দৃপ্ত কণ্ঠ ঘুমে আজ,
ভয়ে আড়ষ্ট মানুষ জাত।
পংকিলতা আর মিথ্যের মায়াজাল,
বাজেয়াপ্ত হয়ে গেছে অগ্নি-প্রাণ
জব্দ হয়েছে সকল প্রতিবাদ!
নির্লিপ্ত, ব্যর্থ যৌবন লজ্জিত,
ঘৃণাভরা কিশোরীর রক্তহীন চোখ!
ক্লান্ত আমি, ঘুমহীন চোখ,
ধিক হে সৃষ্টির সেরা!
মোট পড়েছেনঃ ৬৭১জন
আজ পড়েছেনঃ ০জন
সত্যই বর্তমান এভাবেই চলছে কবি দা অনেক শুভেচ্ছা রইল
ধন্যবাদ ভাই। ভালো থাকুন। ভালোবাসা অবিরাম।
পংকিলতা আর মিথ্যের কারসাজিতে-চলছে বর্তমান। অনেক দিন পর আপনার লেখা পড়ে ভালো লাগলো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন
ধন্যবাদ আপু। ভালোবাসা নিরন্তর। মনে হচ্ছে সত্যি সত্যিই রোবট হয়ে গেছি।ভালো থাকবেন।
সবাই ক্লান্ত।
শুভকামনা
কিশোরী বড় হয়ে গেলে প্রতিবাদ আর থাকবে না, মেনে নেয়া শিখে যাবে প্রবল অনিচ্ছায়।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
ধন্যবাদ ভাইজান।ভালোবাসা নিরন্তর।শুভ কামনা রইলো।