এক পা স্বর্গে আমার, আরেক পা নরকে! একফালি বদ্বীপ গেয়েছিল শ্বাশত প্রেমের কীর্ত্তন, অমৃতের জল ভেবে গিলে নিয়ে নিষিদ্ধ যৌবন, পাথরের বালিহাঁস অনড় বারান্দায় স্তব্ধ মড়কে! শুধু বিকালের বহ্নিমান চিতা দিল অচেতনে চেতন, চুপিসারে চলে যায় রাধা! মহাকাল দিয়েছে শমন! আহা! জীবন মশলায় মেখে পার হলো চেখে চেখে, সেও তো ড্রেসিংটেবিলে পাড়ি দিল অর্ধেক জীবন!… [বিস্তারিত]
সর্বশেষ লেখা
ছায়া-মায়ার বিভ্রম লুকিয়ে রেখেছি সযত্নে, বুক পকেটে, সোনার-কাঠি রূপোর-কাঠি, জিয়ন-কাঠি-ও; সামান্য ফুঁ-তে নিভিয়ে দিতে পারি আগ্নেয়গিরির মরণ-লাভা, ইশারার চাঁদ ছুটে এলে পুরো জ্যোৎস্না পুরে নিতে পারি একটি আস্তিনে, উত্তাল-সমুদ্র থিতু হবে বালিয়াড়িতে, আঙ্গুলের সামান্য নির্দেশে; জীবন্ত মানুষ বেড়িয়ে আসবে কাফন ঠেলে, কাবিলের হাতে খুন হওয়া ভাই-কে জাগাতে/ফেরাতে পারবো-না। করোনা জয় করে মসজিদ-তারাবীতে যেতে পারি-না, অবিশ্বাস… [বিস্তারিত]
একটা বিকেল আমি তোমার নামে লিখে দিচ্ছি যে বিকেলে তুমি আমাকে ভালোবেসেছিলে একটা সন্ধ্যা তোমার পায়ে উৎসর্গ করলাম যে সন্ধ্যায় তুমি আমার কাছে এসেছিলে। একটা গোটা রাত আমি তোমার জন্য তুলে রেখেছি যে রাতে তুমি আসবে আমার কাছে আষ্টেপৃষ্টে জড়িয়ে ভালোবাসবে! যে গোলাপটা তুমি আমাকে দিয়েছিলে তা আজ শুকিয়ে কালচে, আমি আজও সযত্নে তুলে রেখেছি… [বিস্তারিত]
যে মানবের কথায় জীবনকে জেনেছি বুঝেছি জীবনের মর্মার্থ, তাই আজ গায় জীবনের জয় গান। মানব জীবনকে সত্যের আলো দিতে লোষ্ট্রাঘাতে রুধিরাক্ত হয়, জগতে সেই মানব জীবনই মহান। সেই মহামানবের কথা অনুসারে জীবন গড়লে ধন্য হবে জীবন, কিন্তু বর্তমান ফ্যাশনে হবে কষ্ট। সেই মহামানবের আদর্শ জগতের সেরা মান তবে দৃঢ়ভাবে, মানলে হবে না তো কোনো কিছু… [বিস্তারিত]
বাতাসে- আমি তোমার শরীরের গন্ধ খুঁজি, বৃষ্টির ফোঁটায় স্পর্শের মাদকতা; পাখির ডানায় উড়তে চাই- রাডারবিহীন ভালোবাসায়। প্রজাপতির প্রিজমে রাঙাতে চাই ভালোবাসার প্রাচীর; তোমার আলতো ছোঁয়ায় সুখের লোনা জল ছুঁয়ে যাক কপোল জুড়ে- প্রেমের বন্যায় আদিমতা উছলে পরুক শহরের অলিগলিতে। নষ্টনীড়ে নবপল্লব ফুটে উঠুক নবজাগরণে মলয় সমীরণে; তোমার বুক পকেটে জমাট বাঁধা তুষার-কামনার আলিঙ্গনে ঝরে পড়ুক… [বিস্তারিত]
শাহ মখদুম রূপোশ (১২১৬-১৩১৩ খ্রিষ্টাব্দ) বাংলার প্রথিতযশা সুফী সাধক এবং ধর্ম-প্রচারকদের মধ্যে অন্যতম। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশ তথা রাজশাহী অঞ্চলে ইসলামের সুমহান বানী প্রচার করেছিলেন। তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। মূলত শাহ মখদুমের মাধ্যমেই বরেন্দ্র এবং গৌড় অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ… [বিস্তারিত]
একলা চলি, একলা ঘুরি। একলা যাবো ঐ দূর পাহাড়ে, সঙ্গে নেবো তাহারে। আহারে, আহা! এক বৈশাখে বোষ্টুমীর এমন গান শুনতে শুনতে গিয়েছিলাম ঐ দূর পাড়ায়। সে পাড়ার কৃষ্ণকায় রমণীরা চুলের খোঁপায় আম্রপল্লব গুঁজে গানের তালে তালে নৃত্য করে। বাঁজে সেথায় মাদল, বাঁজে গোকুলের বাঁশি। ফুটেছে মধুমালতি। ফুটেছে চন্দ্রমল্লিকা। একে একে আসে ধেয়ে মাতাল করা তীব্র… [বিস্তারিত]
ওপড়ানো চোখের ভিক্ষুক ঠিকঠাক হেঁটে যায় সময়ের প্রান্ত ধরে নির্বিঘ্নে, গলি, রাজপথ, আলপথ, জীবনের অলিন্দ-নিলয়ে; এ যেন তার পূর্ব পুরুষদের ভিটেমাটি, চেনা মেঠোপথ। এ যেন রূপ-কথার ডালিম কুমারের চির চেনা হাঁটা-পথ-ঘাট, ঘুম এখানে নির্বিষ, রাক্ষস খোক্ষসের বাস এখানে নেই, ছদ্মবেশী এক মুখো দু’মুখো সাপ-কোপ! নাহ্, তা-ও এখানে নেই। নীরবতার অন্ধ-প্রদীপ পান করে, আঁজলা আঁজলা সুখন… [বিস্তারিত]
হে বিভো, কেমনে স্থাপিলা শূন্যে সুধাকর আর সবিতারে, জিজ্ঞাসা আমার। হে বিভো, কেমনে স্থাপিলা অদৃশ্য সমীরে যা অনুভাবিত, জিজ্ঞাসা আমার। হে বিভো,কেমনে স্থাপিলা, এ নিথর মানব দেহে প্রাণ, জিজ্ঞাসা আমার। হে বিভো, কেমনে স্থাপিলা ঐ জোনাকির দেহে আলো, জিজ্ঞাসা আমার । হে বিভো, কেমনে স্থাপিলা স্তম্ভবেদি হীনা এই বসুমতী, জিজ্ঞাসা আমার। হে বিভো, কেমনে স্থাপিলা… [বিস্তারিত]
এখন কাক ডাকা ভোর। চতুর্দিকে কাকদের কা কা আর, পাখিদের কিচিরমিচির কোলাহল। ঘুটঘুটে অন্ধকার সারা শহরময়; নির্জন নিস্তব্ধতার চাদরে আবৃত। এই অন্ধকারের বুক চিড়ে মাথা চাড়া দিয়ে ওঠা ল্যাম্পপোস্ট গুলোর- মস্তকে জ্বলজ্বল করছে এক পসলা নিয়ন বাতির আলো। এখন এই রাত্রির শেষভাগে ক্ষণে ক্ষণে- ডেকে উঠছে রাস্তার বেয়ারিশ কুকুর গুলো, যেনো আপনজন/প্রিয়জনের শূন্যতার ভার সইতে… [বিস্তারিত]
সৃষ্টিকর্তা ভাগ্যে যা লিখে রেখেছেন তা কি খণ্ডন করা যায়? একে গ্রিক মাইথলজিতে বলা হয়েছে বিশ্ববিধান। বিশ্ববিধানে মানুষের হাত নেই।নিয়তি যেভাবে মানুষকে নিয়ে খেলবেন, মানুষ সেভাবেই খেলবে। এখানেই মানবজীবনের ট্র্যাজেডি নিহিত। শেক্সপিরিয়ান ট্র্যাজেডিতে মানুষের কর্মই তার নিয়তি। এই পৌরাণিক কাহিনীর বিশ্বাসকে ধারণ করে বিশ্ববিখ্যাত নাট্যকার সোফোক্লিস তাঁর বিশ্ববিশ্রুত নাটক ‘ ইডিপাস রেক্স’ লিখেন। সোফোক্লিস গ্রিসের… [বিস্তারিত]
দরজায় নক, ঠক ঠক শব্দের সাথে কলিং বেলের রিং টোনের শব্দে মালতী রান্না ঘর হতে দ্রুত দরজাটা খুললেন।শিকলে আটকানো দরজাটা একটু ফাক করে জিঞ্জাসা করলেন। -কে? -আপনাদের একটি চিঠি আছে। লোকটি দরজার ফাকে চিঠিটা মালতীর হাতে দিয়ে প্রস্থান নিলেন।চিঠিটা না খুলে রেখে দিলেন মালতী।ইকরামুল রাতে ঘরে ফিরলেন।মালতী চিঠিটা তার হাতে দিলেন।ওয়াস রুম থেকে ফিরে এসে… [বিস্তারিত]
আপনার আশেপাশের কিছু মানুষকে হাজার চেষ্টা করেও আপনি যেমন সচেতন করতে পারবেন না তেমনি কিছু মানুষের মনে গেঁথে গিয়েছে বর্তমানে করোনায় যা কিছু হচ্ছে তা সরকারের কারসাজি। তাদের একাংশ মনে করে দেশে করোনায় যত মৃত্যু হচ্ছে আসলে তারচেয়ে সরকার বাড়িয়ে বলছে বেশী এবং আরেক অংশ মনে করে করোনা টেস্টের ফলাফলে আক্রান্ত না হয়েও অনেককেই পজিটিভ… [বিস্তারিত]
বাজ-পড়া তালগাছ ঠায় দাঁড়িয়ে, স্থাণু, সাধ ছিল, ছিল স্বপ্ন, বিশ্রাম-পথিক ছিল, ছিল বাবুইদের ঘরদোর; এখন শুধুই মৃত্যুর তারিখ খোদিত হয়ে আছে, জন্ম! কেউ জানে না, জানি না, জানবে-ও না; ভেকধারী কেউ বলতেই পারে, জানি কিন্তু বলবো না!! ছিঁড়ে যাওয়া বোতাম কেউ খোঁজে-না, জেগে থাকা রাতে-চোখ কেউ দেখে-না সেখানে লুকিয়ে থাকে/আছে অজস্র-দীর্ঘ-রাত, অদৃশ্যের শূন্যস্থান শূন্যে-ই নির্বাসিত,… [বিস্তারিত]
আবার সেই পুরনো ঢাকা। রাজধানীর আরমানিটোলার একটি আবাসিক ভবনে আগুন লেগে চার জনের মৃত্যু। পুরনো ঢাকার প্রায় প্রতিটি বাড়ির নীচ তলায় বিভিন্ন কারখানা বা গুদাম ঘরের কাজে ব্যবহার করা হয়। পুরনো ঢাকার চকবাজার, ইসলামবাগ, আরমানিটোলা, রহমতগঞ্জ, লালবাগ এসকল এলাকার প্রায় প্রতিটি বাড়িতে রাবার, প্লাস্টিক জাতীয় বস্তুর কারখানা রয়েছে। এসব কারখানায় ব্যবহারকৃত কাঁচামাল অতিদাহ্য পদার্থ। এসকল… [বিস্তারিত]












