তখন চতুর্থ শ্রেনীতে পড়ি। প্রতি বৃহস্পতিবার আমাদের সাধারণ জ্ঞান ও ড্রইং ক্লাস হতো। সাধারণত এই ক্লাসটা নিতেন একজন কনকবালা ম্যাডাম, তবে মাঝে মাঝে অন্যান্য শিক্ষকরাও নিতেন। অন্যান্য সব ক্লাসের চাইতে এই ক্লাস টা আমরা সবাই খুব উপভোগ করতাম। বৃহস্পতিবার মানেই টিফিন পিরিয়ডে ছুটি, আর এই ক্লাস নেয়া হতো ছুটির আগে। যাইহোক, সেদিন আমাদের সাধারণ জ্ঞানের [বিস্তারিত]










