অপেক্ষা

 

চৈত্রের শেষ বিকেলে ও আমি

তোমার অপেক্ষায় ছিলাম

এভাবেই কেটে গেছে দুই যুগ

 

তবুও  অপেক্ষা কাটেনি এই আমার

হাজার বিকেলের স্মৃতিতে হয়েছি সমৃদ্ধ

সুর্যাস্তের মতো ডুবেছে অজস্র স্বপ্ন

তবুও থামেনি বুকের গহীনে স্বপ্নের চাষ

আমি ক্লান্ত হই,  আবার নির্যাস রাখি নতুনের প্রত্যাশায়

ছুটে চলি সম্ভাবনার উন্মাদনায়

বার বার আবৃত হই মরিচিকার মায়া জালে

গোধুলীর রং মাখি,  পরম বিষণ্ণতায়

তুমি আসবে বলেই,  আজও

অপেক্ষায় থাকি,  সকাল সন্ধ্যা দুপুর

প্রতিক্ষার ডানা ঝাপটিয়ে বিশ্বময় ।

 

রচনা কাল ঃ ১৩/০৪/২০২১

নারায়ণ গঞ্জ

মোট পড়েছেনঃ ১,১৭৭জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. বাহ, অনেক দিন পর লিখলেন।
    কিন্তু কামরুল ভাই, এখানে নবীনার নাম নেই কেন? আপনি তাহলে এখন কার অপেক্ষায় কবিতা লিখলেন!

    1. হতাশ হওয়া কিছু নাই আপু, আমার কল্পনা জুড়ে অদৃশ্য নবীণাই আছে ।

      একটু বিজি ছিলাম, তাই অনিয়মিত হয়ে পড়েছি,

      ধন্যবাদ ও অনেক শুভ কামনা

  2. অনেক দিন পর আপনার লেখা পেলাম। অপেক্ষার প্রহর কেটে যাক। আশা করি নিয়মিত আবার লিখবেন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো

মন্তব্য করুন