মূল লেখায় যান

অভিমান

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৮টি মন্তব্য

বসন্তের আগমনে পত্র ঝরা বৃক্ষের নিচের আমি সেই বিদীর্ণ প্রহরে তোমায়, পুষ্পরিত ভালোবাসা নিবেন করেছিলাম, তুমি তো আমাকে শিখিয়েছিল প্রেয়সী, নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে, সত্যি তুমিই শিখিয়েছিল,ওগো প্রেয়সী। আজ বসন্তের আগমনে কোকিল গায় চারদিকে পত্র শূন্যে বৃক্ষের শাখে পুষ্পশোভা পেয়েছে , সেই আনন্দ ঘন মূহুর্তে শুধু তুমি নেই, গো প্রেয়সী, শুধু তুমি নেই। সামান্য আবদার… [বিস্তারিত]

চোখের ভাষা

ফজলে রাব্বী সোয়েবকবিতা১০টি মন্তব্য

তোমার চোখ, তোমার প্রেমের কথা বলে! তোমার চোখ, তোমার আনন্দের কথা বলে! তোমার চোখ তোমার কষ্টের কথা বলে! তোমার চোখ, তোমার পাওয়া না-পাওয়ার কথা বলে! চোখ দেখেছি অনেক, কিন্তু কথা বলা চোখ আগে আর কখনো দেখিনি। হয়তোবা দেখবোও না আর কোনদিন। মানুষ তার সবকিছু নাকি মনে ধারণ করে? কিন্তু তুমি সব ধারণ কর তোমার ওই… [বিস্তারিত]

অন্ধকার ভেদ করে পূব আকাশে উদিত হয় মুক্ত দিনমণি, মুক্ত পথ পেয়ে, আলো দেয় সবুজ শ্যামল প্রকৃতিতে। মুক্ত গগন পেয়ে বিহগ মেলে পাখা, নেই কো কোনো ভয়, স্বাধীনতার স্বাদে আনন্দে আনন্দে গেয়ে যায় গান দিনের পর দিন। মুক্ত স্রোতস্বিনী পেয়ে মাঝি যায়, স্বাধীনতার স্বাদে মনের অভিলাষে গান গেয়ে, অসুর দৈত্যাের নেই কো কোনো ভয়। যা… [বিস্তারিত]

প্রভাবতী

সৌবর্ণ বাঁধনকবিতা১০টি মন্তব্য

বাজে নিহিত গর্জন; মেঘহীনা বাতাস যেমন, অকারণে মরে পড়ে থাকে মাকড়সার ফাঁদে! নীচে ঊষ্ণ রাজপথ ডুকরে ডুকরে কাঁদে, চিরঞ্জীব বনস্পতি ছুড়ে ফেলে অমরত্বের থলি, মধ্যরাতে ছেড়ে গিয়েছে আমাদের প্রিয় গলি! এখন অনির্বাণ শিখা তার দিচ্ছে অবশিষ্ট দহন, তুমি নাকি ছেড়ে যাবে এই প্রাক্তন শহর? একটা অদৃশ্য নদী এসেছিল ময়ূরাক্ষী চোখে, বলেছে সে এইসব গোপন খবর!… [বিস্তারিত]

সমসাময়িকী

কামরুল ইসলামকবিতা১২টি মন্তব্য

আবার ঘুরে এলো ঝর্ণা মুনিয়ার পর্ব শেষ এভাবেই ঘুরে দাড়ায় বার বার সোনার বাংলা দেশ । বাহিরে লক ডাউন, কর্মহীন স্বামী ফুল বানুর উনুনে নাই আগুন শিশু সন্তানের ক্ষুধা মিটাতে বুকে আর্ত্নাদের ফাগুন । থেমে নেই তবুও বাংলা দেশ সামাজিকে অসামাজিক খবর করোনার করুন দাবানল শুধু দুস্থদের জীবন্ত কবর । সোনার বাংলা আছে কি সুস্থ… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

