ক্যাটাগরি কবিতা

পরকালের আপন কে?

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৯ এপ্রিল ২০২১, সোমবার, ০৯:১৬:৫৩পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
হাশরের দিনে বিচার বসবে, সকলেই খোঁজবে একটি নেকের আপন জন। না পেয়ে কাউকে বলবে তখন - নাই কিরে আপন কেউ? নাই কিরে আপন কেউ? এই ধরাতে কি সকলেই সকলের পর? ঐ ধরাতে আপন ছিল, মা,বাবা,ভাইবোন আর স্ত্রী সন্তান। আজ আমি বিপদে পড়েছি, নেই কেউ রক্ষা করার। একটি নেকের জন্য যাবে জনম দুঃখনী মাতার দ্বার, যে [ বিস্তারিত ]

ভালোবাসা মানে (পর্ব-০৬)

শামীনুল হক হীরা ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ০৭:০৮:২৮অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
ভালোবাসা মানে শুধুই টাকা শুধুই টাকা,ভালোবাসা মানে ঘোরার ছলে পকেট ফাঁকা।ভালোবাসা মানে টাকার কাছে হেরে যাওয়া,ভালোবাসা মানে না পেয়েও সবই পাওয়া।ভালোবাসা মানে স্বার্থ ফুরালে কেটে পড়া,ভালোবাসা মানে বেঁচে থাকতে আবার মরা।ভালোবাসা মানে শুধু শুধুই ভুল বোঝা,ভালোবাসা মানে অন্ধকারে আলো খোঁজা।ভালোবাসা মানে দড়িতে একপায়ে দাঁড়ানো,ভালোবাসা মানে তপ্ত বালিতে হাত বাড়ানো।

জীবনসঙ্গী

আশরাফুল হক মহিন ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ০৬:১২:৫৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
তুমি আমার সুখ দুঃখের সাথী হৃদয়ের একটি প্রদীপ তোমায় পেয়ে হবে জীবন মধুময় সজীব । তুমি আমার সাথী হয়ে ধন্য হলাম আমি জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সুখে-দুঃখে কাটালাম দু'জনা। পারিনি এক মুহূর্ত তোমায় ছাড়া থাকতে কষ্ট লাগে তখন যখন তুমি চোখের আড়াল হলে । জীবন আমার মরুভূমি ব্যথায় আমি সদা কাঁদতে থাকি যেদিকে'ই ছুঁয়ে [ বিস্তারিত ]

নিঃশঙ্ক

সৌবর্ণ বাঁধন ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ১০:৪৯:২৭অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
অপেক্ষায় আছি নিঃশঙ্ক সময়ের, জীবাণু হটবে পিছু প্রাণঘাতী সম্মুখ সমরে, জনারণ্যের কল্লোল বাজবে নয়া হিল্লোলে! অচিন পাখির ডাকে, বাউলের কাঁপা সুরে, ঝাকড়া বাতাস ছুঁয়ে যাবে নগরে ও চত্বরে, তখন আবার মুখোশ ছাড়া বসবো আমরা, সবুজ গালিচার এক সান্ধ্য শহরে!    একদিন অনাহুত ভয় নিয়ে তার সব সঞ্চয়, পালাবে পালাবে ঠিক বিরান তেপান্তরে! দেখো মহামারী হটবেই [ বিস্তারিত ]

পরকালের আপন কে? (পর্ব -২)

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ০৭:৫০:১৫অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
একটি নেক আমলের জন্য যাবে, পিতার কাছে ওরে, যে তোমারে খাওয়াছে তার আজীবন উপার্জন করে। সেই দিন পিতা বলবে, চিনি না তোমায়, কে তুমি? এই ধরাতে পিতা বলবে তখন.. ইয়া নাফসি..... ইয়া নাফসি.....। একটি নেক আমলের জন্য যাবে, সেই দিন তুমি ভাইবোন স্ত্রী সন্তানের কাছে ওরে, যাদের তুমি নিজে খাওয়াছ উপার্জন করে। কেউ চিনিবে না [ বিস্তারিত ]

ভালোবাসা মানে (পর্ব-০৫)

শামীনুল হক হীরা ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ০৩:৩২:২১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
ভালবাসা মানে রঙীন সুতায় উড়ানো ঘুড়ি,ভালবাসা মানে জীবনটাই এক মৃত্যু পুরি।ভালবাসা মানে ঘুমের মাঝেও কথা বলা,ভালবাসা মানে কাঁটার রাস্তায় পথ চলা।ভালবাসা মানে শুকনো নদীতে অমৃত জল,ভালবাসা মানে সঠিক অংকের অমিল ফল।ভালবাসা মানে আঁধার রাতে আলোর দৃষ্টি,ভালবাসা মানে বিনা কারণে ঝগড়ার সৃষ্টি।ভালবাসা মানে দাঁড়িয়ে থাকা রাস্তার বাঁকে,ভালবাসা মানে সিগারেট আঙুলের ফাঁকে।।

অধুনা সংবাদ

সৌবর্ণ বাঁধন ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৮:৪২:৩৪অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
বুকের ভিতর ঝড় তোলা হৃদস্পন্দনে নিচ্ছে বিদায় আলোকিত বিকাল! রাজপথে ধীরলয়ে হেঁটে যায় যমদুত! ঠোঁটের কোণে অনন্তবিলাসী মৃদুহাসি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হোমো সেপিয়েন্স বড় অসহায়! অথচ তাদের নাতিশীতোষ্ণ ঘর ও ব্যাংকের স্টেটমেন্ট ছিল, প্রবীণ মুঠোয় পদাবলী ভরা প্রেমে ছিল সহজিয়া অনুরাগ! নদীর মতো একদিন বুকপকেটে বহমান ছিল চাঁদ, আয়েশী বিকালে মায়াময় উষ্ণ স্বপ্ন ছিল! হরিদ্রাভ [ বিস্তারিত ]

খুব কাছাকাছি

আশরাফুল হক মহিন ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৮:০৮:২৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
কতদূর যাবি কত দূরে গেলে আমায় পাবি ! ভিনদেশী পরী লাল শাড়ি, লাল লিপস্টিক, লাল টিপ সুন্দর করে সেজে যদি আসতে পারো তবে আমায় পাবি । আর কতদূর যাবি আমায় পেতে হলে কবিতা জানতে হবে । বহু মানুষ আমায় খুঁজে পাইনি তুমি তো সামান্য একটি মানুষ কিভাবে আমায় খুঁজবে ? যতদূর যেতে ইচ্ছে হয় যেতে [ বিস্তারিত ]

পরকালের আপন কে? পর্ব -১

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৩:০৯:৫১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
হাশরের দিনে বিচার বসবে, সকলেই খোঁজবে একটি নেকের আপন জন। না পেয়ে কাউকে বলবে তখন - নাই কিরে আপন কেউ? নাই কিরে আপন কেউ? এই ধরাতে কি সকলেই সকলের পর? ঐ ধরাতে আপন ছিল, মা,বাবা,ভাইবোন আর স্ত্রী সন্তান। আজ আমি বিপদে পড়েছি, নেই কেউ রক্ষা করার। একটি নেকের জন্য যাবে জনম দুঃখনী মাতার দ্বার, যে [ বিস্তারিত ]

বৈশাখ

আরজু মুক্তা ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ১২:৪৫:১৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  সাদা পান্জাবি পরবে বলে বৈশাখের তপ্ত দুপুরে অনেক হেঁটে, ভালোবেসে তোমার জন‍্য এনেছিলাম লাল উত্তরীয়। টি শার্টও মানায় তোমায় লাল রং চাই একতারা আর ঢোলের ছবি, একটা ঘড়ি না হয় দিলাম! আর এনেছিলাম তোমার জন‍‍্য সুগন্ধি বেলি, রজনীগন্ধা, মুঠো ভর্তি  আমার হৃদয়! আর এক বৈশাখেও যেনো থাকো সরব পাখির কলকাকলিতে ভালোবাসার প্রতীক হয়ে।। ১লা [ বিস্তারিত ]

ভালোবাসা মানে (পর্ব-০৪)

শামীনুল হক হীরা ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৭:২০:৩৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
ভালবাসা মানে উজান গাঙ্গে রঙ্গিলা নাও,ভালবাসা মানে দুঃখে কেনা সকল ফাও।ভালবাসা মানে নীল বনের সোনালী লতা,ভালবাসা মানে আনন্দের মাঝে দুঃখ কথা।ভালবাসা মানে মহাসমুদ্রে প্রেমের বৃষ্টি,ভালবাসা মানে সুখী চোখে কষ্টের দৃষ্টি।ভালবাসা মানে পদ্ম দীঘির শাপলার মেলা,ভালবাসা মানে হাসি সাগরে কান্নার ভেলা।ভালবাসা মানে স্নিগ্ধ ভোরে শিশির কণা,ভালবাসা মানে ভয়ংকর গোখরার ফণা।।

চাষা শ্রমিক

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৪ এপ্রিল ২০২১, বুধবার, ০৭:১৩:৪৪অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
ওহে কামার, ওহে কুমার, ওহে চাষা শ্রমিক ভাই, তোমাদের মতো দেব্যতুল্য মানুষ ধরায় আর নাই। তোমাদের হাত ধরে হয়েছে সভ্যতার উত্থান, তাই সম্মিলিত কন্ঠে গাওয়া উচিত তোমাদের জয় গান। তোমাদের বক্ষে ভর করে চলে এই ধরার সকল গনি, করে শুধু শোষণ দেয় না কখনো কোনো ন্যায্য সম্মানী। তোমাদের শ্রমে আজ গড়েছে আধুনিক সভ্যতার ভিত, নানা [ বিস্তারিত ]

সমাসীনা

সৌবর্ণ বাঁধন ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৭:২৯:১৪অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
উন্মত্ততা ফেলে মৃত তিমিদের কড়া হাহাকার, নিঃসঙ্গ দূরবীনে চোখ রেখে দেখে আজকাল বায়বীয় মানুষ! ঝুঁকে থাকে মাথা লোকাল বাসের সিটেতেই সাঁটা, প্রেমিকার মুখ খুঁজে খুঁজে প্রায়ই হয়ে দিশেহারা, অবোধ মনটা দিনান্তে তাই সিগারেটে দম নেয়, ফাঁকে কোন স্টেশন এলেই!   থার্মোমিটারে জ্বর একান্তে বাড়ছেই চড়া, বৈদ্য কোথায় পাবে প্রেমিক ও প্রেমিকারা? নুতন ভোরের দিনে অবরুদ্ধ নগর! [ বিস্তারিত ]

জীবনের পথে

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৫:৫৬:৫৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
জীবন চলার পথে মানুষকে পারি দিতে হয়, কত সরল গরল পথ। চলতে হয় কত রংয়ের মানুষের সাথে, কেউ সুজন, আবার কেউ কুজন। তবুও চলতে হয় প্রতিকূল পরিস্থিতি, মোকাবেলা করে। জীবন যত দীর্ঘ হবে ঘাত প্রতিঘাত, তত বেশি পার করতে হবে। ততই মানুষ চতুর থেকে সুচতুর হবে। স্বল্প আয়ু কারো কাম্য নয়। রচনাকালঃ ১৩/০৪/২০২১

বলদনামা

নাজমুল আহসান ১২ এপ্রিল ২০২১, সোমবার, ১১:১৪:০০অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
মানতে হবে স্বাস্থ্যবিধি, রাখতে হবে দূরত্ব। শুনছি বটে, মানছি না আর। দিচ্ছি না কেউ গুরুত্ব। দিব্যি সবই চলছে রে ভাই, সামনে, বাঁয়ে, ডাইনে। পড়াশোনা, উপাসনা আটকে গেছে আইনে। বছর গেল হেসে খেলে, বিদ্যালয়ও বন্ধ যে। লাভটা পেলুম ক'আনা ভাই? চোখ থাকিতে অন্ধ যে! সংক্রমণ হয় মসজিদে আর সংক্রমণ হয় মন্দিরে। সংক্রমণের ফান্দে কি আজ আমরা [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