মানুষ নামের ফুল (গীতিকাব্য)

মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!
তোমার তরেই বুক বেঁধে রয়
গুল বাগিচার কুল।

কালের চাকা বাতাস ঘুরে
চক্রাকারে পানি,
তোমায় যেচে বঙ্গের এ রূপ
রোজ গড়ে হাতছানি।
দেখে মেঘের ভালোবাসা
চুপটি বুনে সুখের বাসা
গায় সুরে বুলবুল –
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!

ব্যাকুল আশায় নদ-নদী বয়
গায় আষাঢ়ে কোলা,
তোমায় পেতে মাঠ বুকে নেয়
সবুজ ক্ষেতের দোলা।
বৃক্ষরা দেয় আঁচল পাতি
জোনাক জ্বেলে সাঁঝের বাতি
কয় হয়ে মশগুল –
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭২৭জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ‘ বৃক্ষেরা দায় আঁচল পাতি , জনাক জ্বেলে সাঁঝের বাতি ‘ সুন্দর আর মায়াবী এক দৃশ্য চোখের সামনে ভেসে আসছে। শুভ কামনা।

মন্তব্য করুন