মূল লেখায় যান

তুমি চাইলে আমি বিহগের মতো গগন পথে উড়তে পারি, বাঁধা আসলে তা উপেক্ষা করব। তুমি চাইলে আমি জোনাকির মতো আলো দিব যেখানে আলো নেই সেখানে। তুমি চাইলে আমি আজীবন তোমার কাছে পরাধীন থাকব, কোনো দিন স্বাধীন হতে চাইবো না, শুধু তোমাকে স্বাধীনতা দেওয়ার জন্য। তুমি চাইলে আমি বৃষ্টি হয়ে ঝরব অবিরাম, কোনো অবস্থায় থামবো না।… [বিস্তারিত]

মৎস বিলে সুখের ঘাঁটি

শামীনুল হক হীরাকবিতা৯টি মন্তব্য

কই সোনার তিড়িবিড়িং পুঁটি রাজের লাফ,মলা মাছ ভাসতে দেখে মাছরাঙা দেয় ঝাঁপ।কাঁকড়ার চিমটি খেয়ে টাকির করুন হাল,ঢেলা বাবুর রাগ দেখে ব্যাঙ ফুলায় গাল।শিং মাছের ভাবখানাতে ক্ষুদ্ধ বাবু শোল,ঐ রাজ্যেতে সাপ যত পাকায় গন্ডগোল।টেংরার নীরবতায় চুপসে গেল বোয়াল,চিংড়ির নাচন দেখে টেপা বাকায় চোয়াল।কাইকার চোখ টিপেতে পাগল মাগুর ভাই,মৎস বিলের সুখ ঘাঁটিতে দুঃখ পায়না ঠাঁই। [বিস্তারিত]

কামনার উর্ধ্বে

ফাহাদ মিয়াকবিতা৯টি মন্তব্য

তোমাকে স্পর্শ করতে গিয়ে কতবার যে দ্বিধার প্রাচীর ভাঙ্গতে চেয়েছি-তা কেবল আমাদের দুরত্ব জানে। তোমাকে ভালোবাসতে গিয়ে যে নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি, তোমার উঠোনে রোদ্দুর এনে দিতে গিয়ে সব আলো নিবে গিয়েছে আমার আঙ্গিনায়! তোমাতে হারিয়েছি বারংবার, সহস্রবার! অবশেষে আমি তোমাতেই নিখোঁজ! তোমাতে ঘৃণা করতে গিয়ে আমি নিজেকেই ঘৃণা করতে বসেছি,ঘৃণার অনলে পুড়তে পুড়তে আমি… [বিস্তারিত]

আমি আলিবর্দি খাঁর বিচক্ষণতা ও দূরদর্শিতার কথা বলছি, আমি রত্নগর্ভা মা আমেনার কথা বলছি, আমি আরও স্বচ্ছ করে বলি, আমি বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলার কথা বলছি, আমি প্রাসাদ ষড়যন্ত্র ও গোপন বৈঠকের কথা বলছি, আমি ক্ষমতালোভী পরশ্রীকাতর ঘষেটি বেগমের কথা বলছি, আমি আলিনগর সন্ধি কথা বলছি, আমি উমিচাঁদ আর মিরনের কথা বলছি, আমি প্রধান সেনাপতির… [বিস্তারিত]

কেউ ডাক দিবে বলে

রিমি রুম্মানকবিতা৭টি মন্তব্য

গভীরভাবে শ্বাস টেনে নেয়া ফুসফুসে অভিমান জমে রইল শতাব্দীর পর শতাব্দী হুলুস্থুল ডাকেনি কেউ বহুকাল স্বদেশে ফিরে যাবার আমি সহস্র বছর অপেক্ষা করে আছি ডাক শুনবার অপেক্ষা করে আছি, কোনো এক বসন্তের স্নিগ্ধ বিকেলে, কিংবা হেমন্ত সকালে কেউ তো বলুক এসো, এ তো তোমারই শেকড় এখানে আমি আছি, ভিটে আছে, পূর্বপুরুষের মাটি আছে সহস্র বছর… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

তোমায় বোঝাতে পারিনি

শামীনুল হক হীরাকবিতা১১টি মন্তব্য

আমি এখনো তোমায় বোঝাতে পারিনি- তোমায় আমি কতখানি ভালবাসী, আমি এখনো তোমায় বোঝাতে পারিনি- আমার কাছে কত দামী তোমার হাসি। আমি এখনো তোমায় বোঝাতে পারিনি- তোমার জন্য কত ভালবাসা বুকেতে জমা, আমি এখনো তোমায় বোঝাতে পারিনি- তোমার জন্য মনটা কত কাঁদে প্রিয়তমা। আমি এখনো তোমায় বোঝাতে পারিনি- তুমি ভালবাসলে থাকেনা মনে কোন কষ্ট, আমি এখনো… [বিস্তারিত]

আমি মুজিবের কারাভোগের কথা বলছি, আমি এ্যাকশন গ্রুপ আর ইন্টেলিজেন্স গ্রুপের কথা বলছি, আমি বাংলার লাল সবুজ পতাকার কথা বলছি, আমি রায়ের বাজারের বদ্ধভূমির কথা বলছি, আমি মহি মতি কামাল নূরের জীবন উৎস্বর্গের কথা বলছি, আমি রেসকোর্স ময়দানে নিয়াজির স্বাক্ষরতার কথা বলছি, আমি বীর বাঙালির বীরত্বের কথা বলছি, আমি বিজয়ের কথা বলছি। রচনাকালঃ ০৫/০৭/২০২০ [বিস্তারিত]

আমি সাতই মার্চের গণসূর্যের মঞ্চ কাঁপানো মুখরিত জ্বালাময়ী সেই বজ্রকন্ঠ বাণীর কথা বলছি, আমি বাঙালির কলঙ্কজনক অধ্যায় কালো রাত্রির কথা বলছি, আমি মুজিবের ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণার কথা বলছি, আমি মুজিব নগর সরকার গঠনের কথা বলছি, আমি রাজাকার আলবদর আল-শামস বাহিনীর কথা বলছি, আমি যুদ্ধে অংশ গ্রহণকারী ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক নারী কবি শিল্পীর কথা… [বিস্তারিত]

নেগেটিভ

আলমগীর সরকার লিটনকবিতা৯টি মন্তব্য

কচরিফুল সেদিন স্বপন রাতছিল ক্ষীণ পাখিদের গান নেই, ভোরের আলো নেই- সারা শরীরটা জুড়ে করোনার বার্তা এলো; তারপর শুরু হলো যুদ্ধ দীর্ঘ ১৮দিন দুরচিন্তা কোন ভাবনা নেই, কবিতারা যেনো মৃত প্রায় যুদ্ধ করতে করতে এই বুঝি শহীদ হওয়া শ্লোগান শুনা যায় তারপর হঠাৎ নিশ্বাস ফিরে এলো- করোনা পজেটিভ থেকে নেগেটিভ। এভাবেই অন্ধকার ঘর হবে রঙিন… [বিস্তারিত]

স্বাধীনতার আর্তনাদ

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৭টি মন্তব্য

বাতাসে আজ স্বাধীনতার গন্ধ ভেসে আসে, পাখির কূজনে বিজয়ের গান। বসন্তের সমারোহে ঐক্যতানের প্রলয়; লাখো শহীদের প্রাণবায়ু ঘুমিয়ে আছে কোটি প্রাণে। স্বাধীনতা তুমি জাতির পিতার, স্বাধীনতা তুমি লাখো বীরাঙ্গনার। স্বাধীনতা আজ পরাধীনতার শিকলে আবদ্ধ, স্বাধীনতার আর্তনাদ ডুকরে কেঁদে মরে স্মৃতির মিনারে। লাখো বীরাঙ্গনার সম্ভ্রম উপহাসে হয়েছে পরিণত, লাখো শহীদের রক্ত প্রশ্নবিদ্ধ নর্দমার কীটের দরুণ; সন্তান… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

আমি ভারত পাক যুদ্ধের কথা বলছি, আমি বাঙালির মুক্তির সনদ ছয় দফার কথা বলছি, আমি সেই আগরতলার মিথ্যা মামলার কথা বলছি, আমি আসাদ জহুরুল আর শামসুজ্জোহার হত্যার কথা বলছি, আমি আরও স্বচ্ছ করে বলি, আমি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কথা বলছি, আমি সত্তরের প্রহসন মূলক নির্বাচনের কথা বলছি। [বিস্তারিত]

বালুকার চরে ঘর

বোরহানুল ইসলাম লিটনকবিতা১০টি মন্তব্য

দেখেছো কি সেই চর! যেখানে অভাগা বালুকার বুকে বিশ্বাসে বাঁধে ঘর! চৈত্র মাসের কাঠ ফাটা রোদে শীতল পরশ পেতে, ব্যাকুল প্রকৃতি মৃদু সমীরণে বারে বারে উঠে মেতে। তবুও কি কারো অকুলের পথে প্রীতি হয়ে ভাসে ভেলা! অলিরা খুশিতে গুঞ্জনে করে কাননেরই বুকে খেলা! অম্বুদ বিনে গগনের সাজ জমে না মনের মতো, তা বলে কি সেথা… [বিস্তারিত]

আজও ভুলিনি

হালিমা আক্তারকবিতা২১টি মন্তব্য

১৯৭১ ২৫ মার্চ রাত , সারাদিনের কর্ম ব্যাস্ত মানুষগুলো ফিরে ছিল রাতের কোলে , হয়তো কেউ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল কেউ বা অপেক্ষা করছিলো , অথবা কোন বাসার ড্রইং রুমে চলছিল উত্তপ্ত আলোচনা | কী হবে ? স্বাধীনতা নামক হারানো পাখিটি ফিরে আসবে কী বাংলার বুকে | হঠাৎ রাতের আকাশে ছুটে এলো শকুনের দল… [বিস্তারিত]

আমি ঢাকার ১৪৪ ধারা ভঙ্গের কথা বলছি, আমি জিন্নাহর সেই ভাষণের কথা বলছি , আমি রফিক শফিক সালামের বীরত্বের কথা বলছি, আমি বাঙালির উপর করা পাকিস্তানীদের অত্যাচার নির্যাতনের কথা বলছি, আমি বাঙালির উপর পাকিস্তানীদের বৈষম্যের কথা বলছি, আমি যুক্তফ্রন্ট গঠন ও তার নির্বাচনের কথা বলছি, আমি অস্প্রদায়িক দল আওয়ামী লীগের কথা বলছি, আমি আইয়ুব খাঁনের… [বিস্তারিত]

আমি কৃতঘ্ন মোহাম্মদী বেগের কথা বলছি, আমি মসনদের পাশে দাঁড়িয়ে থাকা বিশ্বাস ঘাতক মীর জাফরের কথা বলছি, আমি বক্সারের যুদ্ধের কথা বলছি, আমি দ্বৈত শাসন আর ভয়াবহ দুর্ভিক্ষের কথা বলছি, আমি চিরস্থায়ী বন্দোবস্ত আর সুবিধা ভোগীদের কথা বলছি, আমি ফকির সন্নাসী আন্দোলনের কথা বলছি, আমি তিতুমীরের সংগ্রাম আর বাঁশে কেল্লার কথা বলছি, আমি নীল চাষীদের… [বিস্তারিত]