কেউ নয় সে আমার

কেনো ঝড় উঠে হৃদয় মাঝে?
ব্যথা জাগে মনের কোণে,
চোখের বাঁকে জমে জল,
দেখলে তাকে অন্য কারোর সাথে।

অথচ সে কউ  নয় তো আমার!
না ছিলো কোনো কালে,
তবুও কেনো যায় না মানা,
অন্য কারো সাথে তার ভাবখানা।

ইলশে গুঁড়ি যায় গড়িয়ে কপোল বেয়ে,
প্রচন্ড এক ঈর্ষা জাগে মনে,
রক্ত ফোটে টগবগিয়ে,ক্ষত হয় দগদগে
দেখলে তাকে অন্য কারোর সাথে।

কেউ নয় সে আমার তবুও কেনো?
জ্বালা পোড়া এতো তার তরেতে,

দূরে গিয়েও থাকতে দেবে না-
বুঝি সে আমায় শান্তিতে।

মোট পড়েছেনঃ ৭৩২জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. “ইলশে গুঁড়ি যায় গড়িয়ে কপোল বেয়ে,
    প্রচন্ড এক ঈর্ষা জাগে মনে,
    রক্ত ফোটে টগবগিয়ে,ক্ষত হয় দগদগে
    দেখলে তাকে অন্য কারোর সাথে।”
    ————-অনন্যা অনুভূতির প্রকাশ

  2. “কেনো ঝড় উঠে হৃদয় মাঝে?
    ব্যথা জাগে মনের কোণে,
    চোখের বাঁকে জমে জল,
    দেখলে তাকে অন্য কারোর সাথে।”
    সত্যিকারের প্রেম হলে তাই মনে হয়
    সুন্দর ভাবে তুলে এনেছেন।
    শুভ কামনা

    1. ইচ্ছায়-অনিচ্ছায় এমনি করে জ্বলে পুড়ে শেষ হয় মন ও মনন।
      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সবসময়

মন্তব্য করুন