তোমাতে পুড়ে আমার ভালোবাসাটাকে
আরো খাঁটি করতে চাই।
কেন জানি আমার হৃদয়টা ইদানিং
বড্ড অবহেলা করছিলো আমাকে!
ভালোবাসাটা হৃদয়ে ঢোকার আগেই
হারিয়ে যাচ্ছিলো কোথায় যেন!
ঠিক যেন আরেকটি বারমুডা ট্রায়াংগেল।
যেদিন থেকে পরিচয় তোমার সাথে,
সেদিন থেকেই বদলে গেলো যেন সবকিছু।
এখন আর ভালোবাসাটা হৃদয় থেকে
হারিয়ে যায় না আগের মতো।
এক গভীর ভালো লাগার নেশায়
বুঁদ হয়ে পড়ে থাকি তোমার ভেতরে।
জানি না তুমি বুঝতে পারো কিনা?
আমি পুড়ছি তোমার ভালোবাসায়,
আমার হৃদয় পুড়ছে তোমার হৃদয়ের
অগ্নিছোঁয়া পাবার আশায়।
মোট পড়েছেনঃ ৯৩জন
আজ পড়েছেনঃ ০জন
পুড়ে পুড়ে ভালোবাসা হোক খাঁটি। ভালোবাসা বেঁচে থাকুক অবিরাম।
ধন্যবাদ। শুভ কামনা রইলো
ভালবাসার কাব্য।মুগ্ধ।
ধন্যবাদ ভাইজান।শুভ কামনা রইলো।
ভালোবাসাময় কাব্য তোমাতেই আমার প্রাননাথ/প্রাননাশ। ভালো লাগ্ল ।
ধন্যবাদ ভাই। ভালোবাসা নিরন্তর
আহারে ভালোবাসা!! বেঁচে থাকুক এমন ভালোবাসা
ধন্যবাদ আপু। শুভ কামনা