ক্যাটাগরি কবিতা

ভাগ্য

অনন্য অর্ণব ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৮:৪২:৫৩পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
ভাগ্য আমার আমি নিজে লিখে নিইনি'তো অজানা সে কোন এক চুক্তি- তবু বারেবারে কেন ভাগ্যের তলানিতে জমা পড়ে থাকে প্রভু ভক্তি ।। মাথা নোয়াবার শত অলিখিত দায় নিয়ে খুঁজে ফিরি ভাগ্যের দিশা রোজ রোজ মারো তবু একবারে কেন বলো- যাচ্ছে না কেটে তব নেশা ।। প্রভাতে প্রথম বাণী তীরোবেগে বিঁধে ছিলো হৃদয়ের দ্বার মম ঘেঁষে [ বিস্তারিত ]

আন্দোলন শরীর

দেবজ্যোতি কাজল ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ১২:১১:৫৯পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
  আমার সকাল আর সন্ধ্যা-সুর গ্রীষ্মায়ু নারী তার চেয়ে দীর্ঘ আদিম অস্তিত্ব লড়াই নিত্য কাগজে মানচিত্রে ঠাণ্ডা শহর শিকড় উলঙ্গ সুখ , অধিকার , হুই-হল্লার নেই শ্রেষ্ঠত্ব হাহাকার একদিন সত্যিকারের সূর্য উঠবে শিউলী বোঁটায় একদিন সত্যিকারের অস্ত যাবে দুর্গন্ধ বক্র রোদে পলাশ কৃষ্ণচূড়া বুকের মধ্যে যৌবন ফিরিয়ে দিবে সাঁচীস্তুপে তুমিও আসবে নিরাপদ পরিচয়ে অভিন্ন যুগের [ বিস্তারিত ]

সূর্য দেখাবোই

হালিম নজরুল ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৮:৫২:০৭অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য
যতই দেখাস আঁধার রাতের ভয়, আমি খুব সহজে হারিয়ে যাবার নই । যতই বলিস 'চাঁদ-জোছনা অস্ত গেল ওই' আমি তোকে উদীয়মান সূর্য দেখাবোই । ----------------------0 0-----------------------

ফাল্গুন এসেছে ফিরে !

সুপায়ন বড়ুয়া ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৮:২৮:৫৫অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
ফাল্গুন এসেছে ফিরে আনন্দ বার্তা নিয়ে দ্বীন কাঙালের ঘরে। মায়ের আঁচল মোড়ানো স্নেহ মমতায় ফাল্গুন এসেছে ফিরে। পৌষ - কার্তিকের খড়ার আগুনে পুড়েছিল ফসলি জমি। পানির অভাবে শুকিয়ে যাওয়া চৌচির উর্বর ভুমি। নদী শুকিয়ে জেগে উঠেছিল ধু-ধু বালুচর। জেলে তার জাল তুলে রেখেছিল দীর্ঘশ্বাস ফেলে কুঁড়ে ঘর। কৃষক তার লাঙলখানি সযতনে রেখে যায় তুলে। হতাশায় [ বিস্তারিত ]

সকালের গল্প

এস.জেড বাবু ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৭:৪১:১১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
এই শোন ! ফোনটা রেখো না যেন ; একটা সকালের গল্প বলি ; খুশি হবে শুনে ; তুমি বিহনে- কি করে কেটে যায় দিনগুলি । তুমি নেই তাই দুষ্টু বাতাস ; উড়ায় জানালার আঁচল কড়কড় শব্দে তোমার সুরে ডাকে ঝং ধরা কব্জাটা........বিকল । টিনের চালায় পায়রাগুলির ডানা ঝাপটানোর শব্দে , আছড়ে পড়ে আয়েশী কিরণ একেলা [ বিস্তারিত ]

অধিকার

ইসিয়াক ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৫:৪৯:১১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
ভাষার মাসে ফোটে ফুল, পলাশ,গাঁদা আর শিমুল। কোকিল ডাকে মধুর সুরে, মনটা নাচে দোদুল দুল । আমার ভাষা বাংলা ভাষা, বাংলা আমার মায়ের মুখ। এই ভাষাতে হেসে কেঁদে সারাবেলা মনের সুখ। মৃত্যুহীন প্রাণ, করেছে দান, যেসব ভাষা শহীদেরা। আজীবন তারা স্মরণীয় যতদিন রবে বাঙালিরা। ছাত্র জনতার দাবি ছিলো, রাষ্ট্রভাষা বাংলা চাই। সেই মিছিরে গুলি হলো, [ বিস্তারিত ]

ইচ্ছাপূরণ

সুপর্ণা ফাল্গুনী ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১২:২০:০০পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য
আমার ও ইচ্ছা করে মাধবীলতার মতো বিপ্লবের আরেক নাম হই, আলোকস্তম্ভের মতো মাথা উঁচু করে ভালোবেসে আলো দিয়ে যাই তোমাকে। আমার ইচ্ছা করে দীপার মতো বৈধব্যকে নিয়েও আপোষহীন,অবিচল হয়ে ভালোবেসে যাই তোমাকে। ইচ্ছা করে শেষের কবিতার লাবণ্য হয়ে নিরবে, নিভৃত্যে যাই ভালোবেসে। আমার ও ইচ্ছা করে ইসল্ট ত্রিস্তানের মতো- মরনেও যুগলবন্দী হই তোমার অধরের সূধা [ বিস্তারিত ]

