বৈশাখ

 

সাদা পান্জাবি পরবে বলে
বৈশাখের তপ্ত দুপুরে
অনেক হেঁটে, ভালোবেসে
তোমার জন‍্য এনেছিলাম
লাল উত্তরীয়।

টি শার্টও মানায় তোমায়
লাল রং চাই
একতারা আর ঢোলের ছবি,
একটা ঘড়ি না হয় দিলাম!

আর এনেছিলাম তোমার জন‍‍্য
সুগন্ধি বেলি, রজনীগন্ধা,
মুঠো ভর্তি  আমার হৃদয়!

আর এক বৈশাখেও
যেনো থাকো সরব
পাখির কলকাকলিতে
ভালোবাসার প্রতীক হয়ে।।

১লা বৈশাখ ১৪২৮

মোট পড়েছেনঃ ১,১৫৭জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. বৈশাখী সাজ আর বৈশাখী প্রেমে হাবুডুবু খাচ্ছেন!! অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো বৈশাখের। এভাবেই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর

  2. প্রেমে মাতোয়া প্রেমিকপ্রেমিকা সব পেলো, পেলোনা শুধু বাইরে যাবার অনুমতি! লকডাউনের পরে নিজেদের মধ্যে পহেলা বৈশাখ পালিত হবে অবশ্যই।

    সে কাহিনি লিখতে থাকুন, অপেক্ষায় রইলাম কিন্তু।

    সুন্দর লিখেছেন আপু। শুভকামনা জানবেন।

মন্তব্য করুন