ক্যাটাগরি কবিতা

কতোটা ভালোবাসলে

সুপর্ণা ফাল্গুনী ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৩:২৮:২৯অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য
এই ছেলে ! জানো আমি তোমাকে কতোটা 'ভালোবাসি'? কতোটা ভালোবাসলে তাকে 'ভালোবাসা' বলে? এতোটা কেন ভালোবাসলাম? সে উত্তর আমার জানা নেই। শুধু জানি তোমাকে ভালোবাসি- পাগলের মতো, অশান্ত সাগরের বালুকাবেলায় উপচেপড়া ঢেউয়ের মতো, বাধা না বাধা নিয়মের বাইরে,উদ্ভ্রান্তের মতো। কতোটা ভালোবাসলে পাবোনা জেনেও তার জন্য অপেক্ষার প্রহর গোনা হয়, তার কথা শোনার জন্য চিত্ত অস্থির [ বিস্তারিত ]

বসন্ত দিনে

কামরুল ইসলাম ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০১:২৪:৫৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
হিমেল হাওয়ায় ফাগুন এলো, কৃষ্ণচুড়ার ডালে ~ শিষ দিয়ে যায় দোয়েল পাখি, কাঠাল শাখের আড়ালে ~ শিমুল পলাশ রুপ ধরেছে, বসন্তের এই সাঁঝে ~ গোলাপ টগর পাপড়ি ছড়ায়, সুবাস ভরা লাজে ~ হলুদ পাড়ে, গাঁধা ফুলে কুমারীদের দল ~ অপরাহ্নের এক প্রহরে, আনন্দে বিহ্ববল ~ ফাগুন আসে, প্রকৃতি হাসে , জেগে উঠে প্রাণ ~ যুগল [ বিস্তারিত ]

শার্টের বাঁ পকেট

শান্ত চৌধুরী ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ১২:৫৯:৪৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
শার্টের বাঁ পকেট তখনও এলোমেলো চুল তোমার উড়ছিলো দখিনা দ্রোহী বাতাসে। বকুলের ঘ্রাণে চারপাশ মুখরিত; নীলাকাশে কিছু শুভ্র মেঘমালা, অনন্ত উচ্ছ্বাসে এলোমেলো ছুটে চলা। শার্টের বাঁ পকেটে জমা ছিলো কিছু উচ্ছ্বাস, কিছু অন্তকরণ, তোমার সাথে পত্র মিতালি। তুমি কি জানতে শার্টের বাঁ পকেটে কতো কিছু জমা ছিলো তোমার জন্য ? তোমার জন্য যত্ন করে রাখা [ বিস্তারিত ]

অনুভূতির প্রতি

সৈকত দে ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ১২:০৯:৪০অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। তুমি আমার চোখে বিশ্ব দেখ, তাই তো আকি তোমার ছবি। তুমি আমার কবিতা পড়, তাই তো আমি লেখক। আমার আদেশ মান্য কর তাই তো আমি দিক নির্দেশক। তুমি আমার প্রসংশা কর তাই তো আমি ভালো। খামখেয়ালি পনা মন তোমার, নিজের ইচ্ছে মতন চলো। সাদা কালো জীবন আমার, তোমার [ বিস্তারিত ]

শুন্যতার রৌদ্দুর

নূর হোসেন ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৭:৫১:১৩অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
মনের কোণায় কষ্ট এলো সঙ্গোপনে চুপি চুপি প্রেমের মৃদু গুঞ্জনে, নীরব চুম্বন এঁকেছ যেদিন সযত্নে বহুডোরে- উচ্ছৃঙ্খল কামনার টানে। থাকুক তোলা জ্যোৎস্নার স্পর্শ অন্ধকার মেঘের বন্দী বাক্সে, তন্ময় চোখে দেখিনা বাতায়ন- রুপসী যেখানে বসে; আর কত? সূক্ষ্মদৃষ্টির পাপাচার কন্ঠে মিথ্যা বানী! ভালবাসা সেতো নিস্ফল আবেদন- আবেগ ছোড়াছুড়ি। তোমার বিদীর্ণ হৃদয় ঘেঁটে অকস্মাৎ যন্ত্রনা নিতে চাইনা, [ বিস্তারিত ]

