(১)
বললি কি তুই ‘সেই তো আমার শাশ্বত চির বিশ্বাস,
আপন বুকের মধ্যিখানে বন্ধু যেজন করছে বাস?’
ক্যান তবে ফের কাঁদিস রে তুই নড়লে ক্ষণিক সুখের ভিত
কিংবা ভেবে হায় কি হবে বন্ধ হলে এ নিঃশ্বাস?
(২)
ও মনা তুই মাটির উপর স্বপ্ন আশার রেখে মূল,
বললি তো কাল যেতেই হবে নেই কোন তার একটু ভুল?
ভাব দেখি তোর সাধন ভজন হয় যদি সেই গাছ সম,
ক্যামনে তাতে রস বিনে আজ ফুটবে রে হোক রাতে ফুল?
(৩)
ঘুরছে রে যম বুকের পিছে পেয়েও কানে তপ্ত সুর,
ভাবলি তবু মন ভোলা তুই হাঁটছে সে বেশ অনেক দূর!
তারিফ করি বিশ্বাসে তোর! এই বলে রোজ নিভৃতে,
না জানি তুই সুরের ছালে ঘোর মুলুকের কোন অসুর!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৬৪৩জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর কাব্যিক কবি দা
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন।
রিপুর তাড়নায় ব্যস্ত হয়ে আমরা যে যেটা কিংবা বিশ্বাস করিনা কেনো সব কিছুর মুল হলো জীবন ক্ষণস্থায়ী নিশ্চিৎ জীবনাশেষ ঘটবে।
সুন্দর কবিতা।
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন।
চমৎকার কবিতা।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।