জ্ঞানই চাষী

রয় যদি কেউ মাটির পাশাপাশি,
হোক চলা তার বাইশ কিংবা
কড়া-গন্ডায় আশি।
নয় তবুও চাষী,
ধরলে সে হাল জো না বুঝে
রোজ হয়ে উচ্ছ্বাসী।

তেমনি যে কেউ অমার সাথে যুঝি,
নিদ্রাহীনেই যায় যদি সেই
সত্তাটারে খুঁজি।
মিলবে কি তার পুঁজি?
জ্ঞান না দিলে পথের দিশা
চক্ষু দু’টি বুজি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

    1. আপনী পাতায় এসসে মন্তব্য করেছেন
      এতেই আমি অনেক খুশি মজিবর ভাই।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।

    1. অশেষ কৃতজ্ঞতা রইল সুন্দর মন্তব্যের জন্য।
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন