শ্বাস

======================
এক একটা শ্বাস যেনো না পাওয়ার
কিছু খোঁজার সৃষ্টি স্বাদ!
তবুও ভাবতে হয় গভীর রাতের ভাবনা-
যাচ্ছে এভাবেই চেনা জানা ভাঙ্গা বাদ;

নতুন প্রভাত জেনো প্রজাপতির ডানায়
ছন্দবিরল গান একটু একটু শুনতে
চাওয়া শিশির বিন্দু- এমন কি উড়ন্ত
ধূলিকণা, অথচ পাখির নিশ্বাস চাই সোনালি
আকাশের জোছনায়;

ঘাসফুলের মেলা- মধ্যদুপুর একলা
রঙবিরল ফড়িং শুধু দুলছে দুলছে কোন বেলা
অনুভূতি যাচ্ছে ছুঁয়ে- ভীষণ আঁধার
নাকের ভেতর শ্বাস- তবুও কষ্ট বুঝে না-
এমন হাসির একটা চাঁদ।

১৪ আষাঢ় ১৪২৬, ২৮ জুন ২০
———————————-

মোট পড়েছেনঃ ১৪৯জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. প্রকৃতির সরল মোহময় রুপ ক্ষনিকের জন্য হলেও সব কষ্ট-বিষাদ দূরে সরিয়ে রাখে। কবিতা ভালো লেগেছে লিটন ভাই।

    নিয়মিত লিখুন,
    শুভ কামনা 🌹🌹

    * কিছু শব্দ মিস টাইপ হয়েছে, একটু চেক করুন প্লিজ। জেনো- যেনো
    চিনা- চেনা
    ভীতর- ভিতর/ ভেতর

মন্তব্য করুন