ক্যাটাগরি সাহিত্য

সেকেলে

এস.জেড বাবু ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ০৮:২৭:৪৪অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
তুমি শিরোনাম দেখে দেখেই- তাৎপর্য খুঁজ গল্পের , আর আমি ! পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে, যথার্থতা মেলাই নামের । তুমি ততটা জেনেই খুশি- যতটা মলাটে আঁকা , আর আমি ! নিরন্তর খুঁজে হয়রান- যে কথা, পৃষ্ঠার গহীনে রাখা । তুমি তো মূল্য দেখেই আজও- পছন্দ করো ড্রেস , আর আমি ! পোষাক পছন্দ হলেই, দাম দেখি [ বিস্তারিত ]

নস্টালজিয়া

অনন্য অর্ণব ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ০৬:২৭:৫১অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
শহরের ভাঙ্গা প্রাচীর ঘেঁষে সাঁটানো লাল পোস্টার তোর রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরের মতোই অগোছালো- সদ্য ঝড়ের শেষে এলোমেলো ঝাউ লতার মতোই চুলের বেনী তাতে এক দলা থুতু ছিটিয়ে যায় বাউন্ডুলে যুবক ।। অপ্সরী খুঁজে খুঁজে অবশেষে যে পথিক গন্তব্য হারায় লোনা জলের তলদেশে ঢেউহীন মৃত যমুনায়- সে কি কভু জানতে পেরেছিলো - কত সহস্র নাবিকের জলজ [ বিস্তারিত ]

সত্য

সঞ্জয় মালাকার ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ০৬:০২:১৪অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
জীবন তো একটা গল্প,আমি সেই গল্পের'ই একজন, আমি চাই জীবন্ত শরীর সত্যের সিংহাসন- আমার মায়ে'র মমতার আঁচল। সত্য ,, সত্য ছেড়েছি আমি সত্য ছেড়েছি যার হাত ধরে আমি আলোর মুখ দেখেছি আমি তাকেই ভুলে গিয়েছি? আমি মিথ্যে কথা শিখেছি বটে.... আমি মিথ্যে কথা শিখেছি, আমি সত্য ছেড়ে আজ অসত্যের পথ ধরেছি? আমি প্রয়োজন করি নি [ বিস্তারিত ]

লাইক করা বনাম লাইক দেয়া

রুমন আশরাফ ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ০৫:৫৩:৩৯অপরাহ্ন গল্প ২১ মন্তব্য
বারেক সাহেবের বয়স প্রায় বাষট্টি। গত বছরের প্রথম দিকে দাপ্তরিক কর্মকাণ্ড হতে স্থায়ীভাবে অবসরে গেছেন। পেনশনের টাকা যা পেয়েছেন তার কিছু অংশ ব্যাংকে রেখে বাকি টাকা দিয়ে গাজীপুরে দোতলা একটি বাড়ি বানিয়েছেন। বাড়ির তৈরির তদারকি কাজ বলতে গেলে উনি একাই করেছেন। পরিবার নিয়ে ভাড়া বাসা ছেড়ে নিজ বাড়িতে উঠেছেন তাও দু মাস হয়ে গেলো। স্ত্রী, [ বিস্তারিত ]

হিমুর হাতে চারটি শব্দ

মুহম্মদ মাসুদ ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ১২:২১:৫৪অপরাহ্ন গল্প ১৭ মন্তব্য
  ইদানীং ভাবনার কথা ভাবতে ভাবতে নিজের দেহটি বিষন্ন ভগ্নহৃদয়ে ভুগছে। জোড়াতালি দিয়ে কাপড়চোপড় কিংবা জুতা শিলাই করা গেলেও হৃদয়ের কোণে জমে থাকা একরাশ নিরুত্তর প্রশ্নগুলো ধসে ধসে মৃত্যুর কবলে পরে। আর শূন্য দশমিক পনের পরিমাণ সমভূমির হৃদয়ের হালচাল নিয়ে বেঁচে থাকাটা আরও বেশি কষ্টকর ও জরাজীর্ণ হয়ে ওঠে। হঠাৎই কলিং বেল বেজে উঠলো। হিমু [ বিস্তারিত ]

পর্বতকন্যের ইতিকথা

প্রদীপ চক্রবর্তী ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ০৬:৫৪:৫৩অপরাহ্ন উপন্যাস ১৫ মন্তব্য
#পর্ব_৬৩ বৃষ্টিভেজা হেমন্তের রাত্রি। চোখে ঘুম নেই। চাদর গায়ে দিয়ে বারান্দায় একলা বসে জোনাকি দেখছি। রাত যত গভীর হচ্ছে কুয়াশা ততো শহরে নিমজ্জিত হচ্ছে। কনকনে শীতের আমেজ বেড়ে চলছে। দুচোখ চিন্তার ঘুমে মগ্ন। পাহাড়ের গা বেয়ে নামছে বৃষ্টি। যতদূর চোখ যায় ততো দূর দৃষ্টি মোহাচ্ছন্ন। কয়েকদিন থেকে ঘুম নেই। তবুও অতন্দ্র প্রহরীর সাজে পার্বতীর ভালোবাসায় [ বিস্তারিত ]

বস্তি আবিস্কার

নিতাই বাবু ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ০৬:৪২:৫২অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
দিন শেষে রাত। চাঁদের সাথে তারাগুলো হাসে। পাখিরা ঘুমে থাকে বিভোর। জেগে থাকে চিরদুখী। দুখীর চোখে ঘুম নেই! ভাবে কখন হবে রাত ভোর। পুরো ঘর অন্ধকার আলোহীন। কোনও সাড়াশব্দ নেই। শব্দ শুধু ঝিঁঝিঁপোকার। গ্রাম পুলিশের হাক ডাক। শিয়ালের হুয়াক্কা হুয়া। সাথে ঘেউঘেউ পালিত কুকুরটার। অশান্ত মন, করে বনবন। রাত পোহাবে কখন। সকালে কর্মে জুটবে আহার। [ বিস্তারিত ]

দুই শতাংশ ভূমি

সঞ্জয় মালাকার ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ০৪:১৪:২১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
দুই শতাংশ ভূমি, চোক্ষু করে লাল বাবু ক্ষণকাল রহিল মৌনভাবে বলিলেন শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা, সে দেখা যাবে। ছয় মাসপরে ভিটে মাটি ছেড়ে বাহির হবো পথে, করিল ডিক্রি, সকল কিছু বিক্রি মিথ্যে দেনার খাতে। এ-জগতে, হায়, সেই বেশি চায় যার রয়েছে শত শত ভূমি, বড় বাবু হস্ত করে সমস্ত গরীবের ধন চুরি। মনে মনে [ বিস্তারিত ]

বেশ্যা ও বিলেতে যায়

অনন্য অর্ণব ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ০২:৩৪:১৮অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য
তুই দেশ ছেড়েছিস বলে- শহরের কিছু অন্ধকার কুঠুরিতে এখন আর বাতি জ্বলেনা হাই তুলে আকাশ দেখি আমিও- কফির পেয়ালা হাতে, এখন আর তোকে খুঁজে বেড়াই না- নির্জন কোন কক্ষে।। এখন আর লেজ তুলে পায়চারী করে না - লঙ্কার নেড়ী কুত্তা কিংবা - অশোক সামন্তের ব্রহ্মচারী কোন প্রকৌশলী যুবক, সীসার ধোঁয়ার কুণ্ডলীতে ঘোলাটে হয় না আবছা [ বিস্তারিত ]

ন্যাকামি

মুহম্মদ মাসুদ ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ১২:১৫:৪৮অপরাহ্ন গল্প ২০ মন্তব্য
সেদিন অতনু তার গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলছে - হ্যালো - জানু, তুমি কোথায়? গার্লফ্রেন্ড – বাবু! আমিতো রেডি হচ্ছি। তুমি কোথায় বাবুসোনা? অতনুঃ আমিতো বের হয়েছি লক্ষীটি। আমার লক্ষীটি কি খেয়েছে? গার্লফ্রেন্ড - না সোনা। এখনো খায়নি। অতনুঃ খাওনি কেন? না খেলেতো তোমার কষ্ট হবে। প্লিজ, ময়নাপাখি তুমি কিছু খেয়ে নাও। গার্লফ্রেন্ড - আচ্ছা [ বিস্তারিত ]

মাধবীলতা – প্রথম অংশ

মাহবুবুল আলম ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ১২:০০:৫৪অপরাহ্ন গল্প ১৩ মন্তব্য
পূর্ব বাংলার মানুষের ভাগ্যাকাশে দুর্যোগের কালোমেঘ জমাট বাঁধছে ক্রমশঃ। সারা পূর্ববাংলায় কেমন ভয়ঙ্কর থমথমে অবস্থা। পাকিস্তানি শাসকগোষ্ঠী অত্যাচার নির্যাতনের মাধ্যমে বাঙালিদের স্বাধীকারের স্বপ্নকে ধূলোয় মিশিয়ে দিতে বেছে নিয়েছে অত্যাচার নির্যাতনের পথ। সত্তরের নির্বাচনে বাঙালিদের নেতা শেখ সাহেবের আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগড়িষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসকেরা শেখ সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করতে নানা ছলচাতুরী ও [ বিস্তারিত ]

তোমাকেই খুঁজি

শিরিন হক ২৩ নভেম্বর ২০১৯, শনিবার, ১২:৩৪:৪৭পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
  স্পর্শের তৃষ্ণায় বারংবার আমি ছুটে আসি অনুভূতিহীন পাহাড়ের কাছে। সব ভুলে অদম্য আবেগে ব্যাকুল হই অমত্ত ভালোবাসার সরোবরে। একটু খানি ভালবাসার ছোঁয়া এ মন কে এমনভাবে আন্দোলিত করে মোহমত্ততা হয়ে যাই। একটু দেখার সুখস্মৃতি টুকু অদেখা সময়ের পাথেয় থাকে। হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত চাওয়া-পাওয়ার উঠোনে। পথ ভোলা পথিক হয়ে তোমাকেই খুঁজি বিজন ভালোবাসার অরণ্যে।

তিনটি অনুকবিতা

নাজমুল হুদা ২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১১:৪৬:০৩অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
(০১) ভারসাম্যতা .. ভিতরে ভিতরে আমি যে কতটা অপরিপক্ক প্রেমিকা ভালোবাসা রপ্তানি বন্ধ করলেই তুমি বুঝি এক অরক্ষিত সীমান্তে কেমন থাকে তোমার আমার ঘাঁটি? (০২) অভিযোগ .. কষ্ট দিয়ে তোমায় আর বলি না; ভাবতে ভাবতে আমি কষ্ট বলা শিখে যাই নাকি ভালোবাসার সুদে ভালোবাসাও নাই। (০৩) নির্বাচন .. সময়ের ড্রয়ারে ঐতিহাসিক কথা নিঃসঙ্গ পরোপকার- তা [ বিস্তারিত ]

দেহ

রুমন আশরাফ ২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০১:১৬:০৩অপরাহ্ন গল্প ২৭ মন্তব্য
“উফ আর কতক্ষণ, পা তো ব্যথা করছে। এবার একটু থামো”। হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল রেশমা। রফিক এমন ভাব দেখাল যেন রেশমার কথাগুলো সে শুনতেই পায়নি। এদিকে রফিকও বেশ হাঁপিয়ে উঠেছে। বড় বড় নিঃশ্বাস ফেলছে। কপালে ঘাম জমছে আর মাঝে মাঝে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঘামগুলো ফেলছে। নাহ এখন থামা যাবে না। আরও খানিকটা সময় চালিয়ে যেতে [ বিস্তারিত ]

হিমুর হাতে ভূতের বাক্স

মুহম্মদ মাসুদ ২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১১:৪৯:১৫পূর্বাহ্ন গল্প ১৫ মন্তব্য
দরজার বাইরে হিমুর জুতো দেখে পরপর তিনবার কলিং বেল বাজালাম। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ পাচ্ছিলাম না। দরজাটাও ভিতর থেকে লক করা। মনের মধ্যে তখন অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাতের ছোঁয়ার টেপাটেপিতে বুক ধড়ফড় করছিলো। চিন্তার ভিড়ে কপালের মোড়ে অযথাই ঘাম এসে ঠেলাঠেলি করছিলো। আর বুকের ভেতরটা হাহাকারের দাবানলে পুড়ে ঠোঁটের চৌকাঠ অবধি শুকিয়ে যাচ্ছিলো নিমেষেই। হিমুকে [ বিস্তারিত ]

আর্কাইভ