মূল লেখায় যান

সর্বশেষ লেখা

ছায়া

খাদিজাতুল কুবরাকবিতা২৭টি মন্তব্য

টেরাকোটা চোখের চোরাকাঁটা চাহনিতে খুন হওয়া সেই আদিবাসী কন্যার রক্তাক্ত লাশটি খুঁজে পাওয়া যায়নি এখনও। সাহেব তুমি খুশি তো! কে তুমি হে ? আমি ছায়া, ভয় নেই! কেউ কিচ্ছু জানবেনা, তুমিই সেই সুচতুর প্রেমিক! যে কিনা সন্তর্পণে চিলেকোঠায় লুকিয়ে রেখেছো তাকে অযত্নে! পচন ধরবেনা জানি, প্রেমের হিমাগারে সংরক্ষিত সে এখন বিভোর অনুভবের মরণ ঘুমে। অপরদিকে… [বিস্তারিত]

‘‘সমাজ, পরিবার সবকিছু উলটো পথে হাঁটছিল৷ সব প্রতিবন্ধকতা ভেদ করেই আজকের জায়গা তৈরি করতে হয়েছে৷’’ ডয়চে ভেলেকে বলছিলেন তাসনুভা আনান শিশির, বাংলাদেশে প্রথম টেলিভিশনে সংবাদ পাঠের সুযোগ পাওয়া ট্রান্সজেন্ডার নারী৷ সম্প্রতি বাংলাদেশের তাসনুভা আনান শিশিরকে নিয়ে তোলপার,হৈচৈইয়ের শেষ নেই। কারন ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা হিসেবে তিনি বৈশাখী টিভিতে যোগদান করেছেন। কিন্তু আমার একটি প্রশ্ন বারবার মাথায়… [বিস্তারিত]

ফাগুনের তপ্ত হাওয়া ফাল্গুনের তপ্ত উতাল হাওয়া লেগেছে প্রাণে, শুধু তোমায় খুঁজি দুই নয়নে। মন চায় শুধু এখানে-ওখানে খুঁজে বেড়াতে, চায় না মন তোমায় হারাতে। ফাল্গুনের এই মৃদু হাওয়ায় উতালা আমার মন, কানে বাজে তোমার আগমন। তোমার আগমনী বার্তায় চেয়ে থাকি পথ পানে, তুমি কোথায় ফাগুনও না জানে। ফাগুনের সুরেলা হাওয়ায় তোমারই গাওয়া সুর, আহা্… [বিস্তারিত]

তোমায় ভালোবাসি

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৮টি মন্তব্য

ও গো প্রেয়সী, শুধু তোমায় ভালোবাসি বলে, অপেক্ষায় কাটিয়ে দিচ্ছি অজস্র প্রহর। কোনো ভাবে আমি ভুলতে পারি না, তোমার স্মৃতি বিস্মৃতি গুলো, কেন, তুমি কি জানো? তোমার তো জানার প্রয়োজন নেই শুধু আমার প্রয়োজন, কারণ আমি তোমায় ভালোবাসি ভালোবাসি বলে শুধুই তার জন্য। ওগো প্রেয়সী, তোমার সাথে কাটানো প্রহর গুলো আমায় নিশ্চুপ থাকতে দেয় না,… [বিস্তারিত]

আমার মেঘলা

আশরাফুল হক মহিনকবিতা১৬টি মন্তব্য

আকাশে তোমায় দেখেছি চাঁদ ডোবার সময়। মেঘ করেছে বলে অভিমান করেছি সন্ধ্যা হবার সময়। আজও রাত্রি হলে কথা বলি নীরবতার সময়। সময় ঠিকই হচ্ছে পার মেঘলা ঠিকই ভালো আছে শুধু আকাশটা আজ চাঁদের সাথে হাত মিলিয়েছে। অনেকবার বলেছি কাউকে ভালোবাসো সে ঠিকই ভালোবাসে শুধু দুপুর হলে কয়েক মিনিট মেঘ করে। মেঘলা হয়ে থেকো না প্রিয়তমা… [বিস্তারিত]

নাট্যজনের বসন্ত

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

মহামূল্যবান যা-যা-কিছু ভেবেছি, জেনেছি-বুঝেছি আনন্দ-উচ্ছ্বাসে, (বসন্ত)শেষে দেখেছি/দেখছি ভস্ম-লীলা, নাট্যজনের মত; এই হাওয়া দেয়া-নেয়া বসন্ত শহুরে গা ঘেঁষাঘেঁষি,সবই (মেকি) ঝরা ফুল, মলিন পালকে পালকে; মহল্লা-স্বর্গের কিনারে ঝুলে আছে শিথিল অনুরাগে, অভেদ্য রাত্রির মত। প্রাণের প্রাণে ছড়িয়ে/জড়িয়ে থাকা হৃদয়টুকু চোখ রাখছে অলিখিত সরোবরের খোঁজে। ছবি নেটের। [বিস্তারিত]

একজোড়া কাব্য

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

১- ঝিমিয়ে পড়া রাত্তির জানে কোথাও ছুটছে নক্ষত্রের ছুটে চলা। জেগে থাকা পাপড়ি জানে কখন ফুটবে আলপিনের আগায় একটাই পৃথিবীর সুর্য। নির্ঘুম চোখের পাপড়ি জানে কোন শিশিরের অপেক্ষায় কেটেছে চক্রযানের চরে রাত। প্রতিশব্দের প্রতিটি অক্ষরে লিপিবদ্ধতায় গেঁথে যাওয়া কিছু প্রশ্নাতীত বন্ধন, দম নিতে থাকে প্রথম ঝড়ের আগমুহুর্তে! দুর্বোধ্যতার প্রাচীরে গাঁথা হয়ে যায় নিঝুম বনের স্বাক্ষর।… [বিস্তারিত]

মৃত্যু

পপি তালুকদারএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

জীবনের একটা চরম বাস্তব সত্যের নাম হলো "মৃত্যু"। যেকোনো প্রাণীর জন্ম গ্রহন করলে তার মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। জন্ম গ্রহনের নির্ধারিত সময় থাকলেও মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই । কি এই মৃত্যু? মৃত্যু মানে পার্থিব জীবনের সমাপ্তি।মৃত্যু মানে দেহ হতে আত্মর পৃথক।মৃত্যু মানে পরকালের কিংবা অনন্তকালের জীবনের সূচনা।মৃত্যু মানে ইহকালের জীবনের সকল কাজের হিসাব… [বিস্তারিত]

বসন্তের দূত

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৮টি মন্তব্য

রুক্ষ, রুঢ় দন্ত-হাসির ডাইনি বুড়ির বিদায়ে-আম্রমুকুলে বসন্তের পাগল করা সুবাস লেগেছে; বসন্ত-বাতাসে বৃক্ষরাজির মাতাল নাচনে হৃদয়ে কাঁপন ধরেছে। বাহারী ফুলের রঙে প্রকৃতির আবক্ষে রামধনু ডানা মেলেছে;প্রজাপতির ডানায় রঙের আসর বসেছে। চারিদিকে বসন্তের মৌ মৌ গন্ধে মাতাল সমীরণ; সরু মেঠোপথ বাঁধা পড়েছে হিজল গাছের তলদেশে। বুনো ঘাসের ডগায় শিশিরের প্রকৃতি বার্তা নিয়ে এসেছে বসন্তের আগমনের। একি… [বিস্তারিত]

মুক্তির চেতনা

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৪টি মন্তব্য

বল না, মা, বল আর কত দিন, আমরা সহ্য করব পাকিস্তানীদের, শাসন নামক পাশবিক পৈশাচিক নির্যাতন । বল না,মা বল - আর কত দিন আমাদের বাক স্বাধীনতা হরিত থাকবে, আমরা কি কোনো কাজে কোনোদিন মতামত দিতে পারি না। বল মা, বল - এভাবে কি জীবন চলতে পারে, পারে না মা, পারে না, জীবন তো এভাবে… [বিস্তারিত]

যাযাবর প্রেম

রোকসানা খন্দকার রুকুগল্প২২টি মন্তব্য

প্লাষ্টিক দিয়ে বানানো ছইয়ের মত ছোট ছোট টুকরি ঘর। প্রতিটি ঘরেই অনেকগুলো করে মানুষ। শীত, গ্রীষ্ম সব উপেক্ষা করেই তারা বসবাস করে। একটা বড় পাতিলে দিনে একবারই রান্না হয়। কখনো কাজ পায়, কখনো পায় না। কাজের উপর খাবার-দাবার ডিপেন্ড করে।গোল হয়ে নারী- পুরুষের গল্প আর ঠোঁট লাল করে পান খাবার দৃশ্য দেখে তাদের পরিপুর্ন সুখী… [বিস্তারিত]

প্রতীক্ষিত মা

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৮টি মন্তব্য

ফুলে ফুলে ভরে গেছে ঐ পথের ধারের পলাশ আর কৃষ্ণচূড়া গাছটা, সেই কবে থেকে কোকিল গাইছে প্রাণ খুলে ঐ জানালার পাশের স্রোতস্বিনীর ধারে গাছটায়। কথা ছিলে এই বসন্তে খোকা তুই আসবি ওহে খোকা আজ বসন্ত প্রায় শেষ, তুই কেন আসছিস না কেন? এই মা তো তোর প্রতীক্ষায় প্রহর গুনছে দিবানিশি সতত, খোকা তুই কবে আসবি… [বিস্তারিত]

নিয়তির খেলা

আশরাফুল হক মহিনকবিতা১২টি মন্তব্য

ভুলিনি আমি তোমার সেই দিন, আজও মনে বেঁধে রেখেছো তুমি। হয়তো যেদিন মনে পড়বে আমার সেই স্মৃতি, সময়ের বেদনা নিয়তির খেলায় কাঁদবে শুধু তুমি । আজ সেই নিয়তির খেলায় পরাজিত আমি। তবুও তুমি আমার কাছে অতীত কাহিনী । হয়তো কাছে পাবো যেদিন, তখন তো চিনবে না এই অতীত। জানিনা কোন নিয়তির খেলায় আজ তুমি দূরে,… [বিস্তারিত]

The Japanese Wife

আরজু মুক্তামুভি রিভিউ২৬টি মন্তব্য

"দ্যা জাপানিজ ওয়াইফ" এটা কোলকাতার ছবি। ছবিটা নির্মাণ করার জন্য তিনটা ভাষা ব্যবহার করা হয়েছে। জাপানি, ইংরেজি এবং বাংলা। ছবিটির শুটিং হয় ২০০৭ সালে। মুক্তি পায় ২০১০ সালে। এটি একটি রোমান্টিক মুভি। পরিচালক অপর্ণা সেন। কাহিনী লিখেছেন কুনাল বসু। স্নেহময় একজন গ্রামের স্কুল শিক্ষক। যিনি সুন্দরবনের একটি গ্রামে থাকেন। একটি পত্রিকায় ; মিয়াগি নামের একজন… [বিস্তারিত]

(১) মাদ্রাসায় মাওলানা সাহেব পিটিয়েছেন তো কি হয়েছে ব্যাপার বলে মনে করি না। উনারা যদি আরবি শিক্ষা পিটিয়েই করাতে হয় ভাবেন তাও ঠিক আছে। কারণ উনারা তো রাষ্টীয় কোন সিদ্ধান্তের তোয়াক্কা করেন না। আর রাষ্ট্রতো মাদ্রাসা বিভাগ গুলোর জন্য আলাদা কোন আইন তৈরি করেননি। কোন ছাত্রকে পেটানো যাবে না--এ আইন আছে কি আদৌ? যদিও বলা… [বিস্তারিত]