভাসছে জল, নাম দিয়েছি মেঘ মেঘের রঙ কালো, তোমার চোখের মতো টলটলে যেন ঢেউ, নদীর মতো, যা আটকে আছে চারদেয়ালে যেখানে প্রেম, পরকিয়ায় ডুবে ডুবে সময়গুনে [বিস্তারিত]
দীপশিখার সোনালি আলোর হাতছানিতে আগুন রঙা শিমুলের ফাঁক গলে বাগানবিলাসের মাধুর্য বিলাসিতায়, ফাগুন এসেছে মায়াডোরের আলিঙ্গনে। কৃষ্ণচূড়ার আড়ালে, মেঠোপথের বাঁকে নিঃসঙ্গ দুপুরের আলসেমিতে কিংবা নতুনের প্রস্ফুটিত সুর মূর্ছনায়, ফাগুন এসেছে ক্লান্ত দেহের উচ্ছ্বাসিত প্রাণে। বিরহী কোকিল কোকিলা কুহুতান ব্যঞ্জনে সকাল-সন্ধ্যার ব্যস্তানুপাতিক অক্ষমতায় গেরুয়া বসনে অপেক্ষার বাউল গানে, ফাগুন এসেছে বাতায়নবর্তিকার সরব জয়ধ্বনিতে। ব্যাস্ততাকে দূরে ঠেলে,… [বিস্তারিত]
পরে সাদা পায়জামা-পাঞ্জাবী হাসি মুখে শুনায় আশার বাণী যায় বাড়ি বাড়ি নিয়ে কথার হাঁড়ি রাস্তা হবে, শ্মশান হবে, আরো কত কি শুধু আমায় দিবেন ভোট মা জননী। ভোট শেষে নেতা হেসে যায় ভুলে প্রতিশ্রুতি রাতের বেলা রিলিফের টাকা করে ভাগাভাগি টেন্ডারবাজী নিয়ে করে মারামারি কথায় কথায় দেখায় খরগ-চাপাতি যৌতুকের টাকায় করে বাহাদুরি। দুর্নীতি আর ঘরবাড়ী… [বিস্তারিত]
দুই হাজার বিশ, তোমার আগমনে ধরা থেকে চলে গেছে সকল সুখ শান্তি আক্রমণ করেছে অজস্র জীবানু মানব জীবন গুলো তোলপাড় করেছে ভয়াল করোনা., নেই মানব মনে শান্তি, শুধু আতঙ্ক। শুধু ভয়। পঙ্গ পালের আক্রমনে বিপর্যস্ত হয়েছে বাংলার কৃষক ক্ষেতের পর ক্ষেত উজাড় হয়ে গেছে অন্নবিহীন উদর আর কৃষকের মলিন মুখ। দুই হাজার বিশ তোমার আগমনে… [বিস্তারিত]
সকালের গভীরে জবজবা কুয়াশায় গৃহস্থালি অস্থিরতা জেগে ওঠে, ভোর-বসন্তের আলতো রোদ এই বুঝি চুপি চুপি চুপিসারে পালিয়ে যাবার পায়তারা কষছে, কাউকে কিছু না-বলে কয়ে, পরকীয়ার নিটোল আনন্দে; হৃৎপিণ্ড ফুঁড়ে রক্তপাত ছলকে ওঠে, বসন্তের বিমূর্ত ছবি অক্ষত শরীর-স্বাস্থ্য নিয়ে এই বুঝি পালানোর স্বভাবজাত ফন্দি আঁটছে, কুশার ছল ধরে, ছল করে; ভুল-পথে পথ-ভুলে স্খলন পড়ন্ত যৌবনের মেকি… [বিস্তারিত]
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”। আমরা আমাদের অমর ভাষা শহীদ ভাইদের কতটুকু মনে রেখেছি। আমরা কি আমাদের প্রাত্যহিক জীবন যাপনে, আমাদের কথা-বার্তায়, অফিস আদালতে, ছলনে বলনে, দেশজ কৃষ্টি সভ্যতা এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে বাংলা ভাষাকে সানন্দে সার্বজনীন ভাষা হিসেবে কতটুকু প্রয়োগ বা ব্যবহার করছি। মাতৃভাষাকে মর্যাদা দেয়ার পাশাপাশি মননশীল, সৃষ্টিশীল, প্রগতিশীলতার… [বিস্তারিত]
চিরসবুজ পাঁচ ভালোবাসার গল্প : ১) রোমিও ও জুলিয়েট ২) আনা কারনিনা ৩) ওয়েদারিং হাইটস ৪) প্রাইড এণ্ড প্রেজুডাইস ৫) দ্যা থর্ন বার্ডস ★ ইংরেজি সাহিত্যের ছাত্রি তাই প্রথম ৪ টি পড়া। বাকিটা পড়ার চেষ্টায় আছি। তবে, ওয়েদারিং হাইটসটা একটু অন্যরকম লাগে বরাবর। ★সুত্র : ইংল্যান্ডের " দ্য টেলিগ্রাফ" ভালোবাসলে যে মানুষ সন্দেহবাতিকে ভোগে, তা… [বিস্তারিত]
ধরাতে বসন্তের আগমনে গায় কোকিল তার সুরে মিষ্টি মধুর গান, পত্র বিহীন বিটপী ভরে যায় পুষ্প মুঞ্জিরতে ফুরফুরে মিষ্টি দখিনা হাওয়া মন ছুয়ে যায়, বাসন্তী ফুলের সৌরভের কাছে, মৌমাছির গুঞ্জন অজস্র। পত্রবিহীন বিটপীর হৃদয়ে দারুণ কষ্ট, যখন কোকিল তার শাখে বসে গায়। বসন্তের আগমনে ধরা সাজে নব সাজে, রয়ে বিটপীর হৃদয়ে রিক্ত হাহাকার পত্রের শোকে।… [বিস্তারিত]
বসন্তের আকাশে বাজিছে রাজকীয় ধ্বনি, মৃণ্ময়ী মায়ের চিন্ময়ী রূপের আগমনী। তুমি মা শ্বেতরূপে সরস্বতী, পদ্মফুলের মাঝে মা'গো তোমার দ্যুতি। তুমি মা বিশ্বরূপের বিশালাক্ষী, তুমিই হে মা ভগবতী ভারতী। এসেছ মা তুমি ছড়িয়ে দিতে বিদ্যার বাণী, তুমিই যে মা শুভ্ররূপের জ্ঞানস্বরূপিনী। মা তুমি বিশ্বরূপের বিদ্যানন্দিনী, তুমিই মধুর মূরতী বিকাশিনী। বিদ্যার দেবী তুমি,তোমারে প্রণমি, সর্বাঙ্গে মাখিব পদধূলি… [বিস্তারিত]
জীবনটা যদি হতো অতি সোজা চলনের পথ বিনে, কেউ কি কখনো স্বর্ণ বিকায়ে তামা নিতো মোহে কিনে! সয়ে সদা শত নাশকের ঘাত প্রকৃতির অবহেলা, শুধু কি তটিনী কুলু কুলু রবে প্রবাহতে করে খেলা! রাখতে সে মান চলনের মূল গড়ে তুলে তার সবুজে দু’কূল তবুও কি কেউ বসতি না পেলে রাখত হৃদয়ে ঋণে! জীবনটা যদি হতো… [বিস্তারিত]










