তুখোড়, চটপটে, হাসিখুশি একজন ব্লগার। যার পদচারণায় সোনেলা সমৃদ্ধ এবং তার লেখাগুলো পাঠক হৃদয়কে করেছে পুষ্ট। তিনি আর কেউ নন। খুবই প্রাণবন্ত..... রোকসানা খন্দকার রুকু। শততম পোস্টের জন্য সোনেলা ব্লগের পক্ষ থেকে তাকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা।🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 রুকু নিবন্ধন করেছেন ৯ মাস ১৫ দিন আগে। " আমি ও আমার সহযোগী " তার প্রথম লেখা। যা… [বিস্তারিত]
সর্বশেষ লেখা
ফাগুন, যদি ভালোই বাসো, তাহলে দুরে দুরে দাঁড়িয়ে থাকো কেন? তোমার আমার মাঝে রহস্যের যে বন্দি শেকল কবে তা ভেদ করে পৌঁছবো তোমাতে! একবার খোলাসা করে বর্ষার মত ঝাঁপিয়ে পর আমার বুকে আমি দীর্ঘ স্বস্তির নি:শ্বাস ফেলি। দোদুল্যমান দোলাচলে মন পুড়ে পুড়ে হয় ছাই তোমার আশায় আশায়, তুমি জানো কি? প্রত্যাশা বড্ড ভয়ানক এক ব্যাধি,… [বিস্তারিত]
বনজ প্রাণীর মত সময়ের অলিগলি পেড়িয়ে চেনা জীবনের চৌহদ্দিতে দাঁড়িয়ে প্রাণের দ্বার খুলি, দেখতে পাই অতল গহ্বরের অ-প্রচ্ছন্ন হাতছানি; ছায়া দিগন্তের সোঁদালো আবেশে জৈবতার স্পন্দনে সুগন্ধ-নিঃশ্বাস নিতে নিতে আঁকড়ে থাকতে চাই পলক পলক জীবন। সৃষ্টি-স্রষ্টার এই পাশা খেলা, এই প্রমোদ বাহু-পাশ থেকে মুক্তি চাই, চাই অনন্ত জীবন। শোক-তাপের এই গরমিলে জীবনের মণিমুক্তার সবটুকু-ই আমার চাই।… [বিস্তারিত]
আমরা কি, তান্ত্রিক সাপুরের বাক্সকে জিভচেটে বানিয়ে ফেলবো পৃথিবীর থেকে এক বিঘাত লম্বা কাকতাড়ুয়া? আমাদের পূর্বপুরুষকে যে থালায় বিষ মাখিয়ে ভাত দিয়েছিলো মহাকালের চরে জেগে ওঠা নিদারুণ মাইক ফুলের মত রমনি । সেই থালায় শশাফুলের তীব্র থেকে তীব্রতর হলুদে আমি ভ্যানগোগের পাইচারি দেখতে পাচ্ছি বেমালুম। আমরা আগিয়ে যাচ্ছি বামপাজরের দিগন্ত রেখা বরাবর মরিচ ফুলের পাপ… [বিস্তারিত]
যত দূরে তুমি রয়েছোচোখ দিয়ে তোমায় ততদূর দেখেছি । আমার দৃষ্টিতে রয়েছে চুম্বকের আকর্ষণতবুও অন্যকে ভালোবেসে যাই সদা সর্বক্ষণ । তোমার ছবি নয়নে ভাসেআমি মুগ্ধ হয়ে অজানার দেশে যাই বহুদূরে । চাঁদের দেশে যখন তুমি থাকোআমি পাখি হয়ে উড়ে বেড়াই তোমার চারপাশে । কি অপরূপ তোমার মুখখানিআমার চোখ দু'টি অপলক নয়নে তাকায়ে থাকে তোমায় পানে।… [বিস্তারিত]
একদিন সুবর্ণরেখা গ্রামের পথে, দৃপ্ত পায়ে পুলকিত মনে হাঁটতে হাঁটতে, পূর্ব প্রান্তে তাকিয়ে দেখতে পেলাম, আলতা রাঙা পায়ে হেঁটে যাচ্ছে এক মায়াবতী ললনা। দীঘল কালো কেশ, যার নয়ন ভরা স্বপ্ন, বদনখানিতে লেগে আছে হাসিররেখা । যার মুখনিঃসৃত বাণী বকুল গাছটার নিচে দাঁড়িয়ে শ্রবণ করলাম, শ্রুতি থেকে অতি শ্রুতিমধুর বাণী গুলো। যা একজন পথযাত্রী শ্রবণ করলে,… [বিস্তারিত]
ছোট্ট পাখিটা আসে রোজ রোজ মানে রোজ-ই আসে, ঠিক সন্ধ্যা ছুঁইছুঁই সময়ে এসে জানালার পাশে আম গাছের একটা ডালে বসে। তার আমার দূরত্ব থাকে আধ-হাত, জানালার এপাড় ওপাড় মুখোমুখি হয়ে বসে থাকি আমরা। মাত্র সাতদিন এত্তটুকুন একটা পাখি কেমন করে যেন সঙ্গী হয়ে গেলো! প্রথম সন্ধ্যার প্রথম দেখায় অবাক করলো এক মূহুর্ত নিয়ে, এরপর দিন-দুই… [বিস্তারিত]