ওগো প্রেয়সী, ভালোবেসে সৃষ্টিকর্তা সৃজিয়েছে এই ধরা। ভালোবেসে কবি লেখে কবিতা, শিল্প আঁকেন কত শত ছবি। যেদিন তোমার হাত আমি ধরেছি সেইদিন থেকে আমি খুঁজে পেয়েছি অজস্র স্বপ্ন তোমার স্পর্শ আমার হৃদয়ে সুপ্ত স্বপ্নগুলো আজ জাগ্রত হয়েছিল। আমি তোমায় কেন প্রপোজ করেছিলাম জানো, কারণ আমি তো তোমার চোখে রঙিন স্বপ্ন দেখেছিলাম, তুমি ছিলে স্বাপ্নিক বলে… [বিস্তারিত]

নির্বাসিত জীবন

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৪টি মন্তব্য

আমায় যদি গো তোমরা নির্বাসন দাও, তবে দিয়ে ঐ হিজলতলীর দ্বীপে, একাকি নির্জনে বসে থাকব প্রকৃতির সাথে, বসন্তের দিনে পত্র ঝরা পলাশ বৃক্ষের নিচে। বসন্তে কোকিলের সাথে মনের অভিলাষে গান গাইব। বিকালে লুকোচুরি খেলব ঐ গগনের কালো মেঘের সাথে, নির্বাসিত জীবনে একাকিত্বের জন্য যদি মনে বিষন্নতা আসে, তাহলে সন্ধ্যা বেলায় পাহাড় পাদদেশে বসে শুনব, ঝাঁকে… [বিস্তারিত]

বেহায়া মন

ফাহাদ মিয়াকবিতা৯টি মন্তব্য

আমি দুঃখের বেদন বুকে নিয়া হাসি মিথ্যা হাসি, যে মোরে আঘাত করে,আমি তারেই ভালোবাসি! যে আমারে হতাশার সাগরে ডুবাইয়ে মারিতে চায়, ভোলা মন কেন বারে বারে লুটিয়ে পড়ে তার পায়? যে মারে বুকে লাথি মোর,তারে লই বুকে টানি, যে আঘাতে জর্জরিত প্রাণ,যার কারণে মানহানি! যে দেখালো মিথ্যা সপন দিন রাত্রে বেশ, ঘুম ভাঙ্গলে তাকাই দেখি,… [বিস্তারিত]

একটি সংবিধান

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৯টি মন্তব্য

আমি একটি সংবিধানের কথা লিখছি, যে সংবিধান বিনির্মানের পশ্চাতে রয়েছে, সুদীর্ঘ করুন ইতিহাস। যে সংবিধান রচিত হয়েছে লক্ষ শহিদের রক্তে, ইজ্জত হারা মা ও বোনের আত্মা চিৎকার। যার রয়েছে একশত তিপ্পান্ন অনুচ্ছেদ একটি প্রস্তাবনা ও এগারো ভাগে বিভক্ত। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সেই সংবিধানের অনন্য প্রধান বৈশিষ্ট্য। ভারত ও যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারায় রচয়িতা সেই সংবিধান… [বিস্তারিত]

পিদিম

সৌবর্ণ বাঁধনকবিতা১৪টি মন্তব্য

এক পা স্বর্গে আমার, আরেক পা নরকে! একফালি বদ্বীপ গেয়েছিল শ্বাশত প্রেমের কীর্ত্তন, অমৃতের জল ভেবে গিলে নিয়ে নিষিদ্ধ যৌবন, পাথরের বালিহাঁস অনড় বারান্দায় স্তব্ধ মড়কে! শুধু বিকালের বহ্নিমান চিতা দিল অচেতনে চেতন, চুপিসারে চলে যায় রাধা! মহাকাল দিয়েছে শমন! আহা! জীবন মশলায় মেখে পার হলো চেখে চেখে, সেও তো ড্রেসিংটেবিলে পাড়ি দিল অর্ধেক জীবন!… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

সেই তুমি

রুমানা পারভিন রনিকবিতা১৪টি মন্তব্য

একটা বিকেল আমি তোমার নামে লিখে দিচ্ছি যে বিকেলে তুমি আমাকে ভালোবেসেছিলে একটা সন্ধ্যা তোমার পায়ে উৎসর্গ করলাম যে সন্ধ্যায় তুমি আমার কাছে এসেছিলে। একটা গোটা রাত আমি তোমার জন্য তুলে রেখেছি যে রাতে তুমি আসবে আমার কাছে আষ্টেপৃষ্টে জড়িয়ে ভালোবাসবে! যে গোলাপটা তুমি আমাকে দিয়েছিলে তা আজ শুকিয়ে কালচে, আমি আজও সযত্নে তুলে রেখেছি… [বিস্তারিত]

জীবন-২

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১০টি মন্তব্য

যে মানবের কথায় জীবনকে জেনেছি বুঝেছি জীবনের মর্মার্থ, তাই আজ গায় জীবনের জয় গান। মানব জীবনকে সত্যের আলো দিতে লোষ্ট্রাঘাতে রুধিরাক্ত হয়, জগতে সেই মানব জীবনই মহান। সেই মহামানবের কথা অনুসারে জীবন গড়লে ধন্য হবে জীবন, কিন্তু বর্তমান ফ্যাশনে হবে কষ্ট। সেই মহামানবের আদর্শ জগতের সেরা মান তবে দৃঢ়ভাবে, মানলে হবে না তো কোনো কিছু… [বিস্তারিত]

শুভদৃষ্টি

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৭টি মন্তব্য

বাতাসে- আমি তোমার শরীরের গন্ধ খুঁজি, বৃষ্টির ফোঁটায় স্পর্শের মাদকতা; পাখির ডানায় উড়তে চাই- রাডারবিহীন ভালোবাসায়। প্রজাপতির প্রিজমে রাঙাতে চাই ভালোবাসার প্রাচীর; তোমার আলতো ছোঁয়ায় সুখের লোনা জল ছুঁয়ে যাক কপোল জুড়ে- প্রেমের বন্যায় আদিমতা উছলে পরুক শহরের অলিগলিতে। নষ্টনীড়ে নবপল্লব ফুটে উঠুক নবজাগরণে মলয় সমীরণে; তোমার বুক পকেটে জমাট বাঁধা তুষার-কামনার আলিঙ্গনে ঝরে পড়ুক… [বিস্তারিত]

জিজ্ঞাসা

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৬টি মন্তব্য

হে বিভো, কেমনে স্থাপিলা শূন্যে সুধাকর আর সবিতারে, জিজ্ঞাসা আমার। হে বিভো, কেমনে স্থাপিলা অদৃশ্য সমীরে যা অনুভাবিত, জিজ্ঞাসা আমার। হে বিভো,কেমনে স্থাপিলা, এ নিথর মানব দেহে প্রাণ, জিজ্ঞাসা আমার। হে বিভো, কেমনে স্থাপিলা ঐ জোনাকির দেহে আলো, জিজ্ঞাসা আমার । হে বিভো, কেমনে স্থাপিলা স্তম্ভবেদি হীনা এই বসুমতী, জিজ্ঞাসা আমার। হে বিভো, কেমনে স্থাপিলা… [বিস্তারিত]

অপেক্ষার প্রহর

ফজলে রাব্বী সোয়েবকবিতা১২টি মন্তব্য

একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে দাঁড়িয়ে ছিলাম তোমার জন্য, ভেবেছিলাম হঠাৎ করেই তুমি এসে আমাকে চমকে দেবে। তোমার জন্য অপেক্ষার প্রহরটুকু ছিল পরম আনন্দের। একটা অদ্ভুত ঘোরে ছিলাম, মনের মধ্যে এক সাংঘাতিক খচখচানি, বুক ধরফর করা, তারপরও কেমন এক ভালো লাগার অনুভূতি। কিন্তু এলে না তুমি কোন এক অজানা কারণে! ভালোবাসাটা আমার ঠুনকো ছিল বোধহয়, হয়তো পারিনি… [বিস্তারিত]