করোনা সময়ের ব্যবধানে কবিতা
ঘুমে যাচ্ছে অথৈ সাগরে; প্রিয়জন
ডাকলও ভাঙ্গছে না ঘুম কিংবা স্রোতের
ঢেউ অথচ সময় মুল্য এখন অবক্ষয়;
কবিতারা দাঁড়িয়ে আছে জোছনা আলোতে
নয় তো সবুজ ঘাসের দোল দেয়া সিঁড়িতে-
সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত!
ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত।
২১ চৈত্র ১৪২৬, ০৪ এপ্রিল ২১
———————————–
মোট পড়েছেনঃ ৯৪৯জন
আজ পড়েছেনঃ ০জন
ঠিক বলেছেন। কবিতা আর আগের মতো আসেনা। করোনা যে কী করলো?
শুভ কামনা ভাই। এখন কেমন আছেন?
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি মুক্তা আপু——-
সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত!
ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত।
.
পৃথিবী সুস্থ হয়ে উঠুক।
শুভকামনা রইলো, দাদা।
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি প্রদীপ দা
করোনার থাবায় স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে, লেখালেখি তো আরো দূরের বিষয়। রাত কেটে সোনালী ভোর আসুক এই কামনা রইলো।
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি ফাল্গুনী দিদি
বড্ড অসময় যাচ্ছে ভাই, তবে লেখালিখি করেই একটু শান্তি পাই মনে।
শুভকামনা জানবেন।
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি তৌহিদুল দা
সত্যি কথা ভাই। শুভ কামনা।
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
প্রিয় কবি রুকু আপু