আমার মেঘলা

আকাশে তোমায় দেখেছি
চাঁদ ডোবার সময়।

 

মেঘ করেছে বলে
অভিমান করেছি
সন্ধ্যা   হবার সময়।

 

আজও রাত্রি হলে কথা বলি
নীরবতার সময়।

 

সময় ঠিকই হচ্ছে পার
মেঘলা ঠিকই  ভালো আছে
শুধু আকাশটা আজ চাঁদের
সাথে হাত মিলিয়েছে।

 

অনেকবার বলেছি কাউকে ভালোবাসো
সে ঠিকই ভালোবাসে
শুধু দুপুর হলে কয়েক মিনিট মেঘ করে।

 

মেঘলা হয়ে থেকো না প্রিয়তমা
একবার কাউকে ভালোবেসে দেখো

 

এই পৃথিবীটা বদলে যাবে
একটি ভালোবাসার জন্য।

মোট পড়েছেনঃ ১,৫৫৭জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. প্রিয় কবি আপনি এখানেও আছেন
      ভীষণ ভালো লাগলো প্রিয় কবি আমার সব ওয়েবসাইটে কবিতা আপলোড করে ।
      এগিয়ে যান প্রিয় কবি ফয়জুল মহী

  1. ভালোবাসা মানুষকে বদলে দেয়, বদলে দেয় পৃথিবী।
    তাই ভালোবাসুন অভিমান ভেঙে এগিয়ে এসে হাতটি ধরুন দেখবেন চারপাশ রাতের আকাশের তারার মতো জ্বলজ্বল করে উঠবে।
    শুভকামনা রইল।

  2. মেঘলা হয়ে থেকো না প্রিয়তমা
    একবার কাউকে ভালোবেসে দেখো
    এই পৃথিবীটা বদলে যাবে
    একটি ভালোবাসার জন্য।****একদম ঠিক বলেছেন।পৃথিবী ভালোবাসা ছাড়া বদলানো যায়না।

  3. একটি বার ভালোবাসলে চেনা পৃথিবী বদলে যায়, খুব সত্যি।
    সব অভিমানের পর্ব চুকিয়ে প্রেম আসুক প্রেমিকের জীবনে।
    প্রেমময় হোক চারপাশ।

  4. খাঁটি ভালোবাসার বড় ই অভাব তবুও ভালোবাসা খুঁজি নিরন্তর। পৃথিবী বদলাবে সত্য, সুন্দর ভালোবাসায়। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল

মন্তব্য করুন