মূল লেখায় যান

ক্ষুধা

নাজমুল হোসেন নয়নকবিতা১৩টি মন্তব্য

তোদের নিউরন গুলোতে ঝাঁঝালো আঁশটে গন্ধ চকলেট হয়ে গলে পরে, পূর্ব পুরুষের বায়বীয় শরীরের লোমকূপ বেয়ে। তিন পুরুষের মহাকাব্যে কাক চেটে নেয় রস, সাদা হাগু বেয়ে পরে তোদের কালো মাথায়। বাতাস,মাটি আর জলের আলাপ চারিতায়, শবদেহ গিলে খাওয়ার দায় নিলো মাটি। নাভীর তলদেশ থেকে ক্ষুধা এসে ভিড় করে মস্তিষ্কের পাতিলে। আলু সেদ্ধ হলে মেনে নেই… [বিস্তারিত]

ভয়

সাবিনা ইয়াসমিনগল্প২২টি মন্তব্য

বাবুল সাহেব এই এলাকায় এসেছেন প্রায় এক বছর হতে চলেছে। বেশ দাম দিয়ে মোটামুটি অভিজাত দেখতে একটা এপার্টমেন্টের দুটো ফ্লাট কিনে ফ্যামিলি সহ বসবাস করেন। পেশায় ব্যবসায়ী। তিনি শিক্ষিত লোক, তার আচার-ব্যবহার ভালো। দেখতে ভালো, দামী কাপড়চোপড় পড়েন। সুন্দর করে কথা বলেন। তার এক্সট্রা গুণ হলো তিনি গরীব মানুষদের টাকা ধার দেন, এবং বেশিরভাগ সময়েই… [বিস্তারিত]

শ্বাস

আলমগীর সরকার লিটনকবিতা১২টি মন্তব্য

====================== এক একটা শ্বাস যেনো না পাওয়ার কিছু খোঁজার সৃষ্টি স্বাদ! তবুও ভাবতে হয় গভীর রাতের ভাবনা- যাচ্ছে এভাবেই চেনা জানা ভাঙ্গা বাদ; নতুন প্রভাত জেনো প্রজাপতির ডানায় ছন্দবিরল গান একটু একটু শুনতে চাওয়া শিশির বিন্দু- এমন কি উড়ন্ত ধূলিকণা, অথচ পাখির নিশ্বাস চাই সোনালি আকাশের জোছনায়; ঘাসফুলের মেলা- মধ্যদুপুর একলা রঙবিরল ফড়িং শুধু দুলছে… [বিস্তারিত]

বিবর্তনের গল্প

নাজমুল হুদাকবিতা২৪টি মন্তব্য

বিড়ালের মতো ঘনিষ্ঠতম দৃশ্যে আমাকে মাংসের ডোবা থেকে সযত্নে; মানুষের কায়দা শিখানো হয়েছে। . মনিবের হুকুম, "তোরে মানুষ বলছি তুই অধিক মানুষের সচিত্র নিয়ে আয়।" . সওজ খুঁটির মাইল দূরত্ব নির্দেশনায় নরম তুলতুলে পায়ের নিশ্চিত নিঃশ্বাস প্রতিনিয়ত তাঁদের সীমানায় ঢুকে যাচ্ছি তুলে নিচ্ছি- মানব সচিত্রে বনাম সচিত্র। . ফিরে আসি; শুয়ে থাকে অন্যজন কুকুর ভেবে… [বিস্তারিত]

আমি তোমার জন্য এসেছি -(পর্ব ৪৫) আরাফ শেখর সাহেবকে সালাম দিলেন, কেমন আছো বাবা.? ভালো। আমি মিতুর বাবা ওনি মিতুর মা। কেমন আছেন আন্টি.? ভালো। আপনারা বসেন আবিদ,শ্রেয়া,রিদম,অমি, রহিমাসহ সবাই বসলো। আঙ্কেল আপনি আমাকে তুমি করে বলবেন, আমি রোহানের বাবার বন্ধুর ছেলে কথা শেষ করার আগেই জিসান আসল। আব্বু ওনি আরাফ ভাইয়া অনেক বছর জাপান… [বিস্তারিত]

আমাদের সেই দিন

সিকদার সাদ রহমানকবিতা১৫টি মন্তব্য

আমাদের সেই দেখা কোন এক কালে, মাটিতে ফসল ছিলো মাছ বিলে খালে। ফল গাছে ফল ছিলো ফুল গাছে ফুল, আমাদের মিলনে ছিলোনাকো ভুল। নদীতে জল ছিলো আকাশে মেঘ, আমাদের ভালোবাসা ছিলো অনেক। মন ছিলো মধুময় প্রেম চুয়ে পড়ে, ইতিহাস সে কথা বোঝাবো কী করে? আমাদের ছেলেবেলা দূরন্ত কৈশোর, ছুটোছুটি লুটোপুটি শান্তির ডোর। আমাদের দেখা দিন… [বিস্তারিত]

রঙিন প্রজাপতি

খাদিজাতুল কুবরাকবিতা১৭টি মন্তব্য

দু'টি পাতার বৃন্তে একটি ফুল, গোলাপি রঙা পুষ্প পাপড়ির সনে- প্রেমালিঙ্গণে মশগুল, বর্ণিল সাজে রঙিন প্রজাপতি। তোমায় আমি হিংসে করি অতি! সবুজের সমারোহে তোমার রুপের দ্যুতি- বেড়েছে বহুগুণ। আনমনে গাইছো তুমি গুনগুন, ফুলে ফুলে তোমার অবাধ বিচরণ। রুপের ছটা দেখে কে বলবে- এককালে শুঁয়োপোকা ছিলে! তোমার সৌন্দর্যে মাতাল প্রকৃতি দোলে। [বিস্তারিত]

অজানা পথে

আরজু মুক্তাগল্প৩৪টি মন্তব্য

আমার দাদা ছিলেন জমিদার। মানুষের জমিজমা জবরদখল করে নিজের করে নিয়েছেন। আব্বা, একাই ছেলে। যখন যা চান তাই হাজির। আবার পড়াশোনায় ভালো। ১৯৫০ সালে তৎকালীন সরকার ছবি আঁকার এক প্রতিয়োগিতার আয়োজন করেছিলেন। আব্বা, অংশগ্রহণ করে প্রথম হয়েছিলেন। বিষয়বস্তু ছিলো : আজ হতে ৩০ বছর পর মেয়েরা বাজারে যাবে, ছেলেরা ঘরে রান্না করবে। এইচ. এস. সি… [বিস্তারিত]

রঙধনু আকাশ (২য় পর্ব)

ইঞ্জাগল্প২৮টি মন্তব্য

পরদিন রুদ্রর বাবাকে দাফনের পর বাড়িতে আসা সকল আত্মীয় স্বজনরা একে একে বিদায় নিয়ে চলে গেলো। রুদ্র ভিতরের রুমে মার কাছে গেলো দেখা করতে, ভাবীকেও সেখানে পেয়ে বললো, ভাবী তুমি মমের জন্য খাবার নিয়ে আসো, গতকাল থেকে মম না খেয়ে আছে। বাবা, তোরা খেয়ে নে, আমার খেতে ইচ্ছে করছেনা, রুদ্রর মা ফুঁফিয়ে কান্না করতে লাগলেন।… [বিস্তারিত]

তুমি আমার প্রেমময় ভালবাসা। তাতেই পাই বেঁচে থাকার আশা-ভরসা। তুমি আমার প্রাণ ভ্রোমরা হৃদয়-মন। তাই থাকো তুমি অনুভবে আমার সারাক্ষণ। তুমি আমার প্রিয় সখা প্রাণ সজনী। তোমারই ভাবনায় কেটে যায় দিবস ও রজনী। তুমি আমার সুখ দুঃখ পাখির কলতান। তাই দুঃখ ভুলে গাই সুখী জীবনের জয়গান। তুমি আমার নয়নের আলো নয়নের তারা। তাই অবাবস্যার অন্ধকারেও… [বিস্তারিত]

শব্দের শুদ্ধচারণ

শিরিন হককবিতা২০টি মন্তব্য

শব্দের শুদ্ধচারণ শিরিন হক শুদ্ধচারণ ভূমিতে আবাদ হোক বিশুদ্ধতার বীজ। সেখানে ফলুক সাম্য-অসাম্প্রদায়ীকতা-প্রেম এবং মানবাতার ফসল। নবজাতকের মুষ্টিবদ্ধ হাতে তুলে দেই এক একটি পদ্মকমল। প্রতিটি পথের দ্বার খুলে দিতে- ভুমিষ্ঠ নবজাতক হোক সভ্যতার প্রতীক। মগজের মননশীলতায় গোটা পৃথিবীতে হোক সবুজের আবাদ। আমি গাইতে আসিনি শরীরের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা শব্দের জ্বালাময়ী গান আমি লিখতে আসিনি… [বিস্তারিত]

সংসারের গল্প

মোহাম্মদ আলীকবিতা১২টি মন্তব্য

পাঁচটি মাছ সংসারের গল্প করতে করতে আকাশে উঠে গেলো! একটা মাছ বলছিলো----- (আমি যদি মানুষ হোতাম; আমার জন্ম ধন্য হোত)। অন্য দুটা মাছ যেতে যেতে ধাক্কা লেগে শরীর দিয়ে রক্ত পরছিলো। ওরা ওখান থেকেই ফিরে আসছে নদীতে অন্য দুটি মাছ দিব্বি সংসারের কথা বলছিলো। একসময় ওরা হয়ে ওঠে একটা ইঁদুর অন্যটা টিকটিকি। ইঁদুরের বড্ড আপসোস… [বিস্তারিত]

বাহক

নাজমুল হোসেন নয়নকবিতা৯টি মন্তব্য

একজন ভিক্ষুক রাস্তার মাথায় মাকড়সার জালে আটকে গেলো। ঢেঁকির শব্দে ক্ষুধিত হৃদপিন্ডের স্পন্দন কাঠগোলাপ হয়ে গেলো বেমালুম! উটের গোলার মত লম্বা, অনাহারী স্বর্গ বাসীরা ঝুলে আছে গন্ধম গাছের ডালে মস্তিষ্কের উত্তপ্ত কল্পনার ফসল কি? কবিতা? প্রতি রাতে অদ্ভুত ক্ষুধারা সিঁধকেটে ডুকে পরে মস্তিষ্কের উঠানে। আলাপ জমায় আদি পিতার গন্ধম খেকো সে কোষেদের সাথে যা গঙ্গা… [বিস্তারিত]

খুনসুটি ৪

নাজমুল হুদাকবিতা৮টি মন্তব্য

জানালার পর্দা স্পর্শ করে বাতাস ঢুকছে। মেঘের ঘ্রাণ শুঁকে কবুতরটি ঘরে এলে শুভ্র পালক শিশিরের মতো উড়ে যায় . ঘোলা দুপুর উত্তাপ মাখানো বর্ষায় চোখের ভেতরে- আমার কী যেন? : কই কই..দেখি! আঙুল ছুঁয়ে ডুবে দেখো : নাই তো কিছু। স্পর্শ নাকে এবার দেখো :ইসস! কী শখ. . হঠাৎ--- টিনের চালে বৃষ্টির শব্দে জোড়া হাসি… [বিস্তারিত]

পারিবারিক শিক্ষা

খাদিজাতুল কুবরাকবিতা২০টি মন্তব্য

পৃথিবী আনবিক অস্ত্রে সাজুক,মানুষ যদি হয় মানবিক, ক্ষুধার্ত, নিগৃহীত মানুষের মুখের একেকটি হাসি হবে একেকটি স্বর্ণপদক! রক্তে রাঙ্গাতে হবেনা রাজপথ, নিজ পরিবার, আত্মীয় পড়শীর প্রতি যথাকর্তব্য করাই হোক আমাদের প্রতিমুহূর্তের দীপ্ত শপথ । মানুষ মানুষের জন্য, এই মূলমন্ত্রের চর্চা হলে প্রতিটি অন্তরে, খুন, ধর্ষণ, হানাহানি রাহাজানি থাকবে না আর পৃথিবীর পরে। আসলে মানুষ প্রথমে নিজ… [বিস্তারিত]