|| গিরগিটিয়া || নবকুমার দাস এ শুধু মুখোশের লগন - বর্ণচোরা আমের প্রহর , সঙ্গী অজস্র ফন্দি ফিকির,ফকিরি ফায়দা লোটার... নানান বর্ণ ও ধাঁচের আলখাল্লা,সুযোগের অপব্যবহার নৌটঙ্কি নেপোজীবন বেঁচে থাকে, সাক্ষী গ্রাম শহর। প্রলাপের প্রহর এখন, শতসহস্র প্রতিশ্রুতি প্রজ্ঞাপন দিনভর এ পল অঙ্ক-কষার ,মায়াজালে পতঙ্গ জীবন -জড়িয়ে পড়ার ।।





