কবিতার খেরো খাতা আজ রেখেছি তুলে
মোটা লাল কাপড়ে বাঁধাই করা,
যেখানে লেখা আছে ছন্দপতনের গল্পগাঁথা
কাব্যে এবং ছন্দে, দ্বগ্ধ হৃদয়ের কথা
বিশুদ্ধ কিন্তু গোপন রহস্যে,
অপ্রকাশিত সত্যের সূক্ষ বুনন।।
কবিতাকে দিয়েছি আজ দীর্ঘ ছুটি
কালি আর কলমে আজ হবে না দেখা,
প্রজাপতির পাখায় বিলাবোনা আজ
ফুলের সুবাস, নদীতীরে আজ হবেনা যাওয়া
বইবে না আজ দখিনা বাতাস,
কবি আর কবিতার আজ হবেনা মিলন।।
আজকে আমার বদলে যাওয়ার দিন
বদলে যাবে অবুঝ মনের সবুজ কাব্য,
আজ হবেনা সত্যপ্রকাশ,আজকে শুধু
হিসাব নিকাশ, খেরো খাতার শুভ্র পাতায়
লিখবো না কিছুই আজ,
সত্যগ্রহে আসছে দিনে কাব্য হবে খনন।।

মোট পড়েছেনঃ ১,৩৪৭জন
আজ পড়েছেনঃ ০জন
কবিতাকে দিয়েছি আজ দীর্ঘ ছুটি
কালি আর কলমে আজ হবে না দেখা,
প্রজাপতির পাখায় বিলাবোনা আজ
ফুলের সুবাস, নদীতীরে আজ হবেনা যাওয়া
বইবে না আজ দখিনা বাতাস,
কবি আর কবিতার আজ হবেনা মিলন।।
দারূণ হয়েছে
+++++++++++++
ধন্যবাদ জানবেন।। -{@
ছবি টা আমার খুবী পছন্দ হয়েছে ………… আমি ও একদিন চোলে যাবো এই ছবিটার মতন করে …………।
কবিতা তো তুমি ভালোই লেখো …………।।
কিন্তু আমারা চাইনা তুমি বদলে জাউ
হুম …।।
ছন্নছাড়াতো এমনটাই চাইবে তাই না??? (y)
হুম ………… 🙁
:D)
মনের গহীনে থাকুক না শব্দরা আজ সযতনে তোলা…
🙂 রেখেছি তুলে । সময়মতো আবার রূপান্তর করে দিবো। ধন্যবাদ আপুকে।।
(y) ছন্নছাড়া বেশ গভীরের কথা ।ভাল লাগল (y)
ধন্যবাদ।।
ছুটি দেয়া যাবে না ।
ভালো হয়েছে ।
একটা দিনের ছুটি, তাও পাবো না??? ;(
চমৎকার কথামালা। ভাল লাগা জানাই
ধন্যবাদ ব্রাদার… -{@
অনেক ভাল লাগা আর মুগ্ধতা 🙂 🙂
ধন্যবাদ আপুটি।। 🙂
এত সহজে সহজ কাজটি করা ঠিক হবে বলে মনে হয় না ।
তা ছাড়া পাঠকদের থেকে অনুমতি নেয়ার ব্যাপারটি থেকেই যায় ।
ভাল হয়েছে তা বলতেই হচ্ছে ।
হুম আগে হিসাব নিকাশটা করে ফেলি কবিতার খাতার সঙ্গে। তারপর না হয় চূড়ান্ত সিধান্ত। আমি কিন্তু চাচার মতো সিদ্ধান্ত বদলাই। :D)
ধন্যবাদ।।
আমাদের জন্য ‘চাচা’ ই ফিট , যা ভেল্কি দেখাল ।
আরও কী বাকী রেখেছে কে জানে ?
বাকি আছে অনেক কিছুই। রমণি এবং চাচা উভয়েই নাকিই রঙ বদলায়। প্রথমটা বিশ্বাস না হলেও চাচাতে আস্থা রাখি। 😀
তাড়াতাড়ি ছুটি দেন কবিতাকে আমি একটু কম বুঝি কিনা আর দেশের যে অবস্থা এখন দরকার কঠোর কঠিন গদ্য।
ছুটি শেষ হয়ে গেছে, মিটে গেছে হিসাব নিকাশ।।
দীর্ঘ ছুটি দিয়ে কিসের এতো হিসাব নিকাশ?
আবার লিখুন .. কোন ছুটি নাই..
দীর্ঘ ছুটি কোথায়? মাত্র একদিনের। সবার ভালোবাসা ছেড়ে পালানোর উপায় নেই যে আপুটি। -{@