- যে মানবের কথায় জীবনকে জেনেছি
বুঝেছি জীবনের মর্মার্থ,
তাই আজ গায় জীবনের জয় গান।
মানব জীবনকে সত্যের আলো দিতে
লোষ্ট্রাঘাতে রুধিরাক্ত হয়,
জগতে সেই মানব জীবনই মহান।
সেই মহামানবের কথা অনুসারে জীবন গড়লে
ধন্য হবে জীবন,
কিন্তু বর্তমান ফ্যাশনে হবে কষ্ট।
সেই মহামানবের আদর্শ জগতের সেরা
মান তবে দৃঢ়ভাবে,
মানলে হবে না তো কোনো কিছু নষ্ট।
মোট পড়েছেনঃ ৭০৬জন
আজ পড়েছেনঃ ০জন
সময়াভাবে মন্তব্য করা হয় না আসলে। তবে আপনার লেখা ভালো লাগে। লিখতে থাকুন, শুভকামনা জানবেন।
শুভকামনা রইল সদা।
সুস্থ থাকুন। ভালো থাকুন।
মহামানব এর পথ ধরে হই আগুয়ান
শুভকামনা রইল প্রিয় পাঠক।
সদা সুস্থ থাকুন।
মহামানবের পথে চলাই জীবনের আসলো দিশা হোক।
সত্য ও সুন্দর গ্রহন করা তার পথে চলা জীবনের মূল উদ্দেশ্য হোক সবার।
অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল
ভুলে যাই মহামানবের দেখানো পথ। তাইতো সঠিক পথে চলে না আমাদের রথ। শুভকামনা। ভালো থাকবেন।
শুভকামনা রইল
মহামানবের দেখানো পথে জীবন তরী বয়ে চলুক। ঈশ্বর আপনার মঙ্গল করুন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক।