বাঁচার সুখ (অণু)

ইচ্ছে মতো মনটাকে রোজ
রিপুই যদি নাচায়,
লাভ কি রে তোর বোদ্ধা হয়ে
দাস সেজে তা যাচায়?

তারচে’ বিবেক যাতায় ছেঁচে
ভবের হাটে সব দে বেচে

তারপর না হয় লাউ হয়ে ঝুল
নিঃস্ব বুড়ির মাচায়,
বুঝবি তবু সুখ কারে কয়
হোক ক’টা দিন বাঁচায়!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৭৮জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. রিপুর তাড়নায় সবাই নাচে
    যতই ভাব ধরি তাতেই ছাঁচে
    ইবলিস ও আল্লাহ্‌র সৃষ্টি
    মানুষ ও আল্লাহ্‌র সৃষ্টি
    ক্ষমতায় বাড়ে ইবলিস শয়তান
    মানুষ পিষে মরে এই শয়তান।

    1. একদম অসামান্য!
      সুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম ভাই।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন
      নিরাপদে থাকুন।

    1. আমি এখানে খুব দুর্বল নেটওয়ার্কে কাজ করি
      তাই ইচ্ছে থাকলেও ছবি লোড করতে পারি না।
      আপনার সুন্দর মতামতের প্রতি অটুট আস্থা রইল।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন