ডাক্তার কি সত্যিই সেবক?

রুগী: ডাক্তার বাবু আছেননিও দোয়ানে আম্নে?

ডা: কি অইছে আম্নের, না কইলে বুঝি ক্যামনে!

রুগী: কইতাছি তাত্তাড়ি কইরা আহেন এট্টু সামনে।

ডা: আইছি আমি, এলা কন সমস্যাডা কোনানে?

রুগী: আমার শৈলডা খালি কাঁপে, মাথাডাও ঘুরে!

ডা: ওহ্ বুজ্জি বুজ্জি, আম্নেরে জ্বরে ধরছে জ্বরে!

রুগী: মনে অয় জ্বরের লগে এট্টু এট্টু ঠান্ডাও আছে!

ডা: তাইলে ত আম্নেরে এক্কারে ভালা ধরাই ধরছে!

রুগী: অহনে কি এই অসুখের ভালা ওষুধ আছে?

ডা: থাকতো না ক্যা? ভালা বিদেশি ওষুধই আছে!

রুগী: ঠান্ডা জ্বরের লগে কইলাম কাশিও আছে!

ডা: তায়লে ত আম্নেরে এইবার ধরার মতনই ধরছে!

রুগী: কন কিও ডাক্তার? তায়লে এইডার ব্যবস্থা?

ডা: খারন দেহি, দেইখা লই আম্নের শৈল্লের অবস্থা!

রুগী: কি দেখলেনও ডাক্তার বাবু? অবস্থা কি ভালা?

ডা: অবস্থা সুবিধার না, জ্বর অইয়া গেছেগা কালা!

রুগী: হায়! হায়! কন কি? শেষমেষ কালাজ্বরে ধরছে?

ডা: হ, হেডাই ত দেখতাছি, পরীক্ষায় ধরা পড়ছে!

রুগী: তয়লে অন ওষুধ দেন, টেকা কইলাম দিমু পরে!

ডা: হালার রুগী আমার, তয়লে মর তুই কালাজ্বরে!

রুগী: কালাজ্বরে মরুম কেন?টেকা নাইক্কা হিল্লাইগা?

ডা: হ, বেডা হ, টেকা ছাড়া এনো আইছত কিল্লাইগা?

রুগী: হুনছি আম্নে মাইনষের সেবক, আইছি ইল্লাইগা!

ডা: সেবক অইছি তরে ওষুধ বাকি দেওনের লাইগগা?

রুগী: বেবাক বাকি অয়, ওষুধ বাকি অইত না কে?

ডা: ডাক্তার অইছি টেকা খরচ কইরা, বুঝজ না কে?

রুগী: তয়লে নিজেগো সেবক কইয়া নাম ফুডান কে?

ডা: জিগাগা, হুদাহুদি আমাগো এই টাইটেল দিল কে?

মোট পড়েছেনঃ ৭৮৭জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. রম্য স্বাধে চমৎকার চোখে দেখা বাস্তবতা তুলে ঘরেছেন।

    রুগী: কালাজ্বরে মরুম কেন?টেকা নাইক্কা হিল্লাইগা?

    ডা: হ, বেডা হ, টেকা ছাড়া এনো আইছত কিল্লাইগা?

    টেকা ছাড়া চিকিৎসা নাই-
    সত্যিই নাই।

    1. মহল্লায় থাকা ঔষধের দোকানের ঔষধ বিক্রেতারাও মহল্লার মানুষকে বাকি দিতে চায় না। তাতে রুগী বাঁচুক আর মরুক তাঁদের কিছুই আসে যায় না। তাঁরাই নাকি আবার সেবামূলক কাজে নিজেকে নিয়জিত রাখছে।

  2. কিছু ডাক্তার সেবার নামে ডাকাতি করেন। অযাচিত পরীক্ষা-নিরীক্ষা, হয়রানির শিকার হন রোগীরা। মোটা অংকের ভিজিট ফিসতো আছেই। তবে এমন ডাক্তারও দেখেছি যারা তুলনামূলক কম ফিস নেন। তবে তা সংখ্যায় নগন্য। টাকা নেই বলে চিকিৎসা হবেনা এমন হওয়া উচিত নয়।

  3. তাইতো ! কমবেশি সব কিছু বাকিতে পাওয়া গেলেও, ডাক্তারের চিকিৎসা বাকিতে পাওয়া যায় না কেন! ডাক্তারদের মাঝে ভালো-খারাপ দেখি, জন সেবক বা কষাই ডাক্তারও দেখেছি, কিন্তু বাকিতে রোগী দেখা ডাক্তার এখনো দেখিনি,,, আফসোস /

    রম্য কবিতায় বাস্তবতাটাই দেখালেন দাদা।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন