মূল লেখায় যান

কষ্ট

এস.জেড বাবুএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

চুড়ান্ত ব্যাস্ততার পরিক্রমায় চোখের পলকের মতো সময়ে মিলে অবসর, তাৎক্ষণিক অবসরের সূচনালগ্ন থেকেই শুরু হয় আত্ম সমালোচনা- সময় পেলে কখনো চিহ্নিত “ভাবনাগুলোর” ময়নাতদন্ত হয়, চকচকে কাঁচের টুকরায় এক ফোটা রাসায়নিকের উপরে রাখা “ভাবনার হৃৎপিন্ডের” নিরীক্ষণ হয় অনুবিক্ষনের চোখে। ধবধবে সাদা চার দেয়ালে, থরে থরে সাজানো তাকে, সারিবদ্ধ রাসায়ণিকের ভীরে, মায়াবী সোনালী আলোয়, হাড় কাঁপানো তাপমাত্রায়,… [বিস্তারিত]

বাড়ছে তো বাড়ছেই

নিতাই বাবুএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

আমাদের দেশে হুড়হুড় করে সবকিছুই বাড়ছে! মানুষ বাড়ছে, বসতি বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের বাম বাড়ছে, ঘুষ বাড়ছে, ঘুষখোর বাড়ছে কর্মসংস্থান বাড়ছে, বেকার বাড়ছে, বেকারত্ব বাড়ছে। রাস্তাঘাট বাড়ছে, ব্রিজ বাড়ছে, যানবাহন বাড়ছে, যানজট বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে, আহাজারি বাড়ছে, কান্না বাড়ছে, শোক বাড়ছে, দুর্দশা বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে। স্কুল বাড়ছে, কলেজ বাড়ছে, শিক্ষার… [বিস্তারিত]

প্রায় চার পাঁচমাস ধরে নিজেকে একটা জায়গায় নিবদ্ধ রাখার চেষ্টা করেছি। দ্রুততালে গল্প লেখাতেও ছেদ পড়েছে অনেকটা। ফেসবুক বন্ধুদের সাথেও অনেকখানি দূরত্ব রচিত হয়েছে। তাদের কারও লেখাই সময়মত পড়ে উঠতে পারিনি, করতে পারিনি মন্তব্য। হয়তো অনেকে ভেবেছেন, হঠাৎ করেই অহংকার ভর করেছে আমার ওপর। তা নাহলে এড়িয়ে যাবো কেন? হয়তো মনে মনে অনেকেই কিছুটা রাগান্বিতও… [বিস্তারিত]

সহ্য-ফুলের সুগন্ধে, নবান্ন ভোরে আকাশী সিঁড়ি বেয়ে নেমে আসে পরীদের দল, উচ্ছাস-উচ্চহাস্যের কলরবে; শিশিরে পা ফেলে আনন্দ-নাচের-উল্কি এঁকে এঁকে অরণ্য-আবরণে সোনারাঙা ঢেউয়ের আঙিনায় আজ হেমন্তের সোনালি জোয়ারের স্বপ্ন-বন্দরে; পিঠে-পুলির আয়োজন উনুনে উনুনে খেজুর রসের ঘ্রাণে, নির্ভীক হাসির রক্তিম ঠোঁটে বনফুল-বন্যা অন্তরে অন্তরে; কুটিরে কুটিরে আজ অচঞ্চল চঞ্চলতা শিশির-ভেজা হৃদয়ের সবুজ-সোনালি সকালে; পরী-দল অক্লান্ত আত্মদানে কবিতায়… [বিস্তারিত]

অহংকার করিওনা

রেজিনা আহমেদএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

আব্বু বলতো, বিপদ কখনো কাউকে জানিয়ে আসেনা, নিজেকে তাই এমনভাবে তৈরী করো যাতে শত্রুকেও সাহায্য করার সময় তোমার মনে কোনো অহংকারবোধ না জন্মায়.. তাই কোনোরকম প্রাপ্তির আশা না করেই বিপদের দিনে চরম অপছন্দের মানুষ বা শত্রুকেও সামর্থ্য মতো সাহায্য করতে শিখেছি সেই ছোটবেলা থেকেই।। পরবর্তীতেও করবো কিন্তু পরিচিত অনেককেই দেখি পূর্বশত্রুতা বজায় রাখতে বা অহংকারের… [বিস্তারিত]

কামলা কথন

নূর হোসেনএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

একদিন আমারে কইছিলেন, 'তোমারে ছাড়া বাচমু না' অহন তো ঠিকই বাইচা রইছেন, সংসার করতাছেন, সন্তান জন্মাইছেন; স্বামী-শ্বাশুড়ীর ফরমাইশ খাটছেন, কামের ভুলে গালি হুনছেন, রান্নায় প্রশংসা কুড়াচ্ছেন! সুখে হাসছেন--দুঃখে কাঁদছেন, নিজের জন্য বাইচা আছেন বাইচা থাহেন আমারে কামলা ডাকার লাইগা অইলেও। মাইনষের মুখেত্তেন হুনি আন্নের ম্যালা সুখ, গোলা ভরা ধান--পুকুর ভরা মাছ, গঞ্জে জামাইর মোদীর দোহান!… [বিস্তারিত]

নুড়িপাথরের গদ্য//

বন্যা লিপিএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

ছোট ছোট নুড়ি পাথরের বুকে লিখে রাখা গদ্যময় অনুরোধের পুঁথিমালা। সুখ; নাম খোঁজে হন্যে হওয়া উড়নচণ্ডী এলোমেলো বৈরী বাতাসের ধুম্রতার আভাসে। পাশবিকতা: চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নষ্টভ্রূণের ছড়াছড়ি। জানান দিচ্ছে পঁচা দূর্গন্ধের- নাক সিঁটকানো উপাচারে; ভুল ভালবাসার পরিনাম। কাব্য: বৃষ্টি, রোদ্দুর,চন্দ্রজোছনায় নেচে গেয়ে খেলে যায় ধানসিঁড়ি পাড়ে বৈঠকী শব্দের বনলতা। মেঘের আঁচলে রাশি রাশি স্বপ্নেরা… [বিস্তারিত]

ডাক্তার কি সত্যিই সেবক?

নিতাই বাবুএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

রুগী: ডাক্তার বাবু আছেননিও দোয়ানে আম্নে? ডা: কি অইছে আম্নের, না কইলে বুঝি ক্যামনে! রুগী: কইতাছি তাত্তাড়ি কইরা আহেন এট্টু সামনে। ডা: আইছি আমি, এলা কন সমস্যাডা কোনানে? রুগী: আমার শৈলডা খালি কাঁপে, মাথাডাও ঘুরে! ডা: ওহ্ বুজ্জি বুজ্জি, আম্নেরে জ্বরে ধরছে জ্বরে! রুগী: মনে অয় জ্বরের লগে এট্টু এট্টু ঠান্ডাও আছে! ডা: তাইলে ত… [বিস্তারিত]

তোমার অপেক্ষায়, রাত কাটছে এপাশ-ওপাশে দিন কাটে অস্থিরতায়, চিড় ধরেছে মন-মগজে সাবধানতার নেই উপায়, যেদিন চোখে-চোখ আটকে গেলো বুঝেছিলাম, মরন হয়েছে আমার ; কুঞ্চিত ভ্রু, বিগলিত হাসিতে পাগল হতে কি দেরি ছিলো! তোমায় বুঝতেই হারিয়েছি আমায়, নৈকট্যের অধিরতায় হয়েছি এক উত্তাল নদী, ফাগুনের অন্বেষণে, বুকে নিয়ে অঙ্গার চলেছি নিরবধি। ভালোবাসা পূর্ণতা চায় অহর্নিশি জ্বলনে, ভালোবাসা… [বিস্তারিত]

কবিতা লেকতে পারো//৬

বন্যা লিপিএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

পড়াশোনায় মোটেও ভালোনা টাইপ ছাত্রী আমি। পরিবারে নাম আছে আমার আলসেমী নিয়ে। কিছুটা নিয়ম মাফিক চঞ্চলতাও আছে। আছে অনেকের অনেক রকম অভিযোগ। সেই ছোটবেলাটা কেটে গেছে বেশ কিছুদিন আগে। স্কুলে আবৃত্তির পরে আর একবার আব্বার পরিচালনায় এক বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে পর্দার পেছনে সেই একই কবিতার মায়ের অংশটুকু আওড়েছিলাম শহরের বিশিষ্ট আবৃত্তিকার সুভাষ বোস কাকুর… [বিস্তারিত]

নবান্নের ডাইনিরা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

নবান্ন এলে, ডাইনিরা নেমে আসে সবার অলক্ষ্যে রাতের দিঘলে, গোল গোল চোখে, দল বেঁধে, দল ভেদে, এই উৎসবে ঝালিয়ে নেবে অনুপুঙ্খ-খণ্ডকালিন-প্রেম, প্রেম প্রেম খেলার ছলে; তাড়নার অনাবরণে, শরম-বিহীন সুপ্ত লুপ্ত নোনা-হাতছানিতে, এ যেন মেলে-ফেলে রাখা উন্মুক্ত নৈবেদ্য!কৃষক আঙিনায়, কৃষকের খিড়কি-ঘেঁষা নিঝুম পালঙ্কের আলস্য শয্যায় আকণ্ঠ মদিরাময় বিনিদ্র-প্রেম, খণ্ডকালিন-প্রেম হবে অন্তঃসত্ত্বা, ধীরে হেঁটে যাওয়া পাখিডাকা ভোরের… [বিস্তারিত]

অচেনা ভুবন

রেহানা বীথিএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

ডান হাতের মধ্যমা কিছুটা কেটে যায় একসময়। খাওয়াসহ যে কোনও কাজেই ভীষণ সমস্যার সম্মুখীন হই। মনে হতে থাকে, মধ্যমা না কেটে যদি তর্জনী কাটতো, তাহলে বোধহয় এতটা সমস্যা হত না। দিব্যি তর্জনী উঁচিয়ে অনায়াসে করে ফেলতাম সব কাজ। কিন্তু আমার সে ধারণা ভুল। কোনও এক সময় যখন তর্জনী ক্ষতিগ্রস্ত হয়, সমস্যার পরিমাণের বিন্দুমাত্র হেরফের হয়েছিল… [বিস্তারিত]

স্বপ্নের দ্বার

সুপর্ণা ফাল্গুনীএকান্ত অনুভূতি৩৫টি মন্তব্য

আজকের সকাল টা অপূর্ব। বুকের ভেতরে বিরাজ করছে আত্মবিশ্বাস। আমি পারবো। আমি পারি। পূর্ব দিগন্তে জেগে ওঠা ভোরের সূর্যের মতো আমারও ভেতরটা জেগে উঠতে শুরু করেছে অপার বিস্ময়ে। . মাস কয়েক আগেও কি জানতাম এতটা পরিবর্তনের আভাস? শুধু আত্মবিশ্বাসের জায়গাটা সঠিক, স্থির ছিলো। মনের ভেতরে এইটুক আস্থা চারিত্রিক গঠনেরই অংশ, কোনকিছুতে হাত দিলে তার শেষ… [বিস্তারিত]

তিন সত্যি

এস.জেড বাবুএকান্ত অনুভূতি১৫টি মন্তব্য

আজকাল কলহ নেই আর , সেই কবে থেকে পাশের বাড়ির বৌ-দী আমাকে দেখলেই আর মুচকি হাসে না মিটি মিটি । সামনের ঘরের চাচা ডেকে বলেনা- আর কত জ্বালাবি ছোকড়িটাকে ? এবার ওকে একটু সুখের নিঃশ্বাস নিতে দে । কাজের বুয়া অবাক চোখে তাকায়না আমার দিকে , ওর কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলেনা প্রিয়া দিদি- যে মানুষটা… [বিস্তারিত]

শিক্ষার কারিগর

রেজওয়ানএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

আপনার সন্তানকে মারবেন না! অনেকেই বলে থাকেন, দুষ্টুমি করে, মিথ্যা কথা বলে, কিংবা অন্যরা নালিশ নিয়ে আসলে মারবো না তো কি করবো? আবার এও বলেন আমার সন্তানকে আমি মারবো, তাতে আপনার কি? হ্যাঁ এখানেই মূল সমস্যা। আপনার সন্তান মানেই কিন্তু আপনার সম্পত্তি নয়, সে সম্পূর্ণ একটি আলাদা সত্ত্বা, সেটা ভাবতে শিখুন। এ পৃথিবীতে এমন কেউ… [বিস্তারিত]