ক্যাটাগরি কবিতা

ভালোবাসা মানে (পর্ব-০৩)

শামীনুল হক হীরা ১২ এপ্রিল ২০২১, সোমবার, ০৯:৪৭:১৭অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য
ভালবাসা মানে হল বিন্দু বিন্দু ভাব,ভালবাসা মানে হল ধৈর্য্যের অভাব।ভালবাসা মানে হল মরা গাছেতে ফুল,ভালবাসা মানে হল হারানো সব কূল।ভালবাসা মানে হল মনেতে ভ্রমর অলি,ভালবাসা মানে হল অসময়ে ঝরা কলি।ভালবাসা মানে হল এক বুক আশা,ভালবাসা মানে হল নির্মম হতাশা।ভালবাসা মানে হল আনন্দের সহযাত্রী,ভালবাসা মানে হল নিদ্রাহীন সব রাত্রি।ভালবাসা মানে হল জীবনে বসন্তের ফাগুন,ভালবাসা মানে হল [ বিস্তারিত ]

মুখ

আলমগীর সরকার লিটন ১২ এপ্রিল ২০২১, সোমবার, ০৪:১০:৩৫অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
এতটু মুখ ভরে হাসতে চাই অথচ কৃষ্ণচূড়া রাঙা পথ! লজ্জাবতি সাম্মনটুকু বুঝল না। তবুও হাটতে হাটতে ক্লান্তীহীন আলোক সজ্জা চাঁদের মুখ অথচ তারা জোনাকির পিটে বসে হাসে বেশ- আর একটু বার মুখ ভরে হাসে দাও প্রভু- উজ্জ্বল থাক তোমার পৃথিবী; দুনয়নের আলো- বৈশাখি বাতাস একমুঠো বিশ্বাস শুধু হেসে উঠুক সমস্ত মুখ। ২৯ চৈত্র ১৪২৬, ১২ [ বিস্তারিত ]

যদি ভাবে! (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ১২ এপ্রিল ২০২১, সোমবার, ০৭:০২:৪১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো, জেনো সে হৃদয় গেছে চিরতরে মরে মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে। আঁধারে যদি সে কাঁদে অনুতাপী দোরে জোনাকও লুকাবে শেষে আপনার আলো, মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো। ছবি: সোনেলা গ্যালারী থেকে।

ক্ষমা

জাহাঙ্গীর আলম অপূর্ব ১১ এপ্রিল ২০২১, রবিবার, ০১:৩৭:৫২অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
হে মোর শুভাকাঙ্ক্ষী, যদি পার তো ক্ষমা কর, নইলে তোমার স্মৃতির ডায়েরির ভগ্ন পৃষ্ঠায় বন্দী করে রেখে, তাহলে কোনো ক্ষমা চাইব না। যদি আমায় ক্ষমা না কর, তাহলে আমি মনে করব আমায় তুমি আজন্ম মনে রাখতে চাও, তার জন্য আর দ্বিতীয় বার ক্ষমা চাইব না। রচনাকালঃ ১০/০৪/২০২১

গুপ্ত ঘাতক

হালিমা আক্তার ১১ এপ্রিল ২০২১, রবিবার, ১২:২৭:৫৭পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
  পুরো শহর জুড়ে নিস্তব্ধতা রাস্তার ল্যাম্পপোস্ট গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে , রাতের নিরবতা ভেঙে মাঝে মাঝে এম্বুলেন্স ছুটে চলে হয়তো শেষ ঠিকানার টানে | শহরের মানুষ এখন আর সন্ধ্যার পর বাড়ির বাহির হয়না পুরো শহর যেন এক ভুতুরে নগরী , অথচ এই মহাসড়ক ধরে কত শত গাড়ি চলতো , কখনো কখনো গাড়ির শব্দে [ বিস্তারিত ]

একটি পতাকার জন্য

জাহাঙ্গীর আলম অপূর্ব ১০ এপ্রিল ২০২১, শনিবার, ১১:০৭:৩০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
একটি পতাকার জন্য, হাজারো মায়ের কোল খালি হয়েছে, হরিত হয়েছে মা ও বোনের ইজ্জত। লুন্ঠন হয়েছে গৃহের পর গৃহ,   লুন্ঠন হয়েছে কত কি। রায়ের বাজার বদ্ধ ভূমি পরিণত হয়েছিল লাশের ভগ্ন স্তূপ ,কষ্টে জর্জরিত বেদনার স্থানে। একটি দেশের জন্য, একটি জাতির জন্য, মুজিবকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হতে হয়েছিল, শুধু নিজস্ব সংস্কৃতি জন্য, দীর্ঘ নয় মাস [ বিস্তারিত ]

ফেব্রুয়ারীর অশ্রু

কান্ত রায় ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৮:২৮:৩৩অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
এ কেমন অভিনব কানুনে রাতেরা আসে? বুকের কার্নিশে জগদ্দল পাথর রেখে—বাঁধ সৃষ্টির নিগুঢ় ব্যাঞ্জনায়— যে কালে হরদম চলে অপমানবাহী ভারী ট্রাক।ছাল-বাকলহীন বেলাজ গাছটার মতোন ঠায় দাঁড়িয়ে থাকা আমি; মৃত্যু আমাকে দ্যাখছে না। তোমাদের ফেলে দেওয়া—বাসি বিষাদ ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে,মানসম্মত-গুণগত সার মেনে গিলে খাচ্ছি প্রতিনিয়ত! ঘুমের তীব্রতা য্যানো— বিয়ের আসর ছেড়ে পলাতক বর; সমাজের কাছে [ বিস্তারিত ]

বুকেতে দাদীর ছবি-০২

শামীনুল হক হীরা ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৪:১৮:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
দাদাঃ-এতদিন ভাবলাম আর একটু সময় দেনা,এমন বউ আনব ঘরে যেন ফুল হাসনাহেনা।   নাতিঃ-দেশের অবস্থা ভয়াবহ টিভি থেকে জানলাম,করোনা যাবে বউ আসবে একথা মানলাম।   দাদাঃ-লক্ষী ভাই আমার দাদীর কথা বলিসনা আর,দাদী বিহীন সারাক্ষণি বুকটা করে হাহাকার।   নাতিঃ-যতই বল তুমি বিয়া ছাড়া কাজ হবেনা আর,এই স্বপ্ন বুকে নিয়েই সারাজীবন করব পার।   দাদাঃ-কথা দিলাম [ বিস্তারিত ]

বিরান বিষাদভূমি

রোকসানা খন্দকার রুকু ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১০:১৫:৪৭অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
পাশেই ব্যস্ত সড়ক। রাত যত বাড়ে, মানুষের অস্থির পদচারণা ম্লান হয়ে আসে, শিশির জমে নাগরিক ধূলিকণায়; আরো রাত হয়, বড় বড় গাছগুলো দাঁড়িয়ে থাকে ঠায়, কংক্রিটের প্রাংগণে তাদের ছায়া হয় আরো দীর্ঘ। এরপর শুধু জেগে থাকে রাত আর তিনটা কুকুর। হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার বিরান বিষাদভূমি ছুটে যেতে চায়--- পথ যায় [ বিস্তারিত ]

টুঙ্গিপাড়া

জাহাঙ্গীর আলম অপূর্ব ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০২:৫৭:৪০অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
আয় ছেলেরা আয় মেয়েরা দেখবি যদি আয়, হাতে হাতে রেখে মোরা টুঙ্গিপাড়ায় যাই। টুঙ্গিপাড়া সোনার গ্রাম ইতিহাসের অংশ, চাইলে কেউ পারে না তা মনের অভিলাষে ধ্বংস। টুঙ্গিপাড়ার ছেলে হলো স্বাধীনতার জনক, তার অবদান বাংলার ইতিহাসে করছে মাইলফলক । রচনাকালঃ ০৮/০৪/২০২১

বেকুবনামা

নাজমুল আহসান ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০১:০৫:২৬অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
তুমি যে এক মস্ত গাধা, বুঝতে পার আজ? কোন খেয়ালে কর এমন আহাম্মকের কাজ! যা করেছ, বেশ করেছ; ভুল কোরো না আর। স্বার্থপরে ভরে গেছে জগৎ, এ সংসার। ছিলে কতো আপন তুমি! রাখত মাথায় তুলে! ফুরিয়ে গেছে ঠ্যাকা। দেখ, গেছে ঠিকই ভুলে। দরকারটা চুকে গেলে আপনজনও ভাগে! -এই কথাটা তোমাকে কেউ বলেনি এর আগে? নিজের [ বিস্তারিত ]

প্রচেতা

সৌবর্ণ বাঁধন ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১০:২১:৪৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
(১) এইতো সেদিন মাঘী পূর্ণিমার রাতে, তখন বুদ্ধের মুখে মাখা ছিল হাসি, জোয়ারের মতো রাশি রাশি! নাফনদী ধরে ভাসছিল অবিশ্রান্ত কয়েকশ ফানুস, হালকা আলোয় মিশে ছিল অন্ধকারে বেনামী মানুষ! বলেছিলে ফানুসের মতো বলেছিলে জোয়ারের মতো ভেসে যাবে ঠিক! কোথায় ভাসবে বলোতো, প্রশান্ত সাগরে? নাকি উত্তর সাগরে? কোথায় ভাসবে? যেখানে তাহিতি দ্বীপে পুরাতন চাঁদ স্নান করে [ বিস্তারিত ]

রাত

আলমগীর সরকার লিটন ৭ এপ্রিল ২০২১, বুধবার, ০৪:৩৫:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
করোনা সময়ের ব্যবধানে কবিতা ঘুমে যাচ্ছে অথৈ সাগরে; প্রিয়জন ডাকলও ভাঙ্গছে না ঘুম কিংবা স্রোতের ঢেউ অথচ সময় মুল্য এখন অবক্ষয়; কবিতারা দাঁড়িয়ে আছে জোছনা আলোতে নয় তো সবুজ ঘাসের দোল দেয়া সিঁড়িতে- সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত! ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত। ২১ চৈত্র ১৪২৬, ০৪ এপ্রিল ২১ -----------------------------------

অলীক

খাদিজাতুল কুবরা ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১২:১৯:১১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
তুমি যদি আমার হতে, যখন বাহির থেকে আসতে, কবি নির্মলেন্দু গুণের নায়িকার মতো শুধু ঘরের দরজা নয় মনের দরজাও খুলে দিতাম। ঘর্মাক্ত ক্লান্ত তোমায় গরম জলে স্নানের আদেশ দিতাম। ততক্ষণে এক কাপ লেবু চা তৈরি করে অপেক্ষা করতাম। তারপর তোমার কর্মক্লান্ত দিনের সাফল্যের কথা শুনতাম। তুমি যদি আমার হতে, সকালে তোমার কাজে যাওয়ার আগ মুহূর্তে [ বিস্তারিত ]

প্রশ্ন বাহানা

জাকিয়া জেসমিন যূথী ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১১:৫২:৪৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
শোন, আমি তোমাকেই চাই একটু খুনসুটি, একটু তর্ক সারাদিন পর এসে বললে "যূথী, এটা কিন্তু ঠিক করোনি!" আমি "ওহ তাই?" বলে গাল ফুলাবো, বারান্দার এক কোণে গিয়ে আকাশ খুঁজবো এখানে শহর, গলিঘুপচির গায়ে গায়ে ঘেষা বাড়িতে আকাশ খুঁজতে গিয়ে দূরবীন তাক করতে হয়, তারপর খুঁজে ফেরা এক চিলতে আকাশ তাতে মন খারাপের তারা! তুমি ফ্রেশ [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