শব সন্তোষ

 

আমাকে ভেবে যদি কখনো তোমার চোখে একফোঁটা অশ্রু ঝরে-
ফাল্গুনী পূর্ণিমার রাতে, তবে চলে এসো তুমি-
শিউলীর মালা হাতে আমি থাকবো অপেক্ষায় ।

কাদামাটির স্যাঁৎস্যাতে সোঁদা গন্ধে হয়তো তোমার ভালো লাগবে না,
আমি কর্পূরের কিয়দাংশ সরিয়ে রেখে দেবো-
তোমার সাথে সমান্তরাল জীবন না পেলেও সহমরণে আমি সন্তুষ্ট।

তোমার প্রিয় শিউলীর বেস্টনীতে মম শবযাত্রা‌ যেন হয়-
অকুণ্ঠ চিত্তে মিনতি – তোমরা লিখে রেখ হে জীবন্ত‌ পৃথিবী
আমাকে জাগতে হবে আরো একবার তোমার আলিঙ্গনে ।

ফটোক্রেডিট – সোনালী কে।

১১১৫জন ৯৭৬জন

20টি মন্তব্য

  1. অকুণ্ঠ চিত্তে মিনতি – তোমরা লিখে রেখ হে জীবন্ত‌ পৃথিবী
    আমাকে জাগতে হবে আরো একবার তোমার আলিঙ্গনে ।
    অসম্ভব ভালো লাগা রেখে দিলাম চিত্তে, শুভ ব্লগিং।

  2. দারুণ প্রকাশ — “তোমার প্রিয় শিউলীর বেস্টনীতে মম শবযাত্রা‌ যেন হয়
    অকুণ্ঠ চিত্তে মিনতি – তোমরা লিখে রেখ হে জীবন্ত‌ পৃথিবী
    আমাকে জাগতে হবে আরো একবার তোমার আলিঙ্গনে “।
    শুভ কামনা রইলো।

  3. শিউলি মালা হাতে অপেক্ষায় থাকা ভাল।মরতে হবেনা।
    শিউলি প্রেম ফিরে আসবেই।অপূর্ব প্রেমের কবিতা।বিরহ দূরেই থাকুক,শিউলি প্রেম ফিরে আসুক,আলিংগনে সব জাগ্রত হোক।
    আন্তরিক ধন্যবাদ সহ শুভকামনা।

মন্তব্য করুন