জানতে ইচ্ছা করে

কামরুল ইসলাম ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৭:৪৮:১১অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
কতটা কাছে এলে তোমার স্বপ্ন দিয়ে ঘিরে দিবে আমার প্রতিটা মুহুর্ত ~~~। কতটা উষ্ণতা পেলে ঝরে পরবে আমার হৃদয়ে ভালবাসার বৃষ্টি হয়ে ~~~~। কতটা বিনয় হলে তুমি বেধেঁ নিবে আমায় আচঁলের সুতায় ~~~। কতটা স্পর্শ করলে তুমি জেগে উঠবে সুবাস ভরা বুকে ~~~। কতটা নিবেদিত হলে তুমি আমার হবে জানতে ইচ্ছা করে ~~~।

আমার স্বপ্নগুলো

সুপর্ণা ফাল্গুনী ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৫:১৭:৫০অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য
আমার ভালোবাসার মধুর স্বপ্নগুলো দূর আকাশের ঐ নিষিদ্ধ মেঘের আড়ালে হারিয়ে গেছে। আজ আমি পথহারা এক পথিক, না- আমার কোনো উদ্দেশ্য,আকাঙ্ক্ষা নেই আর; তবুও আমি নতুন একটি সুন্দর মূহুর্তের আলোয় প্রতিটি ক্ষণ নব নব রোমাঞ্চে শিহরিত হই। স্বপ্ন-বিভোরতার মোহে নিজেকে ভরিয়ে রাখি। প্রতি পলকে পলকে আশার প্রদীপ জ্বেলে যাই; এভাবেই জীবনের প্রদীপ-শিখা নিভে যাবে- হয়ে [ বিস্তারিত ]

আকাঙ্ক্ষা

মুহম্মদ মাসুদ ৯ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ১০:২৮:২১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
  বালিকা, তুমি আমার নদী হবে? যাবো নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে। তরী ভেসে যাবে অজানা গন্তব্যের পথে। বালিকা, তুমি আমার শিশির বিন্দু হবে? মিশে যাবো ভোরের সূর্যকিরণে। ঘাসফড়িং ডাকপিয়নের খবর দেবে। বালিকা, তুমি আমার মধ্যাহ্ন হবে? বিলীন হবো রোদ সূর্যের প্রেমাবেগে। তপ্ত দুপুরে মরমরে পাতায় সংসার পাতবো। বালিকা, তুমি আমার বিকেল হবে? নদীর তীরে কাশফুলের [ বিস্তারিত ]

রাজনৈতিক প্রেমিকা

নাজমুল হুদা ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৬:১৫:১৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
  রুপালি রোদের সূর্যকে তাড়া করে গিয়ে দখলদারিত্বের দেয়ালে যা পারনি সেদিন এই মগড়া নদীর তীরে কবিতাকুঞ্জের কসম আজ তুমিই পারবে। প্রিয়তমা, তুমি আমার ঈশ্বরকে বলো- আপনি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন আমি উচ্ছ্বাসে একটা কালারফুল চুমু খাবো ৩০ তারিখের সেই বঞ্চিত চুমুটি পুনঃবার! নেত্রকোণা, ময়মনসিংহ

ঘাতক ব্যাধি করোনা !

সুপায়ন বড়ুয়া ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:৪৮:২০পূর্বাহ্ন কবিতা ৩১ মন্তব্য
নভেল করোনা ঘাতক ব্যাধি উহান প্রদেশ তার উৎষ। মৃত্যুপূরী চীনের প্রদেশ তাকিয়ে দেখে বিশ্ব। পরাক্রমশালী চীনের প্রাচীর কেঁপে উঠে বার বার। মানবতা যখন বিপন্ন হয় ছেড়ে যায় হুঙ্কার। পুঁজিবাদের শিকড় গেড়েছে শোষণের যাতাকলে। অর্থনীতির সাম্রাজ্য গড়ে ছলে বলে কৌশলে। দক্ষিন এশিয়ায় শিকড় গেড়েছে বাড়িয়েছে কালো হাত। বার্মায় করে রোহিঙ্গা নিধন ডেকে আনে অভিসম্পাত। বিশ্ব বিবেক [ বিস্তারিত ]

ক্ষুধা,

সঞ্জয় মালাকার ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৯:৩১:৪০পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
এ সমাজ এ যুগ, তোমায় দেখছি খুব কাছে থেকে কোথাও আশ্রয় পাইনি মাগো একটু ক্লান্তি বোঝাতে। মাগো মরণ হাতে নিয়ে ঘুরি তোমায় ছেড়ে দূরে.... গরম ধুয়া উঠবে মাগো আমার থালার ভাতে! হাসি মুখে বলছি মাগো নেই যে কোন দুঃখ, মেঘলা দিন ছিলো মাগো রাস্তা ছিলো ফাঁকা ফুল গুলো আজ থাকবে মাগো শুভাষ গন্ধ হারা! মাগো [ বিস্তারিত ]

প্রেমে ডুবন্ত সেই শুরু হতেই

জাকিয়া জেসমিন যূথী ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৮:৪১:০৮পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
  ব্যথায় বেহুশ হয়ে যেতে থাকলে তুমি জড়িয়ে নিলে তোমার ওমে খুব আরাম, খুব আরাম ব্যথা রা সব পালায়... তোমার শান্ত গভীর স্নিগ্ধ চোখে আশ্চর্য এক নির্ভরতার দ্যুতি ঠোঁটে বয়ে চলো নিশ্চুপ আহ্বান কণ্ঠস্বরে ঘন প্রেম আর হৃদয়ে বিশুদ্ধ ভালোবাসার জোয়ার.... হেঁটে চলি রোজ বহুদূর পথ সব বিপদ ঝড় ঝঞ্জাট জীবনের ঝুঁকি থেকে তুমি জড়াও [ বিস্তারিত ]

কাঁদো তুমিও কাঁদো

দালান জাহান ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৮:৫৮:২০অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য
  ♥একদল বানর ডালে বসে লোম কচলাতে কচলাতে ঘাসের মাথায় ছুঁড়ে মারছে বিষাক্ত থুথু আর তাই অমৃত ভেবে চেটে খাচ্ছে আরেকদল শিম্পাঞ্জি। বিড়ালগুলো শেকলে বেঁধে অট্টালিকায় দাপিয়ে বেড়াচ্ছে কতগুলো সাদা-শুয়োর ইচ্ছের ফরমানে আজ মহব্বতের মানুষ শব্দটি অভিধান হত এতো আলো এতো সুবাস কই যাচ্ছে !কোথায় যাচ্ছে! যা হবার কথা নয় তাই হচ্ছে। কাঁদো কাঁদো এই [ বিস্তারিত ]

তুমিই আমার বেণীমাধব

সাদিয়া শারমীন ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৮:৩৫:০৯অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
তুমিই আমার বেণীমাধবঃ সাদিয়া শারমীন। সেদিন ছিল পহেলা শ্রাবণ, ছাতিম গাছের নিচে- বৃষ্টিতে ভিজেছিলে, কদম ফুলটা নিয়ে। তোমার দেয়া বকুল মালা, খোঁপায় গুজিনি। নিন্দা হবে বলে। মনে মনে ডেকেছি তোমায় "বেণীমাধব।" কারণ- "আমি তখন নবম শ্রেণী,আমি তখন ষোল, তোমার,আমার প্রণয় খেলা তখন শুরু হল।" আমারও যে তোমায় ভেবে অংক হত ভুল। জীবন খাতার প্রতিটি পাতা [ বিস্তারিত ]

তুমি বেশ বদলে গেছো

সুপর্ণা ফাল্গুনী ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০২:১০:০৬অপরাহ্ন কবিতা ৪০ মন্তব্য
তুমি বেশ বদলে গেছো- আমার হাসি তোমার হৃদয়ে কাঁপন ধরায় না; কথার ফুলঝুরিতে বিমুগ্ধতা ছড়ায় না। আজ আমি হয়েছি পর; আপন হয়েছে ভিন্ন কেউ,অন্য পাড়ের ললনা। মৃত বুকে শকুনেরা ধারালো আঁচড়ে ক্ষুধার জ্বালা মেটায়; অধরের কামনায় লালায়িত,সিক্ত করো অন্যনারীর উলঙ্গ বক্ষবন্ধনী। মেঘবরণ এলোকেশে মাদকতার আবেশে ঝরে না মেঘবৃষ্টির শ্রাবন-বারিধারা। চৈত্রের খরতাপে পুড়ে চৌচির চারণভূমিতে লাঙ্গলের [ বিস্তারিত ]

আর্কাইভ