তোমার সাথে দেখা করাটা ভীষণ জরুরী যেমন জরুরী.. কোন মুমূর্ষ রোগীর জন্য এম্বোলেন্স। আগুন লাগা কোন বস্তিতে দমকলকর্মী। পানিতে ডুবতে থাকা মানুষের লাইফজেকেট। ভবঘুরে কোন পাগলের জন্য একমুঠো সহানুভূতি। আমি জেনেছি তুমি এক প্রতিষেধকের নাম। আরো জেনেছি আমার যে মরনব্যাধি, তার একমাত্র ঔষধ তোমার খোশমেজাজী চুমু। সুতরাং তোমার সাথে দেখা করাটা ভীষণ জরুরী। [ বিস্তারিত ]