এসেছে উনিশে বিশ কে করেছে বিশ্ব বিষময় একুশে ও মিছিল চলছে, কেউ জানেনা এর শেষ সীমানার প্রান্ত মিলেছে কোন দিগন্ত রেখায়। চারদিকে নীল বাষ্পের ছোঁয়া চাষ করছে সবুজ মাঠ বেদনার কাঁটা বুকে নিয়ে উড়ছে প্রজাপতি বিবর্ণ ডানায়, চলে যাবে মহামারী রেখে যাবে কিছু শূন্যতার ঘা এভাবেই হবে কি শতাব্দীর ইতিহাস লেখা। [বিস্তারিত]
অতনু ঘোষ , তুখোড় এবং সংবেদনশীল একজন পরিচালক। তাঁর পরিচালিত " রবিবার "। যেখানে অভিনয় করেছেন প্রসেনজিৎ এবং বাংলাদেশের জয়া আহসান। ভালোবাসা, বিচ্ছেদ এবং পরিণীতিহীন বর্তমান এই তিনটি মেইন থিম সিনেমার। ছবিটিতে দুই প্রাক্তনের প্রেমের গল্প। তারা ১৫ বছর পর কোন এক রবিবারে একসাথে কাটাতে গিয়ে বদলাতে পারেনি দুজনের মত বা জীবনকে। কারণ তারা দুজন… [বিস্তারিত]
জগত বড়ই কঠিন প্রয়োজনের মোহে কেউ কারোর জন্য করে না ঋণ । কষ্ট যখন বয়ে আসে সকল বাধা এভাবেই সুযোগ খুঁজে । কেউ পথ দেখায় কেউ আবার অভাব দেখায় কেউ আবার সে পথে ঘুরপাক খায় । সময়-সুযোগে গ্রাস করে আপন মানুষকে ভুলে যায় লাভের আশায় সবাই প্রয়োজনে মানুষকে আপন বানায় । চিন্তা বড়ই কঠিন জগতে… [বিস্তারিত]
ঘুমের ঘোরে ঘুমিয়ে পড়ে জেগেছিলাম গভীরের মধ্য-রাতে, যেন দূর বহুদূর থেকে ধেয়ে আসছে ঢেউয়ে ঢেউয়ে অজস্র অগুনতি বিষণ্ণেরা; এ যেন বিবস্ত্রতার আহাজারি, শোক সন্তপ্ততা! আমি কী জেগে আছি? আমি কী ঘুমিয়ে আছি? জেগে/ঘুমিয়ে স্বপ্ন দেখছি? স্বপ্নেরা কী ঘুমে তলিয়ে যাচ্ছে! না-কী ঘুমেরা স্বপ্ন দেখছে! বিষাদ-জীবনে বিষণ্ণতার জলছাপে বিষকনাগুলো জেগে আছে, জীবনের পরতে পরতে; ঘুমের জাগরণে,… [বিস্তারিত]
আমার দেশের সোনার ছেলে মাঠে ফলায় ধান, কষ্ট ভোলার জন্য ধরে আহা মধুর গান। গাত্র পোড়ে সোনার ছেলের সবারে দিতে অন্ন, এমন ছেলে কে না চাই বল এই জগতের জন্য। রচনাকালঃ ১৪/০৪/২০২১ [বিস্তারিত]
চৈত্রের শেষ বিকেলে ও আমি তোমার অপেক্ষায় ছিলাম এভাবেই কেটে গেছে দুই যুগ তবুও অপেক্ষা কাটেনি এই আমার হাজার বিকেলের স্মৃতিতে হয়েছি সমৃদ্ধ সুর্যাস্তের মতো ডুবেছে অজস্র স্বপ্ন তবুও থামেনি বুকের গহীনে স্বপ্নের চাষ আমি ক্লান্ত হই, আবার নির্যাস রাখি নতুনের প্রত্যাশায় ছুটে চলি সম্ভাবনার উন্মাদনায় বার বার আবৃত হই মরিচিকার মায়া জালে গোধুলীর রং… [বিস্তারিত]
বিশ্ব এখন করোনার দখলে।করোনা সারা বিশ্ব হতে উজ্জ্বল নক্ষত্রগুলো বিলীন করার যেন পণ করে বসে আছেন।এমনিতেই বিভিন্ন কারনে অকারনে বিশ্বে অসংখ্য মানুষের মৃত্যু হয় তারপর যদি মৃত্যুর দূত নিদিষ্ট হয়ে থাকে তাহলেতো আর বেশী দিন বাচা বড় দায় হয়ে পড়ে।কলুষিত বিশ্ব লকডাউনে স্থিরতায় আসতে ব্যাতি ব্যাস্ত।যাই হোক মৃত্যু অবধারিত-নিশ্চিৎ।তবে মৃত্যুটা যদি হয় সু-মরন তবে হাসিবে… [বিস্তারিত]
শুনশান নীরবতা চারপাশে, উঠানে রাখা কাঠের চৌকিতে শোয়া অবস্থা থেকে আমি ধরমড়িয়ে উঠে বসতেই সামনে তাকিয়ে দেখি অনেক বাল্যবন্ধু আমার দিকে বেজার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি, এখনো তারা মনেমনে বলছে- "যাহ্ শালা! তোর সাথে কোনো কথা নাই। কি করে পারলি তুই?" আজ পুরো বাড়িতে শোকের মাতম। অনেকদিন পরে চাচা, ফুফুরা এসেছেন। বাসাভর্তি মানুষ সবাই… [বিস্তারিত]











