মূল লেখায় যান

বাঁধা

ফজলে রাব্বী সোয়েবকবিতা১৩টি মন্তব্য

মনটাকে ছুঁয়ে দেখতে চাই তোমার। জানি আমি, তুমিও তাই চাও, কিন্তু কোন এক বাঁধা দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে, তোমার আর আমার মাঝে। তোমার নিঃশ্বাসটাকে নিজের করে নিতে চাই। কিন্তু প্রকৃতি আমাকে তা করতে দেয় না। যখনই কাছে আসতে চাই তোমার, কোন এক অজানা ঝড় এসে উড়িয়ে নিয়ে যায় আমাকে, তোমার কাছ থেকে অনেক দূুরে। তোমাকে… [বিস্তারিত]

রিক্ত জীবন

বোরহানুল ইসলাম লিটনকবিতা১০টি মন্তব্য

বিরান গৃহের গায়ে নাম হীনা ফুল কবে যে ফুটেছে বুঝি জানে না তা বিভু, কালের জঠরে খোয়ে জাত মান কুল দুখিনীর ঘরে জ্বলা বাতি নিভু নিভু। যন্ত্রচালিত যুগে অতি অবহেলে খড়ের চালায় গুঁজা লাঙলের ফলা, হরেক ফলের ভীড়ে রোদে রেখে ফেলে পথে বেচা অভাগীর এঁটে বিচাকলা। কখনো যায় না থেমে চলনের ধারা আপন আবহে জান… [বিস্তারিত]

কবি ও কবিতা

মনিরুজ্জামান অনিককবিতা১০টি মন্তব্য

বইমেলা, একজন জনৈক কবি দাঁড়িয়ে উনার প্রকাশিত বইয়ের সামনে , প্রকাশনীর স্টলে। অপেক্ষা প্রিয় মানুষটি স্বয়ং কবির হাত থেকে বই নিবে। কবির চোখ তৃষ্ণার্ত উটের মতো প্রেয়সীকে খুঁজে। চোখের দৃষ্টি অস্থির, এতো মানুষ কিন্তু প্রেয়সীর পদচারণা নেই। কবির কিছুটা মন খারাপ__ মেঘে ছেয়ে গেছে কবির আকাশ। অজানা শঙ্কা, যদি না আসে! কষ্টটা বুক পকেটে রেখে… [বিস্তারিত]

নারী

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৪টি মন্তব্য

হে নারী, অদ্য আর তোমাদের ঘরে বসে বসে শুধু সন্তান লালনের দিন নয়, পুরুষশাসিত সমাজে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দিন। হে নারী, সেই যুগে পুরুষকে যেমন ইন্ধন যোগায়েছ অদ্যও তোমার ইন্ধন দেয়া প্রয়োজন। তোমার ইন্ধন বিহীন পুরুষের কাজ অসমাপ্ত। হে নারী, এই ধরার যত বড় জয় অভিযান তোমাদের কারণে পুরুষ হয়েছে মহীয়ন,… [বিস্তারিত]

বিস্মৃতি

পপি তালুকদারকবিতা২১টি মন্তব্য

দৈবক্রমে সেদিন লোকাল বাসের ভীরের মধ্যে আড়াল থেকে তোমায় দেখলাম! মনটা যেন কেমন করে উঠলো, বছর দশেক পর দেখা, সময় বদলে গেছে, বদলে গেছো তুমি ও। এ আর দোষের কি! সবাই বদলে যায়! অনেক প্রশ্ন ছিল মনে,কিন্তু কি করে তোমায় ডাকি। মনে ভয়-সংশয় ছিল যদি কথা নাই বল। ঢের ভালো দূর হতে দেখি। আচ্ছা তুমি… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

পিতা

রিমি রুম্মানকবিতা৭টি মন্তব্য

পিতা, কয়েক শতাব্দী পর আপনি ফিরে এলে শুন্য বিষণ্ণ উঠোনে বুক পেতে শুয়ে থাকা ধূসর ঘাসেরা সবুজ সতেজ হয়ে উঠবে দীর্ঘ অনুপস্থিতির দেয়াল ফুঁড়ে আপনি ফিরে এলে পাখিরা গেয়ে উঠবে প্রার্থনা সংগীত কাঠবেড়ালি ডালে ডালে লেজ নাচিয়ে উল্লাস প্রকাশ করবে আপনাকে দেখবে নির্নিমেষ হাতের মুঠোয় লুকিয়ে রাখা নিভু নিভু জোনাক উজ্জ্বল থেকে উজ্জলতর আলো ছড়াবে… [বিস্তারিত]

টাটিয়ে চড়

মনিরুজ্জামান অনিককবিতা১৪টি মন্তব্য

দু-গালে টাটিয়ে দু-চড়, তারপর - চুপচাপ নিরব দর্শক যে যার কাজে লাগাম আঁটে। সার্কাস শেষে, জুয়াড়ি আপাতত কর্মশূন্য। দু’ফোটা চোখের জল সম্বল, শুষে নেয় রাস্তার ধূলোকণা আর মাথার উপর টাঙানো বায়বীয় আয়না। টোকাই হেঁটে যায় যেতে হবে তার, রুটিটা নিতে পারেনি.. শেষ চেষ্টায় হেরেছে আবার। ঘরে বসে আছে উৎসুক কিছু চোখ.. কিছুটা খাবার গলায় নামুক।… [বিস্তারিত]

অপূর্ব বঙ্গবন্ধু

শামীনুল হক হীরাকবিতা১৪টি মন্তব্য

তোমার অপূর্ব সুঠাম দেহ মাঝে আমি বিলীন থাকি সারাক্ষণ, তোমার বলিষ্ঠ কন্ঠ শুনে সর্বদা উতলা হয় আমার মন। তোমার সাহসিকতায় হিমালয় চমকে যায়, তোমার সততায় দেশপ্রেমিকরা শান্তি পায়। তোমার মোটা ফ্রেমের চশমাতে মহানায়কের স্বপ্ন বুনি, তোমার তেজদীপ্ত অগ্নিঝরা ভাষণে সাম্যের গান শুনি। তোমার ডাগর ডাগর চোখের মাঝে মায়াবী হরিণীর দৃষ্টি জানি, তোমার দৃঢ় নেতৃত্বের গুণে… [বিস্তারিত]

হে ক্ষণজন্মা সিংহ পুরুষ মুজিব তুমি বাংলায় জন্মে ছিলে বলে বাংলার মানুষ পেয়েছে স্বাধীনতা, পেয়েছে ফিরে সমগ্র অধিকার স্বাধীকার। তুমি ছিলে বলে বাঙালি পৃথিবীর বুকে পরিচয় দিতে পারছে স্বাধীন জাতি হিসেবে। তুমি কভু আপস করো নি অন্যায় অবিচারের কাছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেছ বাঙালির জন্য পাকিস্তানীসেনাবাহিনীর বুলেটর কাছে, তোমার অবদান কভু ভুলবার নয়, তাই তো… [বিস্তারিত]

প্রয়াত

মনিরুজ্জামান অনিককবিতা২০টি মন্তব্য

আমাদের আর দেখা হয়নি! বছর পাঁচেক আগের সেই স্মরণসভার পর। সেদিন তুমি মঞ্চ কাঁপিয়ে তুলেছিলে কণ্ঠের ঝড়, প্রয়াত কবির লেখা কবিতায়। আমি বসেছিলাম সেই হলরুমে পেছনের সারির ছত্রিশ নাম্বার চেয়ারে। চুপচাপ শুনছিলাম, তোমার কণ্ঠ কি করে-নদী হয়ে যায় সাগর,চাঁদ ও কেমন প্রেয়সীর মুখের মতই উজ্বল। রাস্তার কুকুর হয়ে যায় এলাকার অধিপতি। ছিটকে মাস্তানও প্রেমের বসে… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

প্রতীক্ষিত প্রহর

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১০টি মন্তব্য

হয়তো বা কোনো এক স্নিগ্ধ ভোরে ঐ জামরুল গাছের মগ ডালে পাখি বসে গাইবে, শিশিরে ভেজা ধানক্ষেতের পাশে ফিঙে তার মনের অভিলাষে নেচে যাবে। চারদিকে বাসন্তী ফুলের সৌরভ ছড়বে তরুলতার নব সাজে সজ্জিত হবে চারিদিক। ঐ পথের ধারে থাকা বুভুক্ষা মাছরাঙাটি অধীর আগ্রহে খাদ্যের প্রতীক্ষায় থাকবে। মাছরাঙাটির প্রতীক্ষার প্রহর শেষ হবে কি হবে না তা… [বিস্তারিত]

ভালবাসার বৃষ্টি

শামীনুল হক হীরাকবিতা১৬টি মন্তব্য

সৌরভের মৃদু পরশ তোমার শুভ দৃষ্টি,মোর গাঁয়েতে ঝরাওনা গো ভালবাসার বৃষ্টি।রংধনুর রঙ্গিন সুতায় বেঁধে রাখবো তোমায়,হৃদয়ের একটি কোনে ঠাঁই দিও গো আমায়।ভালবাসার স্নিগ্ধ পরশ তোমায় দেব আমি,আশায় রইলাম প্রিয়া,কবে আসবে তুমি-?যেদিন তুমি ধরবে এসে আমার দুটি হাত,জেগে থেকেই কাটিয়ে দেব তখন সারা রাত।স্বপ্ন কত আশা কত সবি ভাববো আমি,এই বুকে আর কেউ নেই আছ শুধু… [বিস্তারিত]

অলীক ভাবনা (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৭টি মন্তব্য

জন্ম নিয়েই ভাববি রে তুই জীবন আমার ধন্য! দেখবি না তোর হৃদ গহীনটা কিসের উপর ন্যস্ত! রয় যদি তা পাপ কালিমার রঙে হয়ে বন্য, জন্ম নিয়েই ভাববি রে তুই জীবন আমার ধন্য! মন না হলে দুঃখে কাতর একটু পরের জন্য থাকুক যতই নিত্য সুখে আপন কাজে ব্যস্ত, জন্ম নিয়েই ভাববি রে তুই জীবন আমার ধন্য!… [বিস্তারিত]

আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছিলাম তা আমাকে ফিরিয়ে দাও।তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলসুখে দুঃখে থাকবে পাশে পাশেছলনা করে ছেড়ে গেলে তুমিবিরহ অনলে পুড়ছি আমি আমাকে ফিরিয়ে দাও,আমার ভালোবাসা। যে ভালোবাসা ছিল আমার হৃদয়ে সুপ্ততা কেন করলে জাগ্রত,ভালোবাসার জন্য ছোট্ট নীড়ে পাখিরা ঘুমায়ভালোবেসে কবি লেখেন কত শত কবিতাভালোবেসে শিল্প আঁকেন কত শত ছবিছলনার তরে নয়।ফিরিয়ে দাও -… [বিস্তারিত]

ভালবাসার আভাস

শামীনুল হক হীরাকবিতা১০টি মন্তব্য

আমি যখন তোমার দিকে তাকিয়েছিলাম না,তুমিই তখন আমার দিকে তাকিয়েছিলে।আমি কিন্তু তোমাকে আগে দেখিনি,তুমিই আমাকে আগে দেখেছিলে।আমি কিন্তু তোমাকে অন্যরকম ভাবিনি,তুমিই আমাকে অন্যরকম ভেবেছিলে।আমি কিন্তু তোমাকে সেদিন কিছুই বলিনি,তুমিই মনে মনে আমাকে কিছু বলেছিলে।আমি কিন্তু তোমাকে কোন ইশারাও দেইনি,তুমিই প্রথম আমাকে ইশারা দিয়েছিলে।আমি কিন্তু কখনই তোমার সামনে আসিনি,তুমিই প্রথম আমার সামনে এসেছিলে।আমি কিন্তু তোমাকে কিছুই… [বিস্তারিত]