আমার তেমন কোনো স্মৃতি বিজড়িত কিছু নেই, আছে শুধু ভগ্ন টেবিলের কোণে ধূলোবালি সংযুক্ত একটি ডায়েরি, তাতে কোনো সুখের কথা লেখা নেই, নেই কোনো সাফল্যের কথা লেখা। লেখা আছে কষ্টের জর্জরিত দিন গুলোর কিছু কথা, যা আমি সম্পূর্ণ লিখতে পারিনি, লিখতে গেলে চলে আসে বুক ফাটা চিৎকার। জীবনের সংগ্রামের কথা দিয়ে ভরা, সেই কথা গুলো… [বিস্তারিত]
বিভাগ: কবিতা
খুব ইচ্ছে হচ্ছে , স্বপ্ন পাখিকে একবার দেখতে ! খুব ইচ্ছে হচ্ছে , স্বপ্ন পাখির সাথে একবার কথা বলতে । জানিনা,স্বপ্নপাখি এখন কোথায় আছে ! জানিনা,সে এখন কোন বনে বাস করে । বহুদিন হয়ে গেল স্বপ্ন পাখিকে দেখিনা, আমারও তো মন পোড়ে স্বপ্ন পাখির জন্য, স্বপ্নপাখি কি আমার জন্য একবারও ভাবে? খুব ইচ্ছে হচ্ছে একবার… [বিস্তারিত]
একটি কোলাজ যাত্রা ২ আমার নাভিমূলে ফোটা রক্তজবা তোর জরায়ুর জায়নামাজে সন্ধ্যা পূজার প্রদীপ হয়ে জ্বলে। বাম পাঁজরে স্তনাগ্রের ছোঁয়ায় সেরে ওঠে আমার নিদারুণ আসারতার অসুখ । তুই, আমি, আর পৃথিবীর, বহুকৌণিক ত্রিকোণমিতির মানচিত্রে জেগে উঠুক পৃথিবীর সর্বকালের যুগলদের স্বভূমি। পৃথিবীর শেষ রক্তজবা টি রুটি হয়ে ফুটক নবায়নযোগ্য ইশতিহারে পেটের ক্ষুধাই তো আরাধ্য ভগবান হে… [বিস্তারিত]
ভালোবাসা হচ্ছে ভালোলাগা, ভালোবাসা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা হচ্ছে অভিমান, ভালোবাসা হচ্ছে অনুরাগ, ভালোবাসা হচ্ছে একটু হাসি, ভালোবাসা হচ্ছে কান্না স্মৃতি, ভালোবাসা হচ্ছে আঘাত করা, ভালোবাসা হচ্ছে কাছে যাওয়া, ভালোবাসা হচ্ছে কষ্ট, ভালোবাসা হচ্ছে নিজের মতো, ভালোবাসা হচ্ছে মিষ্টি কথা, ভালোবাসা হচ্ছে আড়াল করা, ভালোবাসা হচ্ছে আঁধার রাতে, ভালোবাসা হচ্ছে মন খুলে, ভালোবাসা হচ্ছে জড়িয়ে ধরা,… [বিস্তারিত]
বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ে, ইমু বাবুর ঘর নড়বড় করে।কাল বৈশাখী কালো ধোয়ার ফল, সজীব হচ্ছে অজীব আর অজীব হচ্ছে সজীব।ঝড়ের শেষে পর দিবসে,গহিন টিলা-পাহাড়ি গাঙে নাইতে যখন যাই, গাঙের টলমলে কাজল জল,মিষ্টি হেসে বলে, ওগো, কেমন আছ ভাই।তখন জলের সাথে মীনের সাথে করি, লুকোচুরি খেলা।নীল আকাশে কে দিল আবার, ধবল রঙের ভেলা।লাল মেঘের ভেলা… [বিস্তারিত]
ভালোবাসা মানে শুকনো নদীর জলের ঢেউ,ভালোবাসা মানে মনের কথা জানেনা কেউ।ভালোবাসা মানে মহাসমুদ্রে সাঁতার কাটা,ভালোবাসা মানে অভিমানের জোয়ার ভাটা।ভালোবাসা মানে চাঁদের মাঝে প্রিয়ার মুখ,ভালোবাসা মানে শত দুঃখেও হাজার সুখ।ভালোবাসা মানে কোকিল কন্ঠ প্রিয়ার গানে,ভালোবাসা মানে মন ছুটে যায় প্রিয়ার টানে।ভালোবাসা মানে হাসির মাঝে মুক্তো ঝরা,ভালোবাসা মানে নীরব মনকে পাগল করা।ভালোবাসা মানে অমাবস্যা চাঁদ প্রিয়ার টিপ,ভালোবাসা… [বিস্তারিত]
আমরা কি, তান্ত্রিক সাপুরের বাক্সকে জিভচেটে বানিয়ে ফেলবো পৃথিবীর থেকে এক বিঘাত লম্বা কাকতাড়ুয়া? আমাদের পূর্বপুরুষকে যে থালায় বিষ মাখিয়ে ভাত দিয়েছিলো মহাকালের চরে জেগে ওঠা নিদারুণ মাইক ফুলের মত রমনি । সেই থালায় শশাফুলের তীব্র থেকে তীব্রতর হলুদে আমি ভ্যানগোগের পাইচারি দেখতে পাচ্ছি বেমালুম। আমরা আগিয়ে যাচ্ছি বামপাজরের দিগন্ত রেখা বরাবর মরিচ ফুলের পাপ… [বিস্তারিত]
যত দূরে তুমি রয়েছোচোখ দিয়ে তোমায় ততদূর দেখেছি । আমার দৃষ্টিতে রয়েছে চুম্বকের আকর্ষণতবুও অন্যকে ভালোবেসে যাই সদা সর্বক্ষণ । তোমার ছবি নয়নে ভাসেআমি মুগ্ধ হয়ে অজানার দেশে যাই বহুদূরে । চাঁদের দেশে যখন তুমি থাকোআমি পাখি হয়ে উড়ে বেড়াই তোমার চারপাশে । কি অপরূপ তোমার মুখখানিআমার চোখ দু'টি অপলক নয়নে তাকায়ে থাকে তোমায় পানে।… [বিস্তারিত]
একদিন সুবর্ণরেখা গ্রামের পথে, দৃপ্ত পায়ে পুলকিত মনে হাঁটতে হাঁটতে, পূর্ব প্রান্তে তাকিয়ে দেখতে পেলাম, আলতা রাঙা পায়ে হেঁটে যাচ্ছে এক মায়াবতী ললনা। দীঘল কালো কেশ, যার নয়ন ভরা স্বপ্ন, বদনখানিতে লেগে আছে হাসিররেখা । যার মুখনিঃসৃত বাণী বকুল গাছটার নিচে দাঁড়িয়ে শ্রবণ করলাম, শ্রুতি থেকে অতি শ্রুতিমধুর বাণী গুলো। যা একজন পথযাত্রী শ্রবণ করলে,… [বিস্তারিত]
এসেছে উনিশে বিশ কে করেছে বিশ্ব বিষময় একুশে ও মিছিল চলছে, কেউ জানেনা এর শেষ সীমানার প্রান্ত মিলেছে কোন দিগন্ত রেখায়। চারদিকে নীল বাষ্পের ছোঁয়া চাষ করছে সবুজ মাঠ বেদনার কাঁটা বুকে নিয়ে উড়ছে প্রজাপতি বিবর্ণ ডানায়, চলে যাবে মহামারী রেখে যাবে কিছু শূন্যতার ঘা এভাবেই হবে কি শতাব্দীর ইতিহাস লেখা। [বিস্তারিত]
জগত বড়ই কঠিন প্রয়োজনের মোহে কেউ কারোর জন্য করে না ঋণ । কষ্ট যখন বয়ে আসে সকল বাধা এভাবেই সুযোগ খুঁজে । কেউ পথ দেখায় কেউ আবার অভাব দেখায় কেউ আবার সে পথে ঘুরপাক খায় । সময়-সুযোগে গ্রাস করে আপন মানুষকে ভুলে যায় লাভের আশায় সবাই প্রয়োজনে মানুষকে আপন বানায় । চিন্তা বড়ই কঠিন জগতে… [বিস্তারিত]
চৈত্রের শেষ বিকেলে ও আমি তোমার অপেক্ষায় ছিলাম এভাবেই কেটে গেছে দুই যুগ তবুও অপেক্ষা কাটেনি এই আমার হাজার বিকেলের স্মৃতিতে হয়েছি সমৃদ্ধ সুর্যাস্তের মতো ডুবেছে অজস্র স্বপ্ন তবুও থামেনি বুকের গহীনে স্বপ্নের চাষ আমি ক্লান্ত হই, আবার নির্যাস রাখি নতুনের প্রত্যাশায় ছুটে চলি সম্ভাবনার উন্মাদনায় বার বার আবৃত হই মরিচিকার মায়া জালে গোধুলীর রং… [বিস্তারিত]
আমার দেশের বাংলা ভাষা বাংলা আমার জন্মভূমি সবুজ শ্যামলে মাঠে ফলে সোনার ফসল গড়ি । এই দেশেতে বাস করে সকল ধর্ম জাতি কষ্ট ভুলে কাটায় তারা সকল দিবারাতি । এই দেশেতে জন্ম আমার বাংলায় কথা বলি হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সোনার বাংলা গড়ি । [বিস্তারিত]
প্রতিদিন উষ্ণ রাজপথে হেঁটে পুরোটাই পুড়ে যাই, শহরের বিস্মৃত অন্দরে! ভিনগ্রহী দানবের মতো হেলানো ভবনে তীব্র ধার, আয়েশে গড়াতে গেলেই মাংসল কেঁচোটার মতো, তীক্ষ ফলায় কেটে যাই বারবার! তারপর স্টোভের আগুন! বৈদ্যুতিক চুলার আগুন, সবার অজ্ঞাতে ঘটায় বিস্ফোরণ! দাউদাউ করে যেমন পুড়ে বিক্ষুব্ধ টায়ারের রাবার, সেভাবেই পুড়ে যাই! অনন্ত মহাবিশ্বময় ছড়াচ্ছে- অনাদি ছাই! মসৃণ ট্যালকম… [বিস্তারিত]
আমার সাড়া শরীর জুড়ে শেকড় গজাচ্ছে পৃথিবীর বেওয়ারিশ হাসনাহেনার গন্ধেমাতাল কবিরা , বোধিবৃক্ষের শেকড় বুকের অলিন্দে বসে খতিয়ান কোষছে নাভিগোলকের তাপমাত্রা । আমাকে নৈবদ্যের মালা পরাতে চাও? তবে পুষ্পাঞ্জলি নয় হে বধির মহাকাল আমার মাথার খুপরিতে ভাত ছিটিয়ে দাও,ভাত আমাকে ধরে ফেলুক কপট গেরস্থের সাপ্তাহিক হাটবার। আমি গরম জিলাপি হয়ে উঠে পরতে চাই ক্ষুধাতুর কবির… [বিস্তারিত]



















