মূল লেখায় যান

হেমন্তের পণ

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

হেমন্ত আজ পণ করেছে খুবলে খাবে কবিতার হৃৎপিণ্ড, ছড়ানো-জড়ানো এলেবেলে শব্দদের বারোটা-তেরটা বাজিয়ে তাণ্ডবে মত্ত হবে সে; হারালে হারাক নাকের নোলক বিদিশায় পথ হারিয়ে উদ্দেশ্যহীনতায় কাঁদুক পাঁচালী কবি, তাতে কি! কবিতা তার চাই-ই চাই; রাতের অন্ধকার ফুঁড়ে, মায়া-কাঁথা-কাঞ্চনের উষ্ণ আমন্ত্রণ-কে নিকুচি দিয়ে আধ-চোখে, কাদা-ঘুমে পড়বেই সে, এক মহাকাব্য.. হায়, কবিতা এবার এসো অ-কবিতায়, অবগুণ্ঠন মুক্ত… [বিস্তারিত]

ঘোলাটে অস্তিত্ব

রেজওয়ানএকান্ত অনুভূতি২৫টি মন্তব্য

হয়তো মানুষ হয়েই জন্মে ছিলাম, অথচ নিজের অবস্থানটা ধরে রাখতে পারছিনা এই সমাজের উৎকট/আজাইরা নিয়মনীতির ঠ্যালায়! আসলে আমি যে সমাজে বসবাস করি সে সমাজে প্রতিভার কোনো মূল্য নেই! নেই কোনো আবেগ ভরা মমতা বরং প্রতিনিয়ত চলে প্রতশ্রুতি ভাঙার প্রতিযোগিতা! স্বার্থপর এই সমাজে সব কিছুই রোবটিক ক্ষেত্রবিশেষে সবাই আবেগি হবার ভান করে.. কেন বললাম কথাগুলো? আচ্ছা… [বিস্তারিত]

কৌশিক মারা গিয়েছে। আজ সকালে যখন এই সংবাদটি শুনি তখন থেকেই এক চরম বিমর্ষতায় আমার মন ভারাক্রান্ত হয়ে আছে। ছোট্ট টগবগে কিশোর ছেলে কৌশিক সবাইকে ফেলে অনেক অভিমান নিয়ে চলে গিয়েছে না ফেরার দেশে। ছোট্ট ছেলেটি নাকি আত্মহত্যা করেছে! কৌশিক আমার পূর্ব পরিচিত ছিলো। দু'বছর থেকে তাকে চিনি। আমার সাথে ছিলো প্রায় পনেরো দিন, এরপর… [বিস্তারিত]

নির্ঘুমের প্রত্যাশায় জেগে আছি আজ-ও, বলেছিলে আসবে, এই হেমন্তে; শতবর্ষের ক্লান্তি নবায়ন করে করে প্রত্যাশার তাঁত বুনে বুনে অদৃষ্টের নিকুচি করে, জয়-পরাজয়ের বনেদি হিসাব পাশে ফেলে, নকশা-তোলা হাতের তালুতে ভাঁজ খোলা কবিতা-স্পর্শ-পল্লব দেখব বলে; নিঃশব্দে মিলিয়ে যাবে একাকীর একাকীত্ব কবিতার নিগূঢ়-নিয়ম নিঃশ্বাসে, স্পর্শ কাতর মধুচন্দ্রিমার-মৌমাছি-গুঞ্জনে, বিষাক্ত হুলের আলোর ঝলকানিতে, ভয়-শূন্যের ব-দ্বীপে; যোজন যোজন দূর থেকেও… [বিস্তারিত]

জ্যাম

রুমন আশরাফএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

দৃশ্য- ১ পড়ন্ত বিকেল। প্রায় বিশ মিনিট ধরে রিকশায় বসে আছে হাসান। রিকশার সামনে-পিছনে বিশাল জ্যাম। বলতে গেলে রিকশাটি একদমই অনড় অবস্থায় রয়েছে। রিকশাওয়ালা তার আসনে বসেই এদিকওদিক তাকাচ্ছে। জ্যাম ছাড়ার অপেক্ষায় আছে। তবে তার অবয়বে বিরক্তির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এমন জ্যাম তাদের হরহামেশাই সহ্য করতে হয়। পড়ন্ত বিকেলের সূর্যের তির্যক আলোর তেজটি… [বিস্তারিত]

চতুর্থ গল্প (চিঠি)

এস.জেড বাবুচিঠি২০টি মন্তব্য

প্রিয়তমা, প্রিয়তমা বলেই ফেলি। কারণ আপন হিসেবে যতটা মন খুলে কথা বলতে পারবো- অন্য কোন কিছু দিয়ে শুরু করলে হয়তো ততটা বলা হবে না। যাক, জানিনা আমাকে পাঠানো তোমার ছবিটা “ফটোশপ” ঘুরে এসেছে কি না। এমন দুধে আলতা রং আর তুলিতে আঁকা চোখ মানুষের হয় জানা ছিলো না। তোমার প্রেমে পড়তে সময় লাগলেও তোমার চোখের… [বিস্তারিত]

আবর্তন

নীরা সাদীয়াএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

একটা সময় আমি পরীক্ষা দিতাম, শিক্ষকরা গার্ড দিতেন, এখন আমি গার্ড দেই, ছাত্ররা পরীক্ষা দেয়। আমি তাদের খাতা সই করি, নীরবে পরীক্ষা দিতে বলি। সবার দিকে নজর রাখি যেন হলে কোন বিশৃঙ্খলা না ঘটে। তারা হলের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে, "ম্যাডাম আসি?...ম্যাডাম আসবো?" এসবই একসময় আমি করেছি,আমরা করেছি... আমার কাছে মনে হয় জীবনটা একটা বৃত্তের… [বিস্তারিত]

উচ্চ ডিগ্রিধারী অবলা

রেজিনা আহমেদএকান্ত অনুভূতি৩৯টি মন্তব্য

বেশীরভাগ অতি শিক্ষিত মেয়েরা স্বামীর সাথে সংসার করতে পারেনা..তারা শুধুই কখন কি উপায়ে স্বামীকে ডিভোর্স দেবে, হেনস্থা করবে এই বাহানা খোঁজে.. এবং আইনের অপব্যবহার করে।। তারা "নারী স্বাধীনতা" , " নারী-পুরুষ সমানাধিকার" খুঁজতে গিয়ে "স্বামী-সন্তান-সংসার-পরিবার" নামক এক অপার সুখ থেকে নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করে.. বেঁচে থাকার জন্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক শিক্ষাও খুব প্রয়োজন.. দিনশেষে… [বিস্তারিত]

চুরিবিদ্যা

আরজু মুক্তাএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

"চুরিবিদ্যা বড় বিদ্যা, না পরিলে ধরা।" সকালবেলা ঘুম ভাঙ্গলো, "বাবা গো, মা গো" "আর করবার নং চুরি!" ( আর করবো না চুরি।) চোখ কচলাতে কচলাতে গিয়ে দেখি চোরকে গাছের সাথে বেঁধে পিটাচ্ছে। আমাদের পাড়ার সব চোরকে মারার জন্য যিনি বিখ্যাত হয়ে আছেন। সেই গাজী ব্যাপারী। মারের চোটে বেচারি পায়খানা, প্রসাব করে একাকার। চোর মসজিদের দান… [বিস্তারিত]

চিঠি

কামরুল ইসলামচিঠি১১টি মন্তব্য

প্রিয় নবীণা 💗 বৈরী আবহাওয়ায় এক ঝাঁক বিষন্নতা আচ্ছন্ন করে আছে মনের চার পাশ। আকাশের বুকে দলে দলে ভেসে যাচ্ছে মেঘের শাবক । হেমন্তের প্রান্তে সোনা ঝরা বৃষ্টি বাড়িয়ে যায় শীতের তাপর । প্রতিকুল আবহাওয়ায় স্থবির জনজীবন। বারান্দা বেয়ে জানালার ফাঁকে মৃদু সমীরণ এসে উষ্ণতায় দখল নিয়েছে চার দেয়াল। একাকীত্বের প্রহর, উষ্ণতায় শিতল, ভাবনায় জেগে… [বিস্তারিত]

তালগাছ ভাবনা

কামাল উদ্দিনএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

গত বছর যখন রাস্তাটা প্রসস্ত করেছিল তখন অনেক গাছ কাটা পড়লেও তাল গাছটা রয়ে গেছে বহাল তবিয়তে। এবার রাস্তাটা আরো বড় করার পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ। তাই আমার বাড়ির উল্টো পাশের তাল গাছটা এবার কাটা পড়বে নিশ্চিৎ। দুই বছর আগে যখন এক জোড়া মুনিয়া দম্পতি তাল গাছটায় বাসা বাধে তখন থেকেই আমি অবসরে তালগাছটা নিয়ে… [বিস্তারিত]

অনেক স্ত্রী বিরক্তিকর হয়। বিরক্তিকর স্ত্রীর সাথে দশ মিনিট ও কথা বলা যায় না। কিন্তু আশেপাশে মাছির মতো ভন ভন করা মেয়েগুলোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। গুলতেকিন এর ক্ষেত্রে হয়তো তেমন ই হয়েছিল। আবার নাও হতে পারে। আমরা আমাদের জীবন থেকে দেখি। আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক প্রিয় মানুষের থেকে দূরে চলে যেতে… [বিস্তারিত]

সব কেন’র উত্তর পাইনা কেন?

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

এক- কাঠবিড়ালির লেজ লম্বা কেন? আমি- বাবু, ঐ যে দেখো কাঠবিড়ালি! বাবু- ভাইয়া, ঐটা কাঠবিড়ালি? হ্যা ভাইয়া, দেখেছ কত্ত সুন্দর! পিঠে লম্বা ডোরাকাটা আর কি লম্বা লেজ! ভাইয়া, কাঠবিড়ালির লেজ লম্বা কেন? - তাতো জানিনা ভাইয়া। বাবু- কেনো? লম্বা লেজ দিয়ে ওরা কি করে? - আমি এটাও জানিনা বাবু। নিশ্চই কোন কাজ আছে লেজটার। বাবু-… [বিস্তারিত]

নির্বাণ প্রত্যাশা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

অ-ঘুমের স্থূল শরীরী নিশীথ-স্বচ্ছ-স্বপ্ন হৃদয়ান্তরালে কানাকানি করে, ছুটে আসে ছায়া-কায়াহীন ভাবে দলে দলে; সঞ্চারিত হয় না অতীন্দ্রিয় চক্ষু চেতন অবচেতনে, নির্বাণ প্রত্যাশায়, স্মৃতি-বিস্মৃতির পাতালে। হেমন্ত হাওয়ার আমন্ত্রণে দাঁড়িয়ে আছি নির্লিপ্ত প্রাঙ্গণে অনাত্মীয়তার দায় নিয়ে, অনুর্বর পরাভবে; হে সত্য, আলোকিত কর আমার তীব্র অনুজ্জ্বলতা জোনাক-জ্বলা রাত্রিতে জোনাকির ভালোবাসায়। [বিস্তারিত]

অভিনন্দন গুলতেকিন!

মারজানা ফেরদৌস রুবাএকান্ত অনুভূতি৮টি মন্তব্য

হুমায়ুন আহমেদ এবং গুলতেকিন দুজনে একটা সময় আলাদা হয়ে গেলেও তাদের কাউকেই একের বিরুদ্ধে অন্যজনকে তেমন অভিযোগ করতে শোনা যায়নি। এটাই সুন্দর ব্যক্তিত্বের মান। মর্যাদাবোধ সম্পর্কে সচেতনতা এটাই অথচ আমরা তাদেরকে কেন্দ্র করে একজনকে ভালোবাসি বলে আরেকজনকে ছোট করছি, কেনো? কেউ কেউ তো দেখছি রাগের বশে কথার লাগামও হারিয়ে ফেলছেন! আহা! বি কুল। সমালোচনা করুন,… [বিস্তারিত]