পরিমলের নেই-আছে

চাল-চুলো-কল নেই

ঘটী-জগ-জল নেই

গায়ে বেশি বল নেই

হকি – ফুটবল নেই

শপিংয়ের মল নেই

মমতার আঁচল নেই

পরীক্ষা –  ফল নেই

পা’র নীচে তল নেই

চিন্তার চল নেই

অভিনয়-ছল নেই

তার তরে সমাজের

কোন কলরোল নেই।

 

নামে পরিমল আছে

যাতনা অতল আছে

বিপদের ঢল আছে

ভাঙাকুলা ডল আছে

চোখে নোনাজল আছে

‘দুখ’ অবিরল আছে

ঘাতকের নল আছে

শেষ হরিবোল আছে

তার তরে সমাজের

অবহেলা ট্রল আছে।

মোট পড়েছেনঃ ৬৮৫জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. বুক আছে স্নেহ নেই
    ধন আছে মন নেই
    তবু খুঁজি নব নব পথ,
    আগের ধরণী আছে
    নেই শুধু কেউ পাশে
    কাঁদে তাই জীবনের রথ।
    সুন্দর অনুভবে অনন্য সৃজন। শুভ কামনা জানবেন সতত।

মন্তব্য করুন