খেলাঘর (অনু)

অনন্তকাল মহাসুখে আমি
কাটাবো বলেই ক্ষণ,
হোক মোহ দিয়ে সাজাবো জীবন
করেছিনু মনে পণ।

দিবা-নিশি করে অনেক কষ্ট
গড়েছি তাই এ ধর,
আজ দেখি ভেবে দুনিয়াটা হলো
দু’দিনের খেলাঘর।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮৮৭জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. আপনার অণু’ একটু বেশিই অণু হয়ে গেছে ব্লগ প্লাটফর্মের জন্য। ৪/৫ টা অণু গুচ্ছ করে কিন্ত দিতে পারতেন।

    দুদিনের দুনিয়ায় রঙ্গ তামাশায় সময় কাটাই আমরা এমন ভাবে যেন মরার ভয় ভুলে গিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। আপনার ৮ লাইনের ভাবার্থে আধ্যাত্মিক মেসেজটা পরিষ্কার।

  2. অস্থায়ী পৃথিবীটায় আমরা অমর হতে চাই,, আফসোস।

    ব্লগার বন্যা লিপির সাথে সহমত। ব্লগে এত ছোট লেখা না দিলেই ভালো। যদি একান্তই দিতে হয় তাহলে চেষ্টা করুন কয়েকটি লেখা একত্র করে দিতে।

    শুভ কামনা 🌹🌹

    1. জী আপু!
      এরপর অনু কবিতা দিলে অবশ্যই কয়েকটি মিলে গুচ্ছাকারে দিবো।
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।

মন্তব্য করুন