প্রণয়ে মেতেছে যতো আবডালে পাখি
মাতাল লহরি হাসে লাজে রাঙা ঘাটে,
মেঘের আঁচল তলে মেলে দু’টি আঁখি
শ্রাবণ এসেছে শুনে এ গাঁয়ের বাটে।
সোহাগে কাঁকালে চেপে ফুলে ভরা ডালা
নাচনে জেগেছে শ্যামা তটিনীর কূল,
সবুজ ফসল গেঁথে বরিষণে মালা
খোপায় জড়াতে সেও করেছে কি ভুল!
নাইওরে এসেছে আজি মেয়ে তার বাড়ি
প্রবাহ এমনই এক জননীর মতো,
বিজলী বাজায়ে তাই ঘুরে ঘুরে হাড়ি
দিতেছে খবর বুঝি হেঁকে অবিরত।
মজেছে এহেন রূপে পাড়াগাঁ’র আশা,
নীলিমা থেকেও দূরে নয় কি গো চাষা!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৬৯৭জন
আজ পড়েছেনঃ ০জন
খুব সুন্দর কবি দা অনেক শুভেচ্ছা রইল
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
জীবন ঘনিষ্ট।চমৎকার উপস্থাপনা।
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
চমৎকার কবিতা। শুভ রাত্রি।
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আন্তরিক!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
এবছর বাংলার প্রকৃতিতে বর্ষার চিরচেনা রুপ প্রকাশ পায়নি। আপনার সনেটে পেয়েছে।
শুভ কামনা 🌹🌹
চরম প্রাকৃতিক বিপর্যয়!
তবে গত দু’দিন থেকে এ’ এলাকাটা
বেশ বৃষ্টিমূখর হয়ে আছে!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আপনার লেখা পড়ে শ্রাবণ শ্রাবণ টের পাচ্ছি, প্রকৃতিতে না।
বিপর্যস্ত প্রকৃতি!
ক’দিন থেকে যেন একটু শ্রাবণের ছোঁয়া পাচ্ছি!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
চমৎকার ছন্দে লেখা।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!