আসছে ধেয়ে শীত, স্বার্থ ফেলে দুর্দিন আজ করবো পরের হিত। অন্নহীনে কাঁদছে মানুষ বস্ত্র বিনে প্রাণ, আয় তোরা সব সখ্যে করি সাধ্য মতো দান! নয় তাতে আনচান! মন দিয়ে মন জয় করে দ্যাখ থাকবে তা অম্লান! হোক না ঘরের পুরান কাপড় নয়কো কলরব, কর দেখি বের সব! পর হিতে মন গড়তে সদা বলেই দিছেন রব! [বিস্তারিত আয় তোরা সব]
মন গহীণের স্বপ্ন খাসা জ্ঞান গরিমায় গড়লে বাসা কেউ কভু কি শুদ্ধ আশা রুখতে পারে তার, হয় যদি তা পদ চলনে মন জীবনের সার? থাক যত বীজ অনাদরে হোক ঘরে বা ছাই পাগাড়ে অঙ্কুরী আশ যায় কি মরে কিংবা খরায় মন, জাগ্রত বা সুপ্ত শ্বাসে রয় যদি তার ভ্রুন?