এসো মৃত্যু, করি ব্যবচ্ছেদ তোমাকেই, দুঃখের ডানায় ভর করে সুখের পায়রা উড়িয়ে। থরে থরে সাজানো মৃত্যুদের আর্তচিৎকার, মৃতদের কেন আবার ছেঁড়াখোঁড়া! প্রস্তুত ধবধবে নিথর শবটেবিল। দেখ মৃত্যু, কোন একদিন বিপুল নিঃসত্ত্ব নিঃসঙ্গতায় নিশি পাবে তোমাকেও। নিঁদে বা জাগরণে, গ্রীষ্মের বর্ষায় বা প্রবল একরোখা শীতে। দাঁতে খিল ফেলে গোঁ গোঁ শব্দ করে মুখে ফেনা তুলে মেরুদণ্ডে [ বিস্তারিত ]