বেদনার কাব্য

অনুকবিতা- ১

ডেকোনা আর,

ডাকলেই কি আর

  আসবো ফিরে,

পথ হারিয়ে

দিক গেছি ভুলে।

নীড় হারা পাখি

মায়ার বাঁধন কেটে

উড়ে গেছে কোন সুদূরে,

সে কি চাইলেই ফিরতে পারে!

ক্লান্ত ডানা এখন ঝরে পড়ে ।

অনুকবিতা-২

যে টুকু আশায়

সূতো রেখেছিলাম বেঁধে

আজ দিলাম কেটে ,

যা উড়ে যা দুর গগনে।

ক্লান্ত বিকেলের

হেলে যাওয়া রোদে

যেদিন আসবি ফিরে

দরজা দুটো সেদিনও

খোলা রবে।

তোর কপাটে না হয়

দিয়েছিস খিল,

আমার দুয়ার রইলো

অপেক্ষায় চিরদিন।

ছবি সংগ্রহ-নেট থেকে।

মোট পড়েছেনঃ ১,১৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ’আমার দুয়ার রইল অপেক্ষায় চিরদিন’
    অতি সুন্দর পঙক্তি আপু!
    মুগ্ধতা রইল অপরিসীম।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

    1. কিছু কিছু বাঁধন আছে, ইচ্ছে করলেই ছিঁড়ে ফেলা যায় না। কোন এক সময় অভিমান ভেঙে আসতেই হয়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন