ভালবাসা মানে রঙীন সুতায় উড়ানো ঘুড়ি,ভালবাসা মানে জীবনটাই এক মৃত্যু পুরি।ভালবাসা মানে ঘুমের মাঝেও কথা বলা,ভালবাসা মানে কাঁটার রাস্তায় পথ চলা।ভালবাসা মানে শুকনো নদীতে অমৃত জল,ভালবাসা মানে সঠিক অংকের অমিল ফল।ভালবাসা মানে আঁধার রাতে আলোর দৃষ্টি,ভালবাসা মানে বিনা কারণে ঝগড়ার সৃষ্টি।ভালবাসা মানে দাঁড়িয়ে থাকা রাস্তার বাঁকে,ভালবাসা মানে সিগারেট আঙুলের ফাঁকে।।











