কোথায় চলেছো! (ট্রায়োলেট)

কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
জানো কি পৌঁছতে সেথা কতো পথ বাঁকি?
সুরুজ যে পাটে যেতে হয়নি অরাজি?
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
কেন হে ধরতে চাও ঘোরে তবু বাজী?
কভু কি পারবে দিতে লহরীরে ফাঁকি?
কোথায় চলেছো তুমি ওহে মনু মাঝি?
জানো কি পৌঁছতে সেথা কতো পথ বাঁকি?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৫১জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

    1. এখানে নিয়ম কানুন লেখা মনে হয় ঠিক হবে না মজিবর ভাই।
      আপনী গুগল এ ‘ট্রায়োলেট’ লিখে সার্চ দেন
      বিস্তারিত পেয়ে যাবেন।
      ভীষণ কৃতজ্ঞ থাকলাম!
      আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

      1. আমি পুর্বেই সার্চ দিয়ে জেনেছি বোরহান ভাই। আসলেই এখানে বিস্তারিত আলোচনা করা সময়ের ও অন্য কারো সমস্যা হতে পারে।
        অশেষ কৃতজ্ঞ আপনার প্রতি।

    1. সুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল সতত।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

  1. আপনার কবিতায় সব বৈশিষ্ট্য গুলো চমৎকার ভাবে তুলে ধরেন।আপনাকে স্যালুট কবি। ট্রায়োলেটটি দারুন লেগেছে। শুভ রাত্রি

মন্তব্য করুন