ক্যাটাগরি কবিতা

আসব আবার ফিরে

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৩:২৭:১৫অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
ওগো প্রেয়সী তুমি দেখিবে, একদিন আমি আসব আবার ফিরে এই নদী নক্ষত্রের দেশে, হয়তো প্রেমিক হিসেবে নয় সাধারণ জনতা হয়ে শীতের হিমেল হাওয়ায় দেখিবে চেয়ে কুয়াশার চাদর গায়ের বসব আম্রকাননে ঐ পত্র বিহীন বৃক্ষের শাখায় বসব পাখি হয়ে গায়ব বসন্তের ভোরে কোকিলের সুরে মিষ্টি মধুর গান দেখিবে পথের ধারে দাঁড়িয়ে থাকা বুভুক্ষা লোকে রে সাহায্য [ বিস্তারিত ]

পাড়া

আলমগীর সরকার লিটন ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০১:১৩:১৩অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
পাড়া থেকে যাচ্ছে খশে রঙিন তারা- কেউ বা লাশ কেউ বা জীবিন্তলাশ বয়ে; পাড়ার কোন চোখ বিবেক এতটুকু নেই- একটু আলো জ্বালাবে শ্মাশান ঘাটের পারে। তবুও কত রঙের সাজান পাড়ার দিব্যজ্ঞান হেসেই যাচ্ছে- তুলে যাচ্ছে নদী সমুদ্র ঢেউ- এত হলো পাড়ার দাদাগীরি! কোথায় যাবে বাবুগীরি, চাঁদের পানে শোক কি হবে পাড়ার কেউ। ১৪ মাঘ ১৪২৬, [ বিস্তারিত ]

মায়া বন্দরে কয়েক প্রহর-৪

নবকুমার দাস ২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ০৯:০৮:০৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
মায়া বন্দরে কয়েক প্রহর-৪ নবকুমার দাস দিনশেষে বারেবারে ফিরে আসে নাবিক মন এই মায়াবন্দরে, তুমি সেই বাতিঘর,দিশা দেখাও তমনিশায় উর্মিমুখর সাগরে, ছেঁড়া পাল,ভাঙা হাল,বাতিল কম্পাস বুকে আশা জাগে, নাব্য হৃদয়ের পোতাশ্রয়ে শ্রান্তমন বিরামে চনমনে ফের টগবগে, নোঙরে টান,গ্যাংওয়ে ধরে পন্টুন,জেটিঘাট পুনরায়, মাস্তুলশীর্ষে পতপত পতাকা, বদরবদর সুর সপ্তডিঙায়, অভিলাষ অতিক্রমের,খরস্রোত পথ,ঝঞ্ঝাবাত উপল তটরেখা, বন্দরে বন্দরে ঘোরাঘুরি,ঘুর্ণিপাক [ বিস্তারিত ]

শোক

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ০৩:২৬:৫৫অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
দিদি দিদি করে খোকার কাটে সারাবেলা কোনো কাজ দিলে খোকাকে করে তাতে হেলা। একদিন খোকা বলল আমায় কোথায় গেছে দিদি কান্না করে ভাসত বুক আসে না কেন ওগো মা দিদি। ভগ্ন কন্ঠে বললাম এটাই তোর দিদির কবর সোনার মতোন মেয়ে চপল পায় চলতো সেজে গাঁয়ের সুরু পথটি বেয়ে। সোনার মুখখানি কবে আমার গেল ছাড়িয়ে আমায় দুঃখে [ বিস্তারিত ]

করোনা

সাখাওয়াত হোসেন ২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ১১:৪৬:১১পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য
চারিদিকে লাশের গন্ধ ভয়ানক পরিস্থিতি আশেপাশে কেউ নেই এ যেন ভুতুড়ে নগরী, এমন অদ্ভুত জীবনী কখনো দেখিনি করাল করোনা তুমি বড়োই মহামারী।   করোনা তুমি ধ্বংসের সাথে কর কোলাকুলি আপনজন ছিনিয়ে নিয়ে কর অট্টহাসি, বিপন্ন মানবতা,বিপন্ন অর্থনীতি,সর্বত্রই তোমার বাহাদুরি হাসি,কান্না আর ভালবাসা সেখানেও তোমার ছড়াছড়ি।   একবার ভেবেছো কি করোনা তুমি আমরা হলাম শ্রেষ্ঠ সৃষ্টি [ বিস্তারিত ]

