করোনা নামের চিন্তা

আলমগীর সরকার লিটন ১৫ জানুয়ারি ২০২২, শনিবার, ০৩:২৮:৩৪অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

করোনা তোমাকে স্যালুট জানাই
কারণ বিশেষ বিশেষ জায়গায় ছাড়া,
খেটে খাওয়া মানুষে যত সব আক্রমন কর;
বিশেষ জায়গায় কবে ধরবা করোনা?
নাকি তুমি আতঙ্কের খেলার পুতুল
যে ভাবে নাচাচ্ছো ঠিক আমরা
নাচচ্ছি অথচ বিশেষ বিশেষ জায়গায়
দিব্য সুস্থ স্ববল আনন্দমুখর ভাবে
বিদ্বেষের গন্ধ ছড়াচ্ছে; নাকি তুমি
করোনা নামের বিশ্ব যুদ্ধের অদৃশ্য গোলাবারুদ
কিংবা ভ্যাইরাস নামের ষড়ন্ত্রকারীর
আগাম মৃত্যুর কুরে কুরে খাওয়ার
জন্যে করোনা নামের চিন্তা।
০১ মাঘ ১৪২৮, ১৫ জানুয়ারি ২২

৮১৫জন ৭৫৮জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য