যতোই স্বার্থে হোক ছয় ঘুরে নয়,
সবই কি হৃদের সাড়া মিছে অভিনয়?
গহনে সুজন পাখি
দিয়ে শ’ যাতনা মাখি
আড়ালে ভাবলে তবু এনেছি বিজয়!
তবে কি আধারে জাগে রসালো বিনয়??
নিশীথে শ্বাপদ গেলে চুপে অভিসারে,
দোষ কি যদি সে আশা তক্ষক কাড়ে?
তা’ বলে বাদাড়ে অতি
কাঁদলে অবলা নতি
জেনেও না হলে তবু জোনাকি উদয়!
তবে কি আধারে জাগে রসালো বিনয়??
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ১,৮৫৯জন
আজ পড়েছেনঃ ০জন
নিশীথে শ্বাপদ গেলে চুপে অভিসারে,
দোষ কি যদি সে আশা তক্ষক কাড়ে?
চমৎকার লাইন দুটো। চিত্তাকর্ষক।
কৃতজ্ঞতায় অশেষ ধন্যবাদ রাখলাম সুন্দর মন্তব্যের জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
অতি চমৎকার ভাবগাম্ভীর্য আপনার কাব্যধারায়
জেনেও না হলে তবু জোনাকি উদয়!
তবে কি আধারে জাগে রসালো বিনয়? ভাল লাগা রেখে গেলাম।
চিরন্তন কৃতজ্ঞতা রইল ভাই।
আন্তরিক ধন্যবাদ জানবেন অবিরাম।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
আপনিও সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সবই কি হৃদের সারা মুছে অভিনয়??
আসলেই তাই ঘটছে এখন!!
শুভকামনা রইলো।।।
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
বেশ ভাবনাময়
কৃতজ্ঞতায় অশেষ ধন্যবাদ রইল কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
অভিনয় মঞ্চে সবাই অভিনেতা। ভালোলাগা রেখে গেলাম অফুরন্ত। ভালো থাকুন সুস্থ থাকুন
ঠিক তাই!
সুন্দর মন্তব্যে অতিশয় তৃপ্ত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
ছয় কে নয়, নয় কে ছয়। তবু করে যাই মিছে অভিনয়। খুব সুন্দর লিখেছেন। মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ কামনা রইলো।
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
আপনাপন মঞ্চে সকলেই অভিনেতা। কে কারে ঠকায়, দিন শেষে সবই ফাঁকি।
শুভ কামনা 🌹🌹
মূল্যবান মন্তব্যে অতিশয় পরিতুষ্ট হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মুগ্ধতা রেখে গেলাম।
নিরন্তর ধন্যবাদ রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আমীন।