করোনা নামের চিন্তা

করোনা তোমাকে স্যালুট জানাই
কারণ বিশেষ বিশেষ জায়গায় ছাড়া,
খেটে খাওয়া মানুষে যত সব আক্রমন কর;
বিশেষ জায়গায় কবে ধরবা করোনা?
নাকি তুমি আতঙ্কের খেলার পুতুল
যে ভাবে নাচাচ্ছো ঠিক আমরা
নাচচ্ছি অথচ বিশেষ বিশেষ জায়গায়
দিব্য সুস্থ স্ববল আনন্দমুখর ভাবে
বিদ্বেষের গন্ধ ছড়াচ্ছে; নাকি তুমি
করোনা নামের বিশ্ব যুদ্ধের অদৃশ্য গোলাবারুদ
কিংবা ভ্যাইরাস নামের ষড়ন্ত্রকারীর
আগাম মৃত্যুর কুরে কুরে খাওয়ার
জন্যে করোনা নামের চিন্তা।
০১ মাঘ ১৪২৮, ১৫ জানুয়ারি ২২

মোট পড়েছেনঃ ৮৩২জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. করোনা যেন অলিখিত বিশ্ব যুদ্ধ। একদিকে করোনা অপরদিকে সারা বিশ্ব। করোনার মর্জি বোঝা দায়। জানি না এর থেকে কবে মুক্তি ঘটবে। খুব সুন্দর লিখেছেন।

মন্তব্য করুন