মলম দেয়া ক্ষত

আতা স্বপন ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৯:৪১:০৫অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
ছোট্ট পরীটা মায়াভরা মুখটা কথাগুলো গুছানো নয় অনেকটা এলোমেলো তবুও বলল সে মুডের গরভ মুডের আছআ আমুদই বাংলো ভাসাআ ছোট্ট কচিহাত খানি বুকে রেখে আবার ছড়িয়ে ছড়িয়ে আবৃতি করছে কি যে মায়া কিযে আদর মাখা সে মুখ আমি শুনি আর মোহিত হই বারংবার অবুঝ প্রানের আবেগে আপ্লুত আকুলিবিকুলি অন্তর বারে বারে বেজে উঠে আমুদই বাংলা [ বিস্তারিত ]

ঋতূর ঢং

এস.জেড বাবু ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৬:৫৮:৫৩অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য
দুর্বা ঘাসের ডগায় ডগায় শিশির হলে পারতি, দমকা হাওয়ায় ছিটকে পড়া একবিন্দু জল। কাঁঠাল মুচি, আম্রকলির সুবাস হলেও পারতি, লাল সবুজে রাজ্য জুড়ে মধুমাসের ফল। ছন্নছড়া মেঘ বৃষ্টিতে ঝর্না হলে পারতি, তালগাছের ঐ বাবুই বাসায় মিষ্টি হাওয়ার দোল। ইশান কোনে রৌদ্র মেঘে তিতাস হলেও পারতি, রংধনু আর সবুজ সাদায় উড়ন্ত কাশফুল। রাগলে কভূ, ভাদ্রমাসী খরা [ বিস্তারিত ]

পরিপূরক

ইসিয়াক ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৬:১৩:১০অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
বিনা ফুলে হয় কি মালা? প্রেমিক ছাড়া প্রেম। ছবি তোলা হয় না ভালো ঠিক না হলে ফ্রেম। দাঁত ছাড়া যায় কি হাসা? ফোকলা দাঁতের ফাকে? চাঁদ ছাড়া আকাশটাতে, অমাবস্যা থাকে। কলি ছাড়া হয়না কোন ফুল, ফল তো দূরের কথা। মাথা ছাড়া কিরে হবে, বলতো মাথা ব্যথা? সাগর ছাড়া ওঠেনা ঢেউ আকাশ ছাড়া চাঁদ। প্রেম পিরীতি [ বিস্তারিত ]

স্বর্গকুটুম

হালিম নজরুল ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ১০:৩৮:৪৬অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
আমরা চেয়েছিলাম একটি দ্বিগু সমাসের প্রেম।কিন্তু দিনশেষে প্রাপ্তির খাতায় সন্ধিবিচ্ছেদ।কে জানতো প্রেম থেকে এমন খসে পড়বে আস্থার ওম!তবুও চলো চোখ রাখি ওই প্রণয়ের আকাশে,দেখো, আমরাও একদিন হয়ে যাবো স্বর্গকুটুম।                      ***********

আমার খুব দুঃখ হয় !

নিরব সাগর ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৯:৩৩:০৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
  আমার খুব দুঃখ হয়, সেই দিনের জন্য। যেদিন আমাকে তোমার খুব মনে পড়বে কিন্তু আমি তোমার পাশে থাকতে পারবোনা। আমার খুব চিন্তা হয়, সেই সময়ের জন্য। যে সময়টাতে আমাকে তোমার খুব দরকার মনে হবে কিন্তু আমি তোমার কাছে যেতে পারবোনা। আমার খুব অস্বস্তি হয়, সেই মুহূর্তের জন্য। যে মুহুর্তে তোমার খুব একাকীত্ব আঁকড়ে ধরবে [ বিস্তারিত ]

কেউ নয় সে আমার

সুরাইয়া পারভীন ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৮:৩৬:২৭অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
কেনো ঝড় উঠে হৃদয় মাঝে? ব্যথা জাগে মনের কোণে, চোখের বাঁকে জমে জল, দেখলে তাকে অন্য কারোর সাথে। অথচ সে কউ  নয় তো আমার! না ছিলো কোনো কালে, তবুও কেনো যায় না মানা, অন্য কারো সাথে তার ভাবখানা। ইলশে গুঁড়ি যায় গড়িয়ে কপোল বেয়ে, প্রচন্ড এক ঈর্ষা জাগে মনে, রক্ত ফোটে টগবগিয়ে,ক্ষত হয় দগদগে দেখলে [ বিস্তারিত ]

বিদেশ যাত্রা

ইসিয়াক ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৬:৪৬:১৪অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
ভিসা হয়ে যেতেই, বুকটা কেমন মুচড়ে গেল হঠাৎ। তোমায় ছেড়ে যেতে হবে বলে। এক লোকমা ভাত নামলো না গলা বেয়ে। ছেড়োনা হাত প্রিয়তমা ওগো, আরো বেশি শক্ত বাঁধনে বাঁধো। জীবনের প্রয়োজনে হয়তো এ দূরে যাওয়া। চোখের আড়াল হলেও, নয়তো সরে যাওয়া। অন্তরে ঠিক তুমি রবে সারা বেলা , প্রতিটা মুহুর্তে ,চিরবিরাজমান সবসময়।

প্রেমে পরতে বারণ নেই

সিকদার সাদ রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০১:৩৯:১৭অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
  প্রেমে পরতে বারন নেই প্রেমে পরার কারন নেই ষোল কিংবা উনিশ কেনো? পঁচিশ কিংবা চল্লিশেই যখন তখন প্রেমে পড়ো প্রেমে পরতে বারণ নেই। ভালোবাসতে কারন নেই ভালোবাসার সময় নেই রাত কিংবা দিন কেনো সন্ধ্যা কিংবা সকালেই ভালোবাসতে মন লাগে দোহাই কেনো সময়েই? প্রেমে শুধু মানুষ কেনো জীবে কোন প্রেম নেই? একতরফা খেটেই চলি কাজের [ বিস্তারিত ]

আর্কাইভ