লাল বরণের সূর্য

সবুজ মাঠে ঢেউ খেলে বাও
দোলে ধানের শীষ,
পত্র নাচে ঠিক নীচে তার
রব করে ফিস ফিস!
দোয়েল বাজায় শিস!

উজান গাঙে পাল উড়ে গায়
ভাটিয়ালি গান,
বাউল বুঝে একতারা তার
বক্ষে রেখে প্রাণ!
মুয়াজ্জীন আজান!

হরেক সাজে ছয় ঋতু গা’র
পাল্টে বলে চাম,
কৃষক শ্রমিক রোজ হেসে তার
কর্মে সপে ঘাম!
বাপ-দাদার সুনাম!

বেলা শেষে সবাই তবু
খোঁজ করে তকদীর,
লাল বরণের সূর্য শুধু
গড়ে সবুজ নীড়,
রাখতে সে তার বীর!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭২১জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

    1. সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম!
      আন্তরিক ধন্যবাদ ও শুব কামনা জানবেন সতত।
      সুস্থ থাকুন সর্বদা কামনা চিরন্তন।

  1. গ্রাম বাংলার চিরায়ত রূপ ধরা পড়েছে আপনার সুনিপুণ লেখায়। অনেক সুন্দর কবিতা। কবির জন্য হার্দিক শুভ কামনা

মন্তব্য করুন