লোভের ফল

বোরহানুল ইসলাম লিটন ২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ০৮:২৬:৩৪পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
বাঁচাও বলে ডাকছে কেঁদে পাবদা মাছের ছা, শব্দ শুনেই বক এলো তার ঠোঁটটা করে হা। ভাবলো এ তো দারুণ সুযোগ করবে কে তা নাশ! খপাত্ করে খাই যদি বেশ মিটবে মনের আশ। রয় যদি বা ঘোর বিপদে আমার তাতে কি! ভোগের আশায় পেট লোভে মোর করছে যখন রি! গপ্ করে তাই মাছটা খেয়ে সাধছে যখন [ বিস্তারিত ]

মন ভাঙ্গনের সুর!

রোকসানা খন্দকার রুকু ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৭:৪৭:১০অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
একলা থাকা কোমর বাঁকা বৃদ্ধার কর্মহীন বকরবকর, অন্যদিন মনোযোগের। অকালে বিয়ে করা ছেলেটির বউ পেটানো; অতঃপর বউটির আবোল-তাবোল স্বরের নাকি কান্না, আর কচি বাচ্চাটার মায়ের দুধ খাবার রিনরিনে আবদার, অন্যদিন বড় কষ্টের। মাঠের কৃষকদের ফসল লাগানো হিমেল মাঘের আমেজ, বেসুরো গলার ভাওয়াইয়া গান, সরাত করে টান মারা নাকের পানি, অন্যদিন আমেজে পূর্ণ, আকর্ষণের। অতি ঠান্ডায় [ বিস্তারিত ]

শ্রম

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৩:১৫:৫৯অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
জন্ম আমার ধন্য ওগো পরিশ্রমের জন্য,  পরিশ্রম বিহীন সুখ পাইনি এই ধরার কেহ, জ্ঞানী গুণী মনিষীরা করেছে কত শ্রম কীর্তিমানের শ্রম হয়না কখনো পণ্ডশ্রম। শ্রমিক হয়ে কাজ করব দেশ বিদেশে নেই কো তাতে লাজ লাজ করলে পাবো নাকো সেই কাজের তাজ। রচনাকালঃ ২৫/১২/২০১৯

বর্তমান

ফজলে রাব্বী সোয়েব ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ০১:৪২:৫৪পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য
দৃপ্ত কণ্ঠ ঘুমে আজ, ভয়ে আড়ষ্ট মানুষ জাত। পংকিলতা আর মিথ্যের মায়াজাল, বাজেয়াপ্ত হয়ে গেছে অগ্নি-প্রাণ জব্দ হয়েছে সকল প্রতিবাদ! নির্লিপ্ত, ব্যর্থ যৌবন লজ্জিত, ঘৃণাভরা কিশোরীর রক্তহীন চোখ!   ক্লান্ত আমি, ঘুমহীন চোখ, ধিক হে সৃষ্টির সেরা!

ভালো থেকো অনির্বাণ

সুপর্ণা ফাল্গুনী ২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ১২:০০:১৪পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য
  হয়তো তোমার যোগ্য হতে পারিনি তাইতো শপথের বৈধতা- নির্বাচনী ইশতেহারের মতো ভেঙে দিলে; তোমার হৃদয়ের আসন পেতে অলিখিত মনোনয়নপত্রে- মনের সর্বস্ব গচ্ছিত রেখে ছিলাম; সেখানে কম যোগ্যতাসম্পন্ন হয়েও শুধুমাত্র মিথ্যের কারসাজিতে- রাতের আঁধারে মসনদ দখল করে নিলো লিখিত চুক্তিপত্রে। একশত আটটি নীলপদ্মে- মাল্যদানে বাধিত করিনি; সমুদ্র মন্থনে হলাহল পানে সর্বাঙ্গের নীল খামে বার্তা সংস্থার [ বিস্তারিত ]

মানুষ

আলমগীর সরকার লিটন ২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ১১:২০:৫৩পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
বিবেক আর নিষ্ঠুরতা সমন্বয় করলেই বুঝি মানুষ গুণা যায়! তা না হলে জ্ঞান শূন্যতার পিচে অন্য কেউ- উস্কে দেয় মানুষটি- সেই মানুষ কে কি বলো? ষড়যন্ত্র নয় বিবেক, নয় নিঠুরবান মানুষ; সত্যই যদি পরিচয় ঘাটে কর্মের গুণে তাহলে পৃথিবী আর কত কর্ম ফলে নিস্ফল হবে মানুষ, বিবেক জানে না- নীল দেহের পঞ্চঘাত শুধু নিষ্ঠুরতার ওজন- [ বিস্তারিত ]

প্রেম বিরহের ছড়া

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ১১:০০:০৬পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
ছোট্টো ছোট্টো ছন্দে   মনের আনন্দে  গেয়ে যায় গান  তাতে জুড়ে মোর  বিভোর প্রাণ।  কখনো মনে জাগে  প্রেমের বিরহে কবিতা  উদাস মনে আকি  আপনজনের স্নেহের সেই ছবিটা।  ছোট্টো ছোট্টো  মনের আশা  ঘুরে বেড়ায় শূন্যে,  বিরহ অনলে পুড়ে  এখনো বেঁচে আছি  ওগো,প্রেয়সী শুধু তোমারিই জন্যে। রচনাকালঃ  ২০/০১/২০২১  

আসবে তুমি

কামরুল ইসলাম ২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ০৯:৩৮:৩৩পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
কুয়াশা মাখা চাদরে,  রোদ ছুঁয়ে গেছে উঠোন  ~ হিমেল হাওয়ায় দুলিয়ে গেছে সর্ষে ফুলের বন ~ শাখে ডাকে পাখী,  প্রকৃতি রুপে সাঝ সাঝ ~ নিঃসঙ্গ প্রহরে, একাকীত্বের ভাঁজ  ~ স্বপ্নভুক প্রাণ এক,  দিন যায় গুনে গুনে ~ প্রজাপতির ডানায়, জীবনের রঙ বুনে ~ খুঁজে ফিরি বসন্ত বিলাসে প্রাণের উল্লাস ~ ফুলের হাঁসি, দোয়েলের শিষ,  সবুজের  [ বিস্তারিত ]

মন শকুন

শামীনুল হক হীরা ২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ০৭:৫৩:৩৩অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
তোমায় মন পাখি করে হৃদয় পিঞ্জিরায়দিয়েছিলাম স্থান,শকুন হয়ে হৃদয়টা ঠুকরে ঠুকরে খেলেহল স্বপ্নের অবসান।ধারালো ঠোঁটের আঘাতে রক্তাক্ত চোখলালচে ফোটায় ভেজা মুখ,বিষাক্ত চাহনির তীব্র রশ্মির ঝলকানিক্ষতবিক্ষত আশা ভরা বুক।নখের আঁচড়ে মনের চাঁদটাও ছিন্নভিন্নস্বপ্ন তারকারা পরিণত লাশে,আশার মেঘগুলোও ডানার আঘাতে আহতমন শকুন হয়ে উড়ছ আকাশে।

সর্পের দর্প

বোরহানুল ইসলাম লিটন ২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ০৯:১৭:৪৫পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
কিনতে এসে ভবের হাটে স্বর্গ সুখের ধাপ, মনের ভুলে কিনছি শেষে মস্ত বড় সাপ। ভাবনু পুষে পায় যদি সুখ ভুলবে আপন রোষ, হোক বা কারণ অকারণে করবে না আর ফোঁস। বৃথাই আমার স্বপ্ন আশা স্বার্থে হয়ে বুঁদ, রোজ বসে সে আসল ফেলে কষতে হিসেব সুদ। চিনলো না শেষ সখ্য স্বজন আপনা কে বা পর, মত্ত [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